• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

নওশাদ সিদ্দিকির দলে যোগ দিলেন ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলাম

Eidin by Eidin
March 19, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
নওশাদ সিদ্দিকির দলে যোগ দিলেন ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলাম
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগণা,১৯ মার্চ : সোমবারই তৃণমূল ত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলাম । তার ঠিক দু’দিন কাটতেই আজ বৃহস্পতিবার নওশাদ সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ-এ যোগদাব করলেন তিনি । আজ ফুরফুরা শরিফে গিয়ে আনুষ্ঠানিকভাবে আইএসএফ-এর পতাকা হাতে তুলে নেন তৃণমূলের এই প্রাক্তন বিধায়ক । মূলত দলে গুরুত্ব না পাওয়ার কারনেই দলবদল বলে জানিয়েছেন আরাবুল। এদিকে ভোটের ঠিক মুখেই ভাঙড়ের এই দাপুটে নেতার দলবদলে সিঁদূরে মেঘ দেখছে শাসকদল । 

২০০৬ সালের বিধানসভার ভোটে তৃণমূলের টিকিটে লড়ে ভাঙড়ের সিপিএম প্রার্থী মোশাররফ হোসেন লস্করকে হারিয়ে বিধায়ক হন আরাবুল ইসলাম । কিন্তু ২০১১ সালে তৃণমূলের গোঁজ প্রার্থী নান্নু হোসেন বিদ্রোহী হয়ে দাঁড়িয়ে পড়ায় পরিবর্তনের হাওয়াতেও সিপিএমের বাদল জমাদারের কাছে পরাজিত হন তিনি । তারপর থেকে আরাবুলের দাপট আস্তে আস্তে কমতে শুরু করে । শওকত মোল্লার আবির্ভাবের পর কার্যত কোনঠাসা হয়ে পড়েন তিনি।  গত ১৬ মার্চ তিনি বলেছিলেন,’৫ বার আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। ৩ বার দল থেকে বহিষ্কার করা হয়েছে’ ।

সোমবারই তৃণমূল ত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন আরাবুল। তাঁর স্পষ্ট দাবি, যে দলের জন্য তিনি আজীবন প্রাণপাত করেছেন, সেই দলই তাঁকে বারবার অপমান করেছে। ওইদিন সকালেই ভাঙড় থেকে হুগলির ফুরফুরায় যান । পীরজাদাদের সঙ্গে দেখা করার পর তিনি বলেছিলেন,’আজ থেকে আমি তৃণমূল কংগ্রেস ত্যাগ করলাম। নতুন জীবন শুরু করছি। হয়তো দু’দিনের মধ্যে জানতে পারবেন কোন দলে যাব।’ অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে তিনি আইএসএফ-এ যোগদান করলেন। যোগদানের পর আরাবুল বলেন,’ভাঙড়কে শান্ত করার লক্ষ্যেই আমি নওশাদ সিদ্দিকির নেতৃত্বে কাজ করতে চাই । এখনও ভাঙড়ে আমার জনভিত্তি অটুট আছে ।’ রাস্তায় বেরোলেই হাজার হাজার মানুষ তাঁর সঙ্গে থাকেন বলেও দাবি করেন । তবে কোন আসনে তিনি ভোটে লড়বেন তা এখনো স্পষ্ট নয় ।। 

Previous Post

বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় তাপস রায়-অর্জুন সিংহ -নিশীথ প্রামাণিকসহ একাধিক হেভিওয়েট 

Next Post

আমেরিকায় পরমানু হামলার জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান :  সতর্ক করলেন মার্কিন  গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড

Next Post
আমেরিকায় পরমানু হামলার জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান :  সতর্ক করলেন মার্কিন  গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড

আমেরিকায় পরমানু হামলার জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান :  সতর্ক করলেন মার্কিন  গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড

No Result
View All Result

Recent Posts

  • আমেরিকায় পরমানু হামলার জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান :  সতর্ক করলেন মার্কিন  গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড
  • নওশাদ সিদ্দিকির দলে যোগ দিলেন ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলাম
  • বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় তাপস রায়-অর্জুন সিংহ -নিশীথ প্রামাণিকসহ একাধিক হেভিওয়েট 
  • “ধুরন্ধর ২” ছবিতে রণবীরের অভিনয়ের চেয়ে প্রধানমন্ত্রী মোদীর ভাষণে পড়ল বেশি হাততালি  
  • নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপসের বিমান চালানোর ভিডিও ভাইরাল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.