• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বন্ধু মোদী আসছেন,১৩ ফেব্রুয়ারী বৈঠক শেষে বিশেষ নৈশভোজের আয়োজন করছেন ট্রাম্প

Eidin by Eidin
February 3, 2025
in আন্তর্জাতিক
বন্ধু মোদী আসছেন,১৩ ফেব্রুয়ারী বৈঠক শেষে বিশেষ নৈশভোজের আয়োজন করছেন ট্রাম্প
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,০৩ ফেব্রুয়ারী : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী ১৩ ফেব্রুয়ারী সাক্ষাৎ করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ওয়াশিংটন ডিসিতে ‘দুই বন্ধুর’ বৈঠক হতে পারে বলে কয়েকটি সূত্র জানিয়েছে। মোদী ফ্রান্স সফর শেষ করে আগামী ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে পৌঁছাবেন।  এরপর ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে থাকবেন। আমেরিকান কর্পোরেট নেতা ও ভারতীয় বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গেও তিনি দেখা করবেন বলে জানিয়েছে কয়েকটি সূত্র। আগেই জানা গিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য আমেরিকায় যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । গত সপ্তাহে ফ্লোরিডায় সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প স্বয়ং । ট্রাম্প বলেন, ‘তাঁর সঙ্গে আমার দীর্ঘ সময় আলোচনা হয়েছে। তিনি সম্ভবত ফেব্রুয়ারিতেই হোয়াইট হাউসে আসছেন। আমাদের ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে।’

ফোনালাপ নিয়ে মাইক্রো ব্লগিং সাইট এক্সে মোদূ লেখেন, ‘আমরা এমন একটা ভরসাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে বদ্ধপরিকর, যা দুই দেশের জন্য লাভজনক হবে। আমাদের দুই দেশের নাগরিকদের কল্যাণ, বিশ্বশান্তি, সমৃদ্ধি ও বিশ্বের সুরক্ষার জন্য একসঙ্গে কাজ করব।’ হোয়াইট হাউস বলছে, ট্রাম্প মোদীর কাছে মার্কিন সুরক্ষা সরঞ্জাম কেনার এবং একটি ন্যায্য বাণিজ্য সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। কানাডা, মেক্সিকো ও চীনের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে বাণিজ্যের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া নিয়ে আলোচনা হয়েছে।

বাইডেনের আমলে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প শেষ বিদেশ সফরে ভারতে আসেন । তাঁর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদীর মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।  ২০২৪ সালের নভেম্বরে নির্বাচনে জয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলা বিশ্বের শীর্ষ তিন নেতার মধ্যে একজন ছিলেন মোদী ।ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার আমেরিকা। ২০২৩-২৪ সালে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যের অঙ্কটা ১১৮ বিলিয়ন ডলার ছাপিয়ে গিয়েছিল। চীনকে সামলাতেও আমেরিকার কাছে ভারতের গুরুত্ব অত্যন্ত বেশি।।

Previous Post

ভাতারের ঝুজকাডাঙ্গা সম্প্রীতি সংঘের সরস্বতী পুজোয় ৩১ ফুটের রাধা রাধাকৃষ্ণ মূর্তি ও পাগলা গারদের নজরকাড়া থিম

Next Post

যখন শিশুকৃষ্ণের জন্য ব্রজে আবির্ভূত হয়েছিলেন মহাদেব

Next Post
যখন শিশুকৃষ্ণের জন্য ব্রজে আবির্ভূত হয়েছিলেন মহাদেব

যখন শিশুকৃষ্ণের জন্য ব্রজে আবির্ভূত হয়েছিলেন মহাদেব

No Result
View All Result

Recent Posts

  • “আল্লাহর ইচ্ছায় মুসলিমদের মধ্যে  বিভাজন করো না” : আফগানিস্তান ও পাকিস্তানের উদ্দেশ্যে মোজতবা খোমিনির নামে একটি বার্তা প্রকাশ করা হল 
  • “বহিরাগত” প্রার্থীকে মেনে নিতে না পেরে জেলা পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিলেন কালনায় বিজেপির মণ্ডল সভাপতিরা ; প্রার্থী বললেন : “তৃণমূল পয়সা দিয়ে বিজেপির ঝান্ডা ধরিয়ে এইসব করাচ্ছে”
  • চতুর্থবার ক্ষমতায় এলে ‘দুয়ারে চিকিৎসা’ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ; সেই সাথে বাংলাকে “পূর্ব ভারতের বাণিজ্যের প্রাণকেন্দ্র” হিসেবে গড়ে তোলার “অঙ্গীকার” করলেন
  • পাকিস্তানের হামলা থেকে নিজেদের বাঁচাতে নিরীহ আফগানিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে তালিবান : ফ্রিডম ফ্রন্ট 
  • পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে আজিম ও আজাদ গ্রেপ্তার করেছে ইউপি পুলিশ,ধৃতদের হিন্দু বলে চালাতে সামাজিক মাধ্যমে প্রচার শুরু করেছে বাম-উদারপন্থী চক্র 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.