• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

অবশেষে মাটি কামড়ে লড়াই করার পুরষ্কার পেলেন কাটোয়ার দাপুটে বিজেপি নেতা কৃষ্ণ ঘোষ, এবারের ভোটে প্রার্থী করল দল 

Eidin by Eidin
March 25, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
অবশেষে মাটি কামড়ে লড়াই করার পুরষ্কার পেলেন কাটোয়ার দাপুটে বিজেপি নেতা কৃষ্ণ ঘোষ, এবারের ভোটে প্রার্থী করল দল 

Oplus_131072

3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৫ মার্চ : অবশেষে মাটি কামড়ে লড়াই করার পুরষ্কার পেলেন পূর্ব বর্ধমান জেলার বর্ষীয়ান বিজেপি নেতা কৃষ্ণ ঘোষ । এবারের নির্বাচনে কাটোয়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি । কৃষ্ণ ঘোষকে প্রার্থী করায় তৃণমূল প্রার্থী ও বিদায়ী বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জির জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন রাজনৈতিক অভিজ্ঞমহল । 

বিজেপি নেতা কৃষ্ণ ঘোষের আদি বাড়ি কাটোয়ার অগ্রদ্বীপে । তবে তিনি দীর্ঘ কয়েক বছর ধরে কাটোয়া শহরে বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করছেন । রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি বিজেপির সাথে যুক্ত । দীর্ঘ সময় ধরে তিনি বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করেছিলেন ৷ বলা হয় যে কৃষ্ণ ঘোষ সভাপতি থাকাকালীন এলাকায় বিজেপির সাংগঠনিক ক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছিল । পরে তাকে সভাপতির পদ থেকে সরিয়ে জেলার কনভেনর করা হয় । তিনি বিগত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের আসনে প্রার্থীও হয়েছিলেন। তবে পরাজিত হন।  

এবারের বিধানসভার ভোটে কাটোয়া আসনটি  কাটোয়া আসনে কৃষ্ণ ঘোষের প্রার্থী হওয়া নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল । দলীয় সূত্রে খবর,কাটোয়া বিধানসভা কেন্দ্রে ভোটে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করে প্রায় ২০ জন আবেদন করেন। তার মধ্যে তিনজন টিকিটের দৌড়ে এগিয়ে ছিলেন। তাঁদের মধ্যে একজন দলের জেলাস্তরের নেত্রীও ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দিলীপ ঘোষ ঘনিষ্ঠ কৃষ্ণ ঘোষকেই প্রার্থী করেছে দল। আজ রাজ্য থেকে তালিকা প্রকাশের পরেই উচ্ছ্বাসে মেতে ওঠেন কৃষ্ণবাবুর অনুগামীরা । 

ভোটে নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী কৃষ্ণ ঘোষ বলেন,”রাজ্যে প্রতিষ্ঠান বিরোধী সুনামি চলছে। মানুষ আপাদমস্তক দুর্নীতিবাজ এই দলকে এবার সরাতে চাইছে । এলাকার মানুষ জানে যে এই দুর্নীতিগ্রস্ত ও তোষনবাজ দলকে একমাত্র বিজেপিই সরাতে পারে  । এবারে কাটোয়া থেকে আমরা বিপুল ভোটে নির্বাচনে জিতব।” 

Previous Post

ছেলে ‘জং বাহাদুর’ বাবা ‘মহম্মদ জব্বার’ ; নেপাল সীমান্তবর্তী ইউপির বলরামপুর জেলায় ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ উঠছে  সমাজবাদী পার্টির বিরুদ্ধে 

No Result
View All Result

Recent Posts

  • অবশেষে মাটি কামড়ে লড়াই করার পুরষ্কার পেলেন কাটোয়ার দাপুটে বিজেপি নেতা কৃষ্ণ ঘোষ, এবারের ভোটে প্রার্থী করল দল 
  • ছেলে ‘জং বাহাদুর’ বাবা ‘মহম্মদ জব্বার’ ; নেপাল সীমান্তবর্তী ইউপির বলরামপুর জেলায় ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ উঠছে  সমাজবাদী পার্টির বিরুদ্ধে 
  • লন্ডনে ইহুদি সংস্থার অ্যাম্বুলেন্সে আগুন ধরানোর ঘটনায় ২ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ 
  • ইসরায়েলের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ইরানের ক্ষেপনাস্ত্র হামলা
  • রাস্তার পাশে পড়ে থাকা অজানা রাসায়নিক ভর্তি জারে আগুন লেগে চাঞ্চল্য বর্ধমানে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.