• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পরিবহন দফতরের আধিকারিকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, চাঁচল মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ আইএনটিটিউসির

Eidin by Eidin
February 17, 2022
in রাজ্যের খবর
পরিবহন দফতরের আধিকারিকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, চাঁচল মহকুমা শাসকের অফিসের সামনে  বিক্ষোভ আইএনটিটিউসির
মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ । চাঁচল। বৃহস্পতিবার ।
6
SHARES
79
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,চাঁচল(মালদা),১৭ ফেব্রুয়ারি : এলাকার টোটো চালকদের অকারণ হয়রানি করছে পরিবহন দফতরের আধিকারিকরা ! এই অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে মালদা জেলার চাঁচল মহকুমা শাসকের দফতরের সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখাল তৃণমুল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি । দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলে। শেষে আইএনটিটিইউসি নেতা ও টোটো চালকদের প্রতিনিধিদের সঙ্গে এনিয়ে আলোচনায় বসেন পরিবহন দফতরের আধিকারিক সুভাষ বর্মন ।
টোটো চালকদের অভিযোগ,আকছার তাঁদের পরিবহন দফতরের আধিকারিকদের হয়রানির শিকার হতে হয় । যখন তখন টোটো চালকদের আটক করা হচ্ছে । এমনকি পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানাও করা হচ্ছে । এই মোটা অঙ্কের টাকার জোগাড় করতে গিয়ে তাঁদের চরম বিপাকে পড়তে হচ্ছে । তাঁরা এদিন টোটোর রেজিস্ট্রেশনের ব্যাবস্থা করার দাবি তোলেন ।
চাঁচল-১ ব্লক আইএনটিটিইউসি সভাপতি দেবব্রত সিংহ বলেন, ‘অনেক উচ্চ শিক্ষিত ছেলেরা পেটের দায়ে টোটো চালাচ্ছেন । তাদেরকে আটক করে মোটা অঙ্কের জরিমানা করেছেন পরিবহন আধিকারিকরা । শুধু তাই নয় যে জরিমানা করা হচ্ছে তাতে ব্যাপক হারে দুর্নীতি করা হচ্ছে । অবিলম্বে এই হয়রানি বন্ধ করতে হবে এবং যতগুলি টোটো আটক করা হয়েছে সেগুলি অবিলম্বে ছেড়ে দিতে হবে ।’
অন্যদিকে অভিযোগ প্রসঙ্গে চাঁচল মহাকুমা পরিবহন দপ্তরের আধিকারিক সুভাষ বর্মন বলেন, ‘সরকারি নিয়ম মেনেই জরিমানা করা হচ্ছে । আমরা টোটো চালকদের কাছ থেকে যেমন ফাইন নিচ্ছি যেমন তাদের ভাউচারও দেওয়া হচ্ছে ।’ পাশাপাশি ফাইনের টাকা নিয়ে দুর্নীতি ও টোটো চালকদের হয়রানি করার অভিযোগকে তিনি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করেন ।।

Previous Post

কেপমারির ঘটনায় ৭ জেলবন্দি দুষ্কৃতিকে নিজেদের হেফাজতে নিল কাটোয়া থানার পুলিশ

Next Post

লক্ষ্মীবারে লক্ষীর ভাঁড় নিয়ে ও শাঁখ বাজিয়ে জমজমাট প্রচার তৃণমূল প্রার্থীর

Next Post
লক্ষ্মীবারে লক্ষীর ভাঁড় নিয়ে ও শাঁখ বাজিয়ে জমজমাট প্রচার তৃণমূল প্রার্থীর

লক্ষ্মীবারে লক্ষীর ভাঁড় নিয়ে ও শাঁখ বাজিয়ে জমজমাট প্রচার তৃণমূল প্রার্থীর

No Result
View All Result

Recent Posts

  • “বন্দে মাতরম” গানকে “ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী” আখ্যা দিল মুসলিম সংগঠন ; বলেছে : এই গানে “দুর্গা এবং অন্যান্য দেবতাদের পূজা ও শ্রদ্ধার উল্লেখ ইসলামি বিশ্বাসের সাথে সাংঘর্ষিক ” 
  • সিপিএম ও তৃণমূলের হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরায় 
  • কপালে তিলক আর হাতে জপমালা থাকার অপরাধে মা- মেয়েকে মারধরের অভিযোগ শব্জি বিক্রেতার বিরুদ্ধে  ; আক্রান্তদের বক্তব্যের ভিডিও শেয়ার করে সুকান্ত মজুমদার বললেন : “মমতা ব্যানার্জির তোষণের রাজনীতির ফল” 
  • “আমার আন্ডারে ৩টে লেবার আর ১টা সুইপার,কি করে কি করি…” : ড্রেন  সংস্কার না হওয়ায় মহিলাদের বিক্ষোভের মুখে পড়ে কালনা পুরসভার তৃণমূল কাউন্সিলের অসহায় উক্তি
  • উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠল বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল নেতা শেখ সাহাদ আলির বিরুদ্ধে ; মাটিতে ফেলে লাথি মারার পর ওই কিশোরকে তুলে পুকুরে জলে ছুড়ে তৃণমূল নেতা ও তার বাহিনী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.