• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

র‍্যাপার-গায়ক বাদশার বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করল হরিয়ানা পুলিশ 

Eidin by Eidin
March 7, 2026
in বিনোদন
র‍্যাপার-গায়ক বাদশার বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করল হরিয়ানা পুলিশ 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন বিনোদন ডেস্ক,০৭ মার্চ : সম্প্রতি প্রকাশিত হরিয়ানভি ট্র্যাক ‘তাতেরি’-তে আপত্তিকর শব্দ প্রয়োগের  অভিযোগে র‍্যাপার-গায়ক বাদশার বিরুদ্ধে এফআইআর দায়ের করে লুক আউট সার্কুলার জারি করেছে হরিয়ানা পুলিশ । এই বিষয়ে হরিয়ানা পুলিশের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে,’তাতেরি গানের আপত্তিকর মামলায় হরিয়ানা পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে। গায়ক আদিত্য প্রতীক সিং সিসোদিয়া ওরফে বাদশার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে লুক আউট সার্কুলার (এলওসি) জারি করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং পুলিশের সামনে হাজির হওয়ার জন্য নোটিশ জারি করা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ দল অভিযান চালাচ্ছে।’ আরও বলা হয়েছে,’পঞ্চকুলা পুলিশ ইউটিউব থেকে বিতর্কিত গানটি সরিয়ে দিয়েছে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি সরিয়ে ফেলার কাজ চালিয়ে যাচ্ছে। আপত্তিকর বিষয়বস্তু শেয়ারকারীদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে ।’

বাদশার বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রসঙ্গে হরিয়ানার মন্ত্রী মহিপাল ধান্ডা বলেছেন,’এই ধরণের গান, যা হরিয়ানার সংস্কৃতিকে অবমাননা করছে, তা যথাযথ নয়। বিষয়টি প্রকাশ পাওয়ার সাথে সাথেই সরকার তাৎক্ষণিকভাবে কঠোর অবস্থান নেয়। মুখ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাছাড়া, মুখ্যমন্ত্রী স্পষ্টতই বাস এবং তার ডিপো (গানটিতে চিত্রায়িত) তদন্তের নির্দেশ দিয়েছেন। এর চালক এবং কন্ডাক্টরের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।’ 

উল্লেখ্য,র‍্যাপার-গায়ক আদিত্য প্রতীক সিং সিসোদিয়া, যিনি বাদশা নামে পরিচিত, তার নতুন গান “তাতেরি” মুক্তি নিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। তার “তাতেরি” গানে  স্কুলের পোশাক পরা মেয়েদের বিভিন্ন ভঙ্গীতে নাচতে দেখা যায় । মেয়েদের হরিয়ানা রোডওয়েজের বাসে নাচতে এবং আপত্তিকর অঙ্গভঙ্গি করতে দেখা যাচ্ছে । যা ঘিরে রাজ্য জুড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে । বাদশা ইনস্টাগ্রামে ক্ষমা চেয়েছেন এবং  বলেছেন যে তিনি কারও অনুভূতিতে আঘাত করার ইচ্ছা তার ছিল না । একটি নিজের কৃতকর্মের জন্য হরিয়ানাবাসীদের কাছে ক্ষমা চেয়ে একটি ভিডিও পোস্ট করেছেন গায়ক ।

যদিও পঞ্চকুলা পুলিশ বাদশাকে অবিলম্বে পুলিশের সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়ে একটি আনুষ্ঠানিক নোটিশ জারি করেছে। হরিয়ানা পুলিশ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, তার গ্রেপ্তার নিশ্চিত করার জন্য বেশ কয়েকটি পুলিশ দল গঠন করা হয়েছে এবং বিভিন্ন সম্ভাব্য স্থানে ক্রমাগত অভিযান চালাচ্ছে।।

Previous Post

“তৃণমূল সরকার সত্যিই সমস্ত সীমা লঙ্ঘন করেছে” : রাষ্ট্রপতির অপমানে কড়া প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর 

Next Post

বহু দেশের সর্বনাশ করা কুখ্যাত বিলিওনিয়ার জর্জ সোরোসকে গৃহবন্ধী করেছেন ট্রাম্প, বেগতিক বুঝে আগেই ব্যক্তিগত বিমানে দুবাই চম্পট দিয়েছে তার ছেলে 

Next Post
বহু দেশের সর্বনাশ করা কুখ্যাত বিলিওনিয়ার জর্জ সোরোসকে গৃহবন্ধী করেছেন ট্রাম্প, বেগতিক বুঝে আগেই ব্যক্তিগত বিমানে দুবাই চম্পট দিয়েছে তার ছেলে 

বহু দেশের সর্বনাশ করা কুখ্যাত বিলিওনিয়ার জর্জ সোরোসকে গৃহবন্ধী করেছেন ট্রাম্প, বেগতিক বুঝে আগেই ব্যক্তিগত বিমানে দুবাই চম্পট দিয়েছে তার ছেলে 

No Result
View All Result

Recent Posts

  • বহু দেশের সর্বনাশ করা কুখ্যাত বিলিওনিয়ার জর্জ সোরোসকে গৃহবন্ধী করেছেন ট্রাম্প, বেগতিক বুঝে আগেই ব্যক্তিগত বিমানে দুবাই চম্পট দিয়েছে তার ছেলে 
  • র‍্যাপার-গায়ক বাদশার বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করল হরিয়ানা পুলিশ 
  • “তৃণমূল সরকার সত্যিই সমস্ত সীমা লঙ্ঘন করেছে” : রাষ্ট্রপতির অপমানে কড়া প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর 
  • “মমতা ব্যানার্জির অহংকার ও রাজনৈতিক বিদ্বেষের রাজনীতি কতটা নিচে নামতে পারে বাংলার মানুষ বুঝতে পারছে” : রাষ্ট্রপতির ‘অপমানে’ শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া  
  • বকেয়া ডিএ না দিয়ে যুবসাথী প্রকল্পে দেড় হাজার করে দেওয়ার পিছনে মমতার ‘ভোটের অংক’ ফাঁস করলেন শুভেন্দু 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.