দেবগুরু বৃহস্পতির কৃপা ও জ্ঞান লাভের জন্য গুরু গ্রহ পঞ্চরত্ন স্তোত্রম্ একটি অত্যন্ত প্রভাবশালী স্তোত্র। এটি বৈদিক জ্ঞান ও বিদ্যা লাভের জন্য জপ করা হয়, যা বুদ্ধি ও কল্যাণ বৃদ্ধি করে। এই স্তোত্রটি মূলত বৃহস্পতি গ্রহের শান্তিতে এবং জীবনের সমস্ত শুভ কার্যে সাফল্যের জন্য পাঠ করা হয় । যিনি প্রতিদিন ভক্তিভরে এই গুরু পঞ্চরত্ন স্তোত্র পাঠ করেন, তিনি সমস্ত সুখ ভোগ করেন এবং সর্বজ্ঞ ও জ্ঞানবান হন।
গুরু গ্রহ পঞ্চরত্ন স্তোত্রম্ :
দেবানাংচ ঋষীণাংচ গুরুকাংচন সন্নিভম্ ।
বুদ্ধি মংতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম্ ॥ 1 ॥
অর্থ : দেব ও ঋষিদের গুরু, কাঞ্চনবর্ণ, বুদ্ধিসম্পন্ন, ত্রিলোকের প্রভু বৃহস্পতিকে আমি নমস্কার করি ।
বরাক্ষমালাং দংডং চ কমংডলধরং বিভুম্ ।
পুষ্যরাগাংকিতং পীতং বরদাং ভাবয়েত্ গুরুম্ ॥ 2
অর্থ : যিনি রুদ্রাক্ষের মালা, দণ্ড ও কমণ্ডলু ধারণ করে আছেন, পীতবর্ণ এবং পুষ্পরাগ রত্নে অলঙ্কৃত, সেই গুরুকে আমি স্মরণ করি ।
অভীষ্টবরদাং দেবং সর্বজ্ঞং সুরপূজিতম্ ।
সর্বকার্যর্থ সিদ্ধ্যর্থং প্রণমামি বৃহস্পতিং সদা ॥ 3 ॥
অর্থ : অভীষ্ট বরদাতা, সর্বজ্ঞ ও দেবতাদের দ্বারা পূজিত, সমস্ত কাজের সিদ্ধির জন্য আমি চিরকাল বৃহস্পতিকে প্রণাম করি ।
আংগীরসাব্দসংজাত অংগীরস কুলোদ্ভবঃ ।
ইংদ্রাদিদেবো দেবেশো দেবতাভীষ্টদায়িকঃ ॥ 4 ॥
অর্থ :অঙ্গীরা মুনির বংশে উৎপন্ন এবং ইন্দ্রসহ দেবতাদের প্রভু বৃহস্পতিকে আমি প্রনাম করি ।
ব্রহ্মপুত্রো ব্রাহ্মণেশো ব্রহ্মবিদ্যাবিশারদঃ ।
চতুর্ভুজ সমন্বিতং দেবং তং গুরুং প্রণমাম্যহম্ ॥ 5 ॥
অর্থ : আমাদের কুলে সর্বদা শ্রেষ্ঠ, জ্ঞান ও বিজ্ঞান দাতা, সর্ব সম্পদ প্রদানকারী দেব বৃহস্পতিকে আমি প্রনাম করি ।

