এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ মার্চ : অজ্ঞাত কারনে হঠাৎ পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন এবং সেখানেই রাষ্ট্রপতি ভবনে পদত্যাগপত্র জমা দিয়েছেন । ইতিমধ্যেই রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণও করেছেন বলে জানিয়েছেন রাজ্যপালের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি)৷
২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন সিভি আনন্দ বোস । তার মেয়াদ ছিল ২০২৭-এর নভেম্বর পর্যন্ত । কিন্তু এক বছরে অধীক সময় থাকা সত্ত্বেও রাজ্যে বিধানসভার ভোটের ঠিক মুখেই কেন তিনি পদত্যাগ করলেন এনিয়ে ধন্দ্বে সৃষ্টি হয়েছে । রাজ্যপালের পদত্যাগ নিয়ে তোলপাড় চলছে রাজ্য রাজনীতি ।
রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগ সম্পর্কে বিজেপি নেতা দেবজিৎ সরকার সংবাদ সংস্থা এ এন আই-কে বলেছেন, “তাঁর পদত্যাগপত্রের বিষয়ে কথা বলা উচিত…তাঁর উপর চাপ থাকুক বা না থাকুক – তৃণমূল কংগ্রেস সবকিছু করতে পারে; তাদের বিশ্বাস করা যায় না। তারা সংবিধানে বিশ্বাস করে না। তারা যে কারো বিরুদ্ধে যা খুশি করতে পারে, এমনকি রাজ্যপালের বিরুদ্ধেও ।”

