• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাংলাদেশে ভোট মিটতেই শুরু হিন্দু নরসংহার, গাইবান্ধায় হিন্দু যুবককে কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন

Eidin by Eidin
February 14, 2026
in আন্তর্জাতিক
বাংলাদেশে ভোট মিটতেই শুরু হিন্দু নরসংহার, গাইবান্ধায় হিন্দু যুবককে কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,গাইবান্ধা,১৪ ফেব্রুয়ারী : গতকাল বাংলাদেশের ত্রয়োদশ সাধারণ হয়েছে । আজ শুক্রবার ফলাফল ঘোষণা করা হয়েছে । আর ফলাফল ঘোষণা হতেই বাংলাদেশে শুরু হয়ে গেছে হিন্দু নরসংহার । আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক হিন্দু যুবককে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন হয়ে গেলেন গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে এক হিন্দু যুবক । মৃতের নাম অমিতাভ চন্দ্র সুজন (৩৮)। এই নৃশংস হত্যাকাণ্ডের পর স্থানীয় হিন্দুদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ 

নিহত অমিতাভ খামার বল্লমঝাড় এলাকার সূর্য নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে। পেশায় তিনি একজন মহুরী (আইনজীবীর সহকারী) ছিলেন এবং স্থানীয় সনাতন সম্প্রদায়ের একজন পরিচিত মুখ হিসেবে সুপরিচিত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সন্ধ্যার দিকে অমিতাভ তার বাড়ির উঠানে পায়চারি করছিলেন। এসময় অতর্কিতভাবে একদল দুষ্কৃতী তার ওপর চড়াও হয় এবং কুড়াল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপায় । গুরুতর জখম অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অমিতাভ একজন শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। এমনভাবে তাকে হত্যা করা হবে তা কেউ কল্পনাও করতে পারেনি।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। দুর্বৃত্তদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে।’ 

এদিকে, অমিতাভর অকাল মৃত্যুতে তার পরিবারে চলছে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন । প্রিয়জনকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন মা-বাবা ও আত্মীয়  স্বজনরা। তারা এই হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটন এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।।

Previous Post

সংযুক্ত আরব আমিরাতের ঋণ পরিশোধের জন্য সৌদির যুবরাজের কাছে হাত পাতলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

Next Post

গঙ্গাষ্টকং (শ্রী শঙ্করাচার্য বিরচিতম্) : দেবী ভাগিরথীর এই স্তোত্র পাঠে পাপ নাশ হয়

Next Post
গঙ্গাষ্টকং (শ্রী শঙ্করাচার্য বিরচিতম্) : দেবী ভাগিরথীর এই স্তোত্র পাঠে পাপ নাশ হয়

গঙ্গাষ্টকং (শ্রী শঙ্করাচার্য বিরচিতম্) : দেবী ভাগিরথীর এই স্তোত্র পাঠে পাপ নাশ হয়

No Result
View All Result

Recent Posts

  • প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আনা অভিশংসন প্রস্তাব খারিজ 
  • মণিপুরে ভারত-মিয়ানমার সীমান্ত থেকে চার জঙ্গিকে গ্রেপ্তার ; এই অভিযানে সহায়তা করেছে দিল্লি পুলিশও 
  • এক রাত কাটানোর জন্য ৫০ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব : চাঞ্চল্যকর খোলসা করলেন ‘বিগ বস ওটিটি ৩’-এর প্রতিযোগী চন্দ্রিকা দীক্ষিত 
  • মালদার সাহাপুরে আত্মঘাতী যুবক, নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলছে পরিবার 
  • “মুখ্যমন্ত্রী আমিত্বের পাঁচালী পড়তে পড়তে হয়তো দাবি করে বসবেন যে গৌড় সাম্রাজ্যও তাঁরই তৈরি, সম্রাট শশাঙ্কের নয়” : কটাক্ষ শুভেন্দু অধিকারীর 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.