এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৭ ফেব্রুয়ারী : দিনাজপুর কারাগারে বন্দী বাংলাদেশের প্রাক্তন জলসম্পদ মন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের প্রাক্তন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন রহস্যজনকভাবে মারা গেছেন। কারা কর্তৃপক্ষ তাঁকে সকাল আনুমানিক ৯টার দিকে গোপনে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে । তবে হাসপাতালে নিয়ে আসার পথেই তাঁর মৃত্যু হয় । দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মহম্মদ ফজলুর রহমান রমেশ চন্দ্র সেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।রমেশ চন্দ্র সেনের বিভিন্ন উপসর্গ দেখে সন্দেহ করা হচ্ছে যে খাবারে বিষ প্রয়োগ করে খুন করা হয়েছে আওয়ামী লীগে ওই নেতাকে ।
ফজলুর রহমান জানান, কারা কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছেন সকালে রমেশ চন্দ্র সেন বাথরুমে পড়ে যান। এর পর তিনি অজ্ঞান হয়ে যান। এ অবস্থায় রমেশ চন্দ্র সেন কয়েকবার বমি করেন। তখন কারা কর্তৃপক্ষ তাঁকে সকাল আনুমানিক ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে নিয়ে আসার পথেই তাঁর মৃত্যু হয়।
দিনাজপুর কারাগারের দায়িত্বপ্রাপ্ত জেল সুপার সহকারী কমিশনার জারিফ সুলতান দাবি করেন, রমেশ চন্দ্র সেন ২০২৪ সালের ১৭ আগস্ট দিনাজপুর কারাগারে আসেন। তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। আজ সকালে তিনি বাথরুমে পড়ে যান। এর পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর মৃত্যু কীভাবে হয়েছ তা ময়নাতদন্তের পর বলা যাবে।।

