এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৭ মার্চ : পূর্ব বর্ধমান জেলার ভাতারে ২ বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন ২ মহিলাসহ ৪ চারজন আরোহী ৷ আজ শনিবার ভাতার-মালডাঙ্গা রোডে ভাতারের কুলনগর গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে । আহতের উদ্ধার করে প্রথমে ভাতার ব্লক হাসপাতালে আনা হয় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর ৪ জনকেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয় ।
জানা গেছে,আহতদের মধ্যে রয়েছেন ভাতার থানার নাসিগ্রামের বাসিন্দা রাহুল সিং ও তার এক আত্মীয়া এবং একই থানা এলাকার বাসিন্দা বানেশ্বরপুর গ্রামের বাসিন্দা শেখ চাঁদ মহম্মদ তাঁর স্ত্রী । রাহুল সিং তার আত্মীয়াকে বাইকে চাপিয়ে ভাতার বাজারের দিকে আসছিলেন৷ অন্য বাইক চালক শেখ চাঁদ মহম্মদ তাঁর স্ত্রী নিয়ে ভাতার বাজার থেকে বাড়ি ফিরছিলেন । ভাতার-মালডাঙ্গা রোডে কুলনগর মোড়র অদূরে একটি বাঁক রয়েছে । সেখানেই বাইক দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় । চার বাইক আরোহীই গুরুতর আহত অবস্থায় ছিটকে পড়েন । স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । পরে খবর পেয়ে ভাতার থানার পুলিশ আসে এবং পুলিশ আহতদের বর্ধমানে পাঠানোর ব্যবস্থা করে । পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাইক দুটিকে আটক করেছে।।
