• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“আমাকে খুব উৎপাত করেছে, এবার ওকে রুখে দাও আল্লা”- প্রধানমন্ত্রীকে নিশানা মমতার

Eidin by Eidin
April 22, 2023
in রাজ্যের খবর
“আমাকে খুব উৎপাত করেছে, এবার ওকে রুখে দাও আল্লা”- প্রধানমন্ত্রীকে নিশানা মমতার
6
SHARES
90
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ এপ্রিল : শনিবার কলকাতার রেড রোডে ঈদ উদযাপন করে শাসকদল তৃণমূল কংগ্রেস । ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষদের ঈদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন,’আমাকে খুব উৎপাত করেছে । এখনো করছে । আমি আল্লা তালার কাছে প্রার্থনা করি একে এবার রুখুন, এর নাটক বন্ধ করুন । এর জুমলা এবার রুখে দাও আল্লা । ও খালি বলে টোক দো, টোক দো । কি টোকবে আমাদের? আমরা এককাট্টা হলে তোমার চেয়ারই উলটে যাবে ।’
পাশাপাশি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দেশের মুসলিম সমাজকে এককাট্টা হয়ে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন,’গনতন্ত্র চলে গেলে সব চলে যাবে । আজ সংবিধান বদলে দেওয়া হচ্ছে । ইতিহাস বদলে দেওয়া হচ্ছে । যা খুশি করছে । বলছে ফের এনআরসি আনবে । আমি তো বলে দিয়েছি এখানে এনআরসি লাগু করতে দেবো না । ভরসা রাখুন । বুদ্ধি ধরে ও সাহসের সঙ্গে কাজ করুন ।’ উপস্থিত জনতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন,’একমাত্র এলাহি ভরসা । আল্লাহ তালা আপনাদের দোয়া কবুল করুন, আপনাদের ইফতার কবুল করুন । আর আপনাদের ভালোবাসা কবুল করুন ।’
বিজেপির পাশাপাশি এদিন নওসাদ সিদ্দিকির নাম না করে তাঁকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন,’কেউ কেউ বিজেপির কাছে টাকা নিয়ে বলে আমরা মুসলিমরা তৃণমূলকে ভোট দেবো না । কিন্তু তৃণমূলের মুসলিম ভোট ভাঙার ক্ষমতা তোমার নেই ।’ উপস্থিত মুসলিম জনতার উদ্দেশ্যে তাঁর পরামর্শ, ‘আপনাদের বলবো, শান্তিতে থাকুন । কারোর কথা শুনবেন না । কোনো কোনো গদ্দার পার্টি আপনাদের ভুল বোঝাচ্ছে । আমাকে গদ্দারদের সঙ্গে লড়াই করতে হয় । আমাকে এজেন্সির সঙ্গে লড়াই করতে হয় । আমি লড়ার জন্য প্রস্তুত,কিন্তু মাথা নিচু করবো না ।’
সেই সঙ্গে ২০০২ সালের গোধরা দাঙ্গার সময় বিলকিস বানোকে গণধর্ষণ কাণ্ডে ১১ অভিযুক্তের মুক্তির বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে সবরমতী এক্সপ্রেসের কামরায় আগুন ধরিয়ে করসেবকদের জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় ৮ অভিযুক্তের মুক্তির বিষয়ে তিনি মুখ খোলেননি । এছাড়া উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে হিন্দু কিশোরীকে ধর্ষণ খুনের ঘটনার বিষয়েও এদিন মুখ খোলেননি মুখ্যমন্ত্রী ।।

Previous Post

কালিয়াগঞ্জে কিশোরীকে ধর্ষণ খুনের ঘটনাকে পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তুললেন সুকান্ত মজুমদার

Next Post

মিয়ানমারের সামরিক কাউন্সিলের হামলার পর লিন টাউনশিপ থেকে পালিয়েছে অন্তত ৫,০০০ মানুষ

Next Post
মিয়ানমারের সামরিক কাউন্সিলের হামলার পর  লিন টাউনশিপ থেকে পালিয়েছে অন্তত ৫,০০০ মানুষ

মিয়ানমারের সামরিক কাউন্সিলের হামলার পর লিন টাউনশিপ থেকে পালিয়েছে অন্তত ৫,০০০ মানুষ

No Result
View All Result

Recent Posts

  • মমতা ব্যানার্জিকে ‘ওপেন চ্যালেঞ্জ’ বিজেপির, ভবানীপুরে প্রার্থী শুভেন্দু অধিকারী 
  • ইউপির সাহারানপুরে গ্রেপ্তার আইএসআইএস সন্ত্রাসী হারিস আলী ; সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল বিডিএস দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া
  • ভাতার বিডিও অফিসের সামনে টাঙানো মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া সরকারি প্রকল্পের সাইনবোর্ড খোলার দাবিতে সিপিএমের বিক্ষোভ 
  • তৃণমূলের উপপ্রধানের জামাইকে ভাতারের প্রার্থী করায় ক্ষোভ বিজেপির অন্দরে ; ২১ সালের প্রার্থীর কথায় : “আসনটা তৃণমূলের হাতে তুলে দেওয়া হল” 
  • মুখ্যমন্ত্রীর ধর্না মঞ্চে কে ওই ‘রহস্যময় গেরুয়াধারী’ ?  রামকৃষ্ণ মিশন সাফ জানিয়ে দিয়েছে আমাদের কেউ নয় 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.