এইদিন ওয়েবডেস্ক,বেরিলি,১৭ ফেব্রুয়ারী : উত্তর প্রদেশের বরেলি জেলায়, দশম শ্রেণীর এক হিন্দু ছাত্রীর জীবনে সবচেয়ে বড় সর্বনাশ করে দিয়েছে তারই দুই মুসলিম বান্ধবী । মুসলিম বান্ধবীরা তাকে মাদক মেশানো পানীয় দিয়ে তাকে বেহুঁশ করে নিজের বাড়িতে আনে। তারপর তাদের দাদা মহম্মদ আনাসকে দিয়ে তাকে ধর্ষণ করায় । সেই অশ্লীল ভিডিও রেকর্ড করে এবং ঘটনার কথা প্রকাশ করলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দেয়। নির্যাতিতা কিশোরী তার দুই মুসলিম বান্ধবী,তাদের দাদা মহম্মদ আনাস এবং তার বাবা-মায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ।
সোমবার প্রকাশিত হিন্দি পত্রিকা দৈনিক জাগরণের প্রতিবেদন অনুসারে, শনিবার (১৪ ফেব্রুয়ারী ২০২৬) ভুক্তভোগীর স্কুলে একটি বার্ষিক অনুষ্ঠান ছিল। তার দুই মুসলিম বন্ধিবী তাকে স্কুল শেষে তাদের বাড়িতে যেতে বলে, কিন্তু ভুক্তভোগী তা প্রত্যাখ্যান করে। তারপর তারা ভুক্তভোগীকে নেশাজাতীয় খাবার খাওয়ানোর পর তাদের বাড়িতে নিয়ে যায় এবং তার ভাই আনাসের হাতে তুলে দেয়। আনাস অজ্ঞান অবস্থায় ছাত্রীটিকে ধর্ষণ করে।
ধর্ষণের পর আনাস পালিয়ে যায়। এদিকে হিন্দু ছাত্রীটির বাবা বাড়ি ফিরছে না দেখে, তিনি তাকে খুঁজতে যান। এই খবর পেয়ে আনাসের পরিবার ছাত্রীটিকে গ্রামের বাইরে অচেতন অবস্থায় ফেলে পালিয়ে যায়। জ্ঞান ফিরে আসার পর, ভুক্তভোগী তার পরিবারের কাছে তার নির্যাতনের কথা বর্ণনা করে। এরপর তিনি অভিযুক্ত সহ পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।।

