• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শিখ পাগড়ি এবং কির্পাণের সাথে হিজাবের তুলনা চলে না-সাফ জানালো সুপ্রীম কোর্ট

Eidin by Eidin
September 9, 2022
in দেশ
শিখ পাগড়ি এবং কির্পাণের সাথে হিজাবের তুলনা চলে না-সাফ জানালো সুপ্রীম কোর্ট
প্রতীকী ছবি ।
6
SHARES
88
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৯ সেপ্টেম্বর : শিখ পাগড়ি এবং কৃর্পাণের সাথে হিজাবের তুলনা চলে না-সাফ জানিয়ে দিল সুপ্রীম কোর্ট । শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের উপর কর্ণাটক হাইকোর্টের নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রীম কোর্টে দায়ের করা পিটিশনের শুনানি ছিল বৃহস্পতিবার । মিডিয়া রিপোর্ট অনুযায়ী শুনানিতে বিচারপতি হেমন্ত গুপ্তার নেতৃত্বে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ বলেছেন, ‘শিখ ধর্মের অনুশীলনকে ইসলামের সাথে এবং হিজাবের সাথে তুলনা করা খুব ন্যায্য হবে না । সংবিধানে শিখদের অনুমতি দেওয়া হয়েছে ।’ উদাহরণ স্বরূপ সুপ্রিম কোর্ট শিখ ধর্মের ‘৫ কে’ অর্থাৎ কেশ, কড়া, কাছা,কৃপাণ এবং কংঘা উল্লেখ করে বলেছে, ‘সংবিধানের ২৫ অনুচ্ছেদ অনুযায়ী শিখরা পাগড়ি পড়া বা কৃপান বহন করার অধিকারী । সুতরাং অনুশীলনগুলি তুলনায় আনবেন না । কারন তাঁদের ১০০ বছর আগে থেকেই এই স্বীকৃতি পেয়ে এসেছে । আর সুপ্রিম কোর্ট সেই স্বীকৃতি দিয়েছে ।’
অন্যদিকে আবেদনকারীর পক্ষের আইনজীবী নিজাম পাশা জানান,শিখদের ৫ কে-এর মত ইসলামেরও ৫ টি স্তম্ভ রয়েছে । সেগুলি হল নিজাম পাশা হজ, নামাজ-রোজা, যাকাত, তাওহিদ এবং হিজাব । ১৪০০ বছর ধরে তা চলে আসছে । জবাবে বিচারপতি গুপ্তা বলেছিলেন,’দয়া করে শিখ ধর্মের সাথে তুলনা করবেন না। এটি সম্পূর্ণরূপে ভারতীয় সংস্কৃতির মধ্যে সম্পৃক্ত হয়ে গেছে ।’।

Previous Post

১৯ বছরের তরুনীর জন্ম দেওয়া যমজ সন্তানের জনক দুই ভিন্ন পুরুষ

Next Post

আচরণ বিধি লঙ্ঘনের জন্য পাক ও আফগান খেলোয়াড়কে শাস্তি দিল আইসিসি

Next Post
আচরণ বিধি লঙ্ঘনের জন্য পাক ও আফগান খেলোয়াড়কে শাস্তি দিল আইসিসি

আচরণ বিধি লঙ্ঘনের জন্য পাক ও আফগান খেলোয়াড়কে শাস্তি দিল আইসিসি

No Result
View All Result

Recent Posts

  • বাংলাদেশকে “বুড়ো আঙুল” দেখিয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচে নামার জন্য দলকে নির্দেশ দিল পাকিস্তান সরকার 
  • প্রিয়ং ভারতম্ : ভারতের প্রাকৃতিক সৌন্দর্য, বিশালতা এবং সাংস্কৃতিক ঐশ্বর্যকে তুলে ধরেছেন কবি চন্দ্রভানু ত্রিপাঠী
  • কালোজিরা : কলিযুগে পৃথিবীর সঞ্জীবনী  
  • বারাণসীর ডাল মান্ডিতে জরাজীর্ণ ভবনগুলিতে বুলডোজার চালানোর প্রতিবাদে এক মুসলিম ব্যক্তি নিজের বাড়িতেই আগুন ধরিয়ে দিল 
  • বিরাট কোহলি, রোহিত শর্মাকে ধাক্কা দিল বিসিসিআই ; দু’জনকেই নামিয়ে দেওয়া হল “বি গ্রেডে”  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.