• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

অবশেষে দীর্ঘ ১৮ দিন পর খুলনার অপহৃতা হিন্দু কিশোরী উদ্ধার, গ্রেপ্তার অপহরণকারী মান্না সরদার

Eidin by Eidin
March 12, 2026
in আন্তর্জাতিক
অবশেষে দীর্ঘ ১৮ দিন পর খুলনার অপহৃতা হিন্দু কিশোরী উদ্ধার, গ্রেপ্তার অপহরণকারী মান্না সরদার
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১২ মার্চ : অবশেষে দীর্ঘ ১৮ দিন পর বাংলাদেশের খুলনা জেলার পাইকগাছার অপহৃত হিন্দু কিশোরী সূচনা মন্ডলকে আজ বৃহস্পতিবার ঢাকার আশুলিয়া থেকে সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে । গ্রেফতার করা হয়েছে অপহরণকারী মান্না সরদার (২৫)কে । আজ ভোর রাতে  ঢাকার আশুলিয়া থানার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং অপহৃতা কিশোরীকে উদ্ধার করা হয়। মান্না সরদার পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের সরল এলাকার বাসিন্দা আফসার সরদারের ছেলে । 

পুলিশ সূত্রে জানা গেছে, সুচনা মন্ডল (১৫ বছর ৩ মাস) পাইকগাছা পৌরসভার শিববাটী এলাকার বাসিন্দা। তার বাবার নাম প্রশান্ত কুমার মন্ডল এবং মা সুলতা রানী মন্ডল। গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ শনিবার সন্ধ্যা প্রায় ৭টা ১০ মিনিট নাগাদ পাইকগাছা পৌরসভার শিববাটী এলাকার ৯ নম্বর ওয়ার্ডে পিচঢালা সড়ক থেকে তাকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায় মান্না সরদার ও তার দলবল । এই ঘটনায় কিশোরীর বাবা পাইকগাছা থানায় আসামি মান্না সরদারসহ অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জন ব্যক্তির বিরুদ্ধে একটি এফ আই আর দায়ের করেন৷ 

অভিযোগের ভিত্তিতে খুলনা জেলার পুলিশ সুপার মহম্মদ মাহবুবুর রহমান এবং ডি-সার্কেল এসপি মহম্মদ আমির হামজার নেতৃত্বে পুলিশ অভিযানে নামে । পরবর্তীতে বুধবার (১১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবো গ্রামের মুন্সি মার্কেট এলাকায় জনৈক সাধনের বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত মান্না সরদারকে গ্রেফতার  এবং অপহৃত কিশোরী সুচনা মন্ডলকে উদ্ধার করে পুলিশ ।পাইকগাছা থানা পুলিশ জানায়, ধৃত আসামি এবং উদ্ধার হওয়া কিশোরীকে নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।।

Previous Post

জ্বালানি সংকটে বন্ধ হচ্ছে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে ভোগ বিতরণ 

Next Post

মুসলিম প্রেমিকের সাথে বাংলাদেশে পালানো কিশোরী ৫ বছর ধরে অত্যাচারের শিকার, ফিরিয়ে আনার জন্য ফোনে বারবার কাতর আর্তি ; লাভ জিহাদির ফাঁদে পড়ে করুন পরিনতির মুখে পড়েছে উড়িষ্যার পুরীর একটি মেয়ে 

Next Post
মুসলিম প্রেমিকের সাথে বাংলাদেশে পালানো কিশোরী ৫ বছর ধরে অত্যাচারের শিকার, ফিরিয়ে আনার জন্য ফোনে বারবার কাতর আর্তি ; লাভ জিহাদির ফাঁদে পড়ে করুন পরিনতির মুখে পড়েছে উড়িষ্যার পুরীর একটি মেয়ে 

মুসলিম প্রেমিকের সাথে বাংলাদেশে পালানো কিশোরী ৫ বছর ধরে অত্যাচারের শিকার, ফিরিয়ে আনার জন্য ফোনে বারবার কাতর আর্তি ; লাভ জিহাদির ফাঁদে পড়ে করুন পরিনতির মুখে পড়েছে উড়িষ্যার পুরীর একটি মেয়ে 

No Result
View All Result

Recent Posts

  • মুসলিম প্রেমিকের সাথে বাংলাদেশে পালানো কিশোরী ৫ বছর ধরে অত্যাচারের শিকার, ফিরিয়ে আনার জন্য ফোনে বারবার কাতর আর্তি ; লাভ জিহাদির ফাঁদে পড়ে করুন পরিনতির মুখে পড়েছে উড়িষ্যার পুরীর একটি মেয়ে 
  • অবশেষে দীর্ঘ ১৮ দিন পর খুলনার অপহৃতা হিন্দু কিশোরী উদ্ধার, গ্রেপ্তার অপহরণকারী মান্না সরদার
  • জ্বালানি সংকটে বন্ধ হচ্ছে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে ভোগ বিতরণ 
  • নকশালবাড়িতে ব্রাউন সুগারসহ গ্রেপ্তার মহিলা মাদক কারবারী 
  • দাউদ ইব্রাহিম- টাইগার মেমন এবং আবু সালেমদের অভাব দূর করতে মুম্বাইয়ে অনুপ্রবেশকারীদের স্লিপার সেল গড়ে উঠেছে : লক্ষ্য জন বিস্ফোরণ ঘটিয়ে ফের বানিজ্য নগরীর নিয়ন্ত্রণ নেওয়া : রিপোর্ট 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.