• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরে ভস্ম আরতির সময় আগুন, পুরোহিত সহ ১৩ জন দগ্ধ

Eidin by Eidin
March 25, 2024
in দেশ
উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরে ভস্ম আরতির সময় আগুন, পুরোহিত সহ ১৩ জন দগ্ধ
6
SHARES
83
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,উজ্জয়িন,২৫ মার্চ : আজ সোমবার সকালে মধ্যপ্রদেশের উজ্জাইনে অবস্থিত মহাকাল মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । হোলি খেলতে মন্দিরে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিল মন্দিরে । মন্দিরের গর্ভগৃহে মহাদেবের ভস্ম আরতির সময় প্রদীপের উপর আবির পড়লে তা থেকে আগুনের সুচনা হয় । পুরোহিত সহ মোট ১৩ জন শ্রদ্ধালু অগ্নিদগ্ধ হয়েছে বলে জানা গেছে । অগ্নিদগ্ধদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । পুরোহিত ও সেবক মিলে ৬ জনকে ইন্দোরে স্থানান্তরিত করা হয়েছে । তবে সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে ।
চিকিৎসাধীন এক ব্যক্তি জানিয়েছেন,ভস্ম আরতির সময় মন্দিরে হাজার হাজার ভক্ত উপস্থিত ছিলেন। সবাই মহাকালের সঙ্গে হোলি উদযাপন করছিল। সেই সময় পেছন থেকে কেউ আরতি করা পুরোহিতের গায়ে কেউ আবীর ঢেলে দেয়। সেই আবীর এসে পড়ে জ্বলন্ত প্রদীপের উপর। তারপর হঠাৎ গর্ভগৃহে আগুন ছড়িয়ে পড়ে । সম্ভবত আবিরে রাসায়নিক পদার্থ থাকায় আগুন লেগেছে বলে তিনি অনুমান করছেন ।
ঘটনার খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছান কালেক্টর নীরজ সিং এবং এসপি প্রদীপ শর্মা । এই ঘটনার সময় মুখ্যমন্ত্রী মোহন যাদবের ছেলে ও মেয়েও মন্দিরে উপস্থিত ছিলেন বলে খবর । দুজনেই ভাস্মরতি দেখতে গিয়েছিলেন। তবে দুজনেই নিরাপদে আছেন ।।

Previous Post

মেক্সিকোয় গণ অপহরণের ঘটনায় ১৮ শিশুসহ ৪২ জন পনবন্দিকে উদ্ধার করেছে বিশেষ বাহিনী

Next Post

কবিতা তুমি আছো ?

Next Post
কবিতা তুমি আছো ?

কবিতা তুমি আছো ?

No Result
View All Result

Recent Posts

  • লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৫০০ টাকা বৃদ্ধিতে রাজ্য জুড়ে শবুজ আবীর খেলে ও নেচে  উদযাপন করল  তৃণমূলের প্রমীলা বাহিনী
  • গ্রিস জুড়ে বন্ধ করে দেওয়া হচ্ছে অবৈধ মসজিদ ও মাদ্রাসা ; বহিষ্কার করা হচ্ছে মুসলিম শরণার্থীদের 
  • প্রধানমন্ত্রী মোদী মালয়েশিয়া সফর করবেন, পলাতক জাকির নায়েককে প্রত্যর্পণের দাবি জানাবে ভারত 
  • ইরানে বিক্ষোভ দমনের নামে ২ দিনে খুন হওয়া ১৬৩ শিশু ও কিশোরের তালিকা প্রকাশ করেছে শিক্ষক ইউনিয়ন ; ইরানের দমন-পীড়নের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করল অস্ট্রেলিয়ান সিনেট 
  • পাকিস্তান খেলবে না, তাহলে কি মাঠেই যাবে না টিম ইন্ডিয়া? স্পষ্ট করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.