• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সমুদ্র সৈকতে বিকিনি পড়া বিজেপি নেত্রীর সঙ্গে অর্ধনগ্ন স্বামী,পুর নির্বাচিনের আগে বিজেপির দম্পতি প্রার্থীর ঘনিষ্ঠ মুহুর্তের ছবি সাঁটনোকে কেন্দ্র করে চাঞ্চল্য কাটোয়ায়

Eidin by Eidin
February 8, 2022
in রাজ্যের খবর
সমুদ্র সৈকতে বিকিনি পড়া বিজেপি নেত্রীর সঙ্গে অর্ধনগ্ন স্বামী,পুর নির্বাচিনের আগে বিজেপির দম্পতি  প্রার্থীর ঘনিষ্ঠ মুহুর্তের ছবি সাঁটনোকে কেন্দ্র করে চাঞ্চল্য কাটোয়ায়
15
SHARES
212
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৮ ফেব্রুয়ারী : প্রায় সব রাজনৈতিক দলই পুরসভার ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে । প্রচারের পাশাপাশি চলছে মনোনয়ন পর্ব । এদিকে ভোটের দিন যত এগিয়ে আসছে ততই ছড়াচ্ছে রাজনৈতিক উত্তাপ । আর তার প্রমান পাওয়া গেল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় । মঙ্গলবার সকালে কাটোয়ার দাঁইহাট বাজারের সাঁটানো বেশ কিছু ছবি পোস্টার স্থানীয় বাসিন্দাদের নজর কেড়ে নেয় । ছবিগুলি আদপে এক দম্পতির ঘনিষ্ঠ মুহুর্তে তোলা । সমুদ্র সৈকতে তোলা ছবিতে স্ত্রীর পড়নে বিকিনি । স্বামী অর্ধনগ্ন । ছবির নিচে লেখা বিনীতা বড়াল,বিজেপি নেত্রী । আবার কোথাও লেখা সিদ্ধার্থর বউ । এদিকে এই ছবি পোস্টারের কথা চাওড় হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে । তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিনীতাদেবীও । এই ঘটনায় তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন । যদিও অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়েছে শাসকদল । প্রসঙ্গত,এবারে পুর নির্বাচনে বিনীতাদেবী ও তাঁর স্বামী সিদ্ধার্থ বড়ালকে প্রার্থী করেছে গেরুয়া শিবির ।
সোমবার পূর্ব বর্ধমান জেলার পুরসভাগুলির সমস্ত ওয়ার্ডে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি । দাঁইহাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সম্পাদিকা বিনীতা বড়ালকে । পাশের ৪ নম্বর ওয়ার্ডে বিনীতাদেবীর স্বামী সিদ্ধার্থ বড়ালকে টিকিট দেওয়া হয়েছে । আর বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর রাত পোহাতেই দেখা যায় দাঁইহাট বাজারের একাধিক জায়গায় পোস্টারের আকারে সাঁটানো হয়েছে ওই দম্পতির ঘনিষ্ঠ মুহুর্তের একাধিক ছবি ।

এই ছবি সাঁটা হয়েছে এলাকায় । কাটোয়া। মঙ্গলবার ।


বিনীতা বড়ালের দাবি,’স্বামী-স্ত্রীর ব্যক্তিগত মুহুর্তের ছবি প্রকাশ্যে সাঁটানো ক্ষমার অযোগ্য কাজ । এই নিকৃষ্ট কাজটি তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই করেছে বলে আমাদের অনুমান । থানায় অভিযোগ জানিয়েছি । এখন পুলিশ তদন্ত করে দেখুক ।’ অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা শিশির কুমার মণ্ডল । তাঁর দাবি,বিজেপির গোষ্ঠীদ্বন্দের কারনেই এই ঘটনা ঘটেছে । এখানে তাঁদের দলের কোনও সম্পর্ক নেই ।

Previous Post

রায়নায় সেচ ক্যানেলের পাড় থেকে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

Next Post

কাটারি দিয়ে নিজের দাদাকে কোপানোর অভিযোগে গ্রেফতার ভাই

Next Post
কাটারি দিয়ে নিজের দাদাকে কোপানোর অভিযোগে গ্রেফতার ভাই

কাটারি দিয়ে নিজের দাদাকে কোপানোর অভিযোগে গ্রেফতার ভাই

No Result
View All Result

Recent Posts

  • “ধুরন্ধর” স্টাইলে খতম হল মাসুদ আজহারের একমাত্র জীবিত ভাই এবং জইশ-ই- মহম্মদের কুখ্যাত সন্ত্রাসবাদী তাহির আনোয়ার 
  • গাজিয়াবাদে মুসলিম শ্বশুরবাড়ির লোকজন হিন্দু জামাইকে পিটিয়ে হত্যা করেছে
  • আগামী কালকের মধ্যে ইরানের সমস্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ধ্বংস করার কথা ঘোষণা করল ইসরায়েলি সামরিক বাহিনী 
  • আমেরিকার ৯০০ কেজির বাঙ্কার বাস্টার বোমায় ধ্বংস যজ্ঞ চালালো ইরানের ইস্পাহান শহরে 
  • ‘আইবি প্রধান বিনীত গোয়েল’ বিজেপি নেতাকর্মীদের ফোন ট্রাক করছে বলে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.