• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটোয়ার প্রায় ১,৫০০ পিঁয়াজ ও ধান চাষিকে পথে বসিয়ে দিল টানা ঘন্টা পাঁচেক বৃষ্টি ও শিলাবৃষ্টি 

Eidin by Eidin
March 21, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কাটোয়ার প্রায় ১,৫০০ পিঁয়াজ ও ধান চাষিকে পথে বসিয়ে দিল টানা ঘন্টা পাঁচেক বৃষ্টি ও শিলাবৃষ্টি 
8
SHARES
109
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,কাটোয়া(পূর্ব বর্ধমান),২১ মার্চ : শুক্রবার সন্ধ্যা থেকে প্রথমে ঝড় শুরু হয় । তারপর শুরু হয় মুশলধার বৃষ্টি । তার সঙ্গে চলে ব্যাপক শিলাবৃষ্টি ৷ ঘন্টা পাঁচেক স্থায়ী হয় এই দুর্যোগ । আর এই সময়ে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া-২ ব্লকের পলসোনা অঞ্চলের অন্তত ১০ টি গ্রাম মিলে দেড় হাজারের অধিক পিঁয়াজ ও ধান চাষিকে কার্যত পথে বসিয়ে দিয়েছে । ধান গাছগুলি গর্ভবস্থায় ছিল । কিন্তু শিলাবৃষ্টির ফলে থোড় (Panicle Initiation) আঘাতপ্রাপ্ত হওয়ায় আর ফলন হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি অন্যদিকে প্রবল বৃষ্টিপাতে জমি জলের তলায় চলে যাওয়া অকালেই পিঁয়াজ তুলে নিতে বাধ্য হচ্ছেন চাষিরা । ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে চাষিদের । পলসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বীরবল মণ্ডল জানিয়েছেন,শষ্যবীমার আওতায় ক্ষতিগ্রস্ত চাষিরা যাতে ক্ষতিপূরণ পান সেই চেষ্টা করবেন তিনি। 

জানা গেছে,পূর্ব বর্ধমান জেলার কাটোয়া-২ ব্লকের পলসোনা অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে খড়ি নদী । নদী সংলগ্ন হওয়ায় এটি মূলত কৃষি প্রধান এলাকা ।  আওড়িয়া,কোয়ারা,পলসোনা, কোয়ারা ডাঙ্গা প্রভৃতি গ্রাম মিলে অন্তত ১০ টি গ্রামের মানুষের জীবিকা নির্বাহ হয় মূলত কৃষিকাজ থেকে । এক একজন চাষি প্রতি বছর ধান ও পিঁয়াজ মিলে ২০-৩০ বিঘা জমিতে  চাষবাস করেন । এজন্য তাদের অধিকাংশ জনকে  কৃষিঋণ নিতে হয় বলে জানিয়েছেন চাষিরা । উৎপন্ন ফসল বিক্রি করে ঋণ পরিশোধ করে তাদের সারা বছরের সংসার খরচ চলে । এবারে পলসোনা অঞ্চল জুড়ে আনুমানিক ৫০০০ একর ধান ও ১০০০ একর পিঁয়াজ চাষ হয়েছিল বলে জানান স্থানীয় তৃণমূল নেতা বীরবল মণ্ডল । 

তিনি বলেন,’গতকাল রাতে প্রচন্ড শিলাবৃষ্টি এবং ৫-৬ ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে । যেকারনে পলসোনা অঞ্চলের আউড়িয়া, কোয়ারা, পলসোনা প্রভৃতি একাধিক গ্রামের চাষিরা যে পিঁয়াজ চাষ করেছিলেন সব জলের তলায় চলে গেছে । যেহেতু এলাকাটি নদী তীরবর্তী , তাই বোরো ধানের চাষ হয়। ধানের থোর এসেছিল এবং কয়েকদিন পরেই শিষ বের হওয়ার কথা । ধান জমিও জলের তলায় চলে গেছে । আমার অনুমান ধানের শিষ বের হওয়ার পর সাদা হয়ে যাবে। অর্থাৎ শিষে আর ধান থাকবে না । এটা একটা ব্যাপক ক্ষতি ।’ তিনি বলেন,’প্রশাসনের উচিত কৃষকদের পাশে থাকা । আমরা কাটোয়া-২ এডিএ-কে বিষয়টি জানাব, যাতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ফসলবীমার টাকা পায় ।’

আজ শনিবার সকালে দেখা গেল পলসোনা গ্রামের কৃষকরা প্লাবিত জমিতে নৌকা করে অপরিপুষ্ট পিঁয়াজ তুলে ফেলছেন চাষিরা । সেই পিঁয়াজ তারা বস্তা বন্দি করে বাড়ি নিয়ে যাচ্ছেন । স্থানীয় চাষি মান্নান হোসেন, লিয়াকত শেখ,বেচারাম ঘোষরা কেউ ২০-৩০ বিঘা করে ধান এবং ১০ কাঠা থেকে এক বিঘা করে পিঁয়াজ চাষ করেছিলেন । সেই সমস্ত জমি এখন জলের তলায় । তারা বলেন,’কিভাবে ঋণ শোধ করব,আর কিভাবে সারা বছর সংসার চালাব জানিনা ।’।

Previous Post

“বহিরাগত” প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে দলীয় কার্যালয়ে ভাঙচুর চালালো কালনার বিজেপি কর্মীরা 

Next Post

ঈদের নামাজের পরেই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াল দুই গ্রামের লোকজন,আহত ৩০ ; বাড়িঘর ভাঙচুর, দেদার লুটপাট

Next Post
ঈদের নামাজের পরেই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াল দুই গ্রামের লোকজন,আহত ৩০ ; বাড়িঘর ভাঙচুর, দেদার লুটপাট

ঈদের নামাজের পরেই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াল দুই গ্রামের লোকজন,আহত ৩০ ; বাড়িঘর ভাঙচুর, দেদার লুটপাট

No Result
View All Result

Recent Posts

  • ঈদের নামাজের পরেই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াল দুই গ্রামের লোকজন,আহত ৩০ ; বাড়িঘর ভাঙচুর, দেদার লুটপাট
  • কাটোয়ার প্রায় ১,৫০০ পিঁয়াজ ও ধান চাষিকে পথে বসিয়ে দিল টানা ঘন্টা পাঁচেক বৃষ্টি ও শিলাবৃষ্টি 
  • “বহিরাগত” প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে দলীয় কার্যালয়ে ভাঙচুর চালালো কালনার বিজেপি কর্মীরা 
  • ভবানীপুর দাপিয়ে বেড়ালেন শুভেন্দু ; বললেন : ” পেয়েছে মমতা, জেনে গেছে জনতা” 
  • ঈদের অনুষ্ঠান মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করায় মমতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য খেলাফত কমিটির কাছে আহ্বান জানালেন শুভেন্দু ; বললেন : “যদি ব্যবস্থা না নেয় তাহলে বুঝবো মৌলবাদে উস্কানি, ঘৃণা ছড়ানোর  কাজে মুখ্যমন্ত্রীর প্রতি তাদেরও সমর্থন আছে”
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.