• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে মৃত ১ শিশু, গুরুতর জখম ৩, গ্রেফতার এক

Eidin by Eidin
February 23, 2022
in রাজ্যের খবর
বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে মৃত ১ শিশু, গুরুতর জখম ৩, গ্রেফতার এক
ঘটনাস্থলে তদন্তে পুলিশবাহিনী । সদাইপুর ।
8
SHARES
120
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,সদাইপুর(বীরভূম),২৩ ফেব্রুয়ারী : বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে ১ শিশুর মৃত্যু হল । গুরুতর জখম হয়েছে আরও ৩ শিশু । ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার সদাইপুর থানার কুইঠা গ্রামে । বিস্ফোরণে নাজমা, রুজিয়া রহিমা ও আতিয়া নামে চার শিশু গুরুতর জখম হয় । তাদের সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু হয় ওই শিশুর । খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে যায় সদাইপুর থানার পুলিশ । ডিএসপি ডিএণ্ডটি অয়ন সাধু, ডিএসপি রাকেশ চৌধুরী, সিউড়ি সার্কেল ইন্সপেক্টর কিশোর সিনহা চৌধুরি প্রভৃতি পুলিশ আধিকারিকরাও ঘটনাস্থল খতিয়ে দেখেন । পুলিশ বাড়ির মালিক মনির সেখকে গ্রেপ্তার করেছে । বুধবার ধৃতকে সিউড়ি আদালতে তোলা হয় ।
জানা গেছে,মঙ্গলবার বিকেলে বাড়ির পিছনে বাঁশতলায় খেলা করছিল ওই চার শিশু । আহত শিশুকন্যা আতিয়ার জানায়,বাঁশতলায় কয়েকটি বলের মত বস্তু দেখতে পায় তারা । তার মধ্যে একটি তুলে নিয়ে লোফালুফি করার সময় হঠাৎ তাতে বিস্ফোরণ হয় ।
এদিকে বিস্ফোরণের আওয়াজ শুনে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এলে চার শিশুকে গুরুতর জখম অবস্থায় কাতরাতে দেখে । তারপর আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া ৷ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী ৷ বোমাগুলি কোথা থেকে আনা হয়েছে এবং কি উদ্দেশ্যে বাঁশতলায় মজুত করে রাখা হয়েছিল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।।

Previous Post

নিষেধাজ্ঞা কাটিয়ে ‘সেকেন্ড হোম’ ভারতে বাংলাদেশী অভিনেতা ফেরদৌস

Next Post

রাস্তার কাজের টেন্ডার নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘাত ঘিরে উত্তেজনা পূর্ব বর্ধমানের ভাতারের সাহেবগঞ্জ ২ পঞ্চায়েতে

Next Post
রাস্তার কাজের টেন্ডার নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘাত ঘিরে উত্তেজনা পূর্ব বর্ধমানের ভাতারের সাহেবগঞ্জ ২ পঞ্চায়েতে

রাস্তার কাজের টেন্ডার নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘাত ঘিরে উত্তেজনা পূর্ব বর্ধমানের ভাতারের সাহেবগঞ্জ ২ পঞ্চায়েতে

No Result
View All Result

Recent Posts

  • কপালে তিলক আর হাতে জপমালা থাকার অপরাধে মা- মেয়েকে মারধরের অভিযোগ শব্জি বিক্রেতার বিরুদ্ধে  ; আক্রান্তদের বক্তব্যের ভিডিও শেয়ার করে সুকান্ত মজুমদার বললেন : “মমতা ব্যানার্জির তোষণের রাজনীতির ফল” 
  • “আমার আন্ডারে ৩টে লেবার আর ১টা সুইপার,কি করে কি করি…” : ড্রেন  সংস্কার না হওয়ায় মহিলাদের বিক্ষোভের মুখে পড়ে কালনা পুরসভার তৃণমূল কাউন্সিলের অসহায় উক্তি
  • উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠল বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল নেতা শেখ সাহাদ আলির বিরুদ্ধে ; মাটিতে ফেলে লাথি মারার পর ওই কিশোরকে তুলে পুকুরে জলে ছুড়ে তৃণমূল নেতা ও তার বাহিনী 
  • পরিচালক রোহিত শেঠির বাড়িতে গুলি চালানোর পর অভিনেতা রণবীর সিং ও আয়ুষ শর্মাকে হুমকি ; ফের কি আন্ডারওয়ার্ল্ডের নিশানায় বলিউড ? 
  • দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের তরুনী নার্সের রহস্য মৃত্যু ; উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.