• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সহায়ক মূল্যে ধান কেনার দাবিতে গলসির রাইস মিলে বিক্ষোভ চাষিদের

Eidin by Eidin
January 22, 2022
in রাজ্যের খবর
সহায়ক মূল্যে ধান কেনার দাবিতে গলসির রাইস মিলে বিক্ষোভ চাষিদের
7
SHARES
105
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

আজিজুর রহমান,গলসি(পূর্ব বর্ধমান),২২ জানুয়ারী : সহায়ক মূল্যে ধান কেনার দাবিতে গলসির একটি রাইস মিলে বিক্ষোভ দেখালেন এলাকার বেশ কিছু চাষী । চাষীদের অভিযোগ,ওই রাইস মিলের বর্জ্য জল ও ছাইয়ের কারনে আশপাশের বাসিন্দাদের সমস্যায় পড়তে হচ্ছে । এমনকি ভূ-গর্ভস্থ জলস্তর নেমে যাওয়ায় দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের । অথচ এলাকার চাষীদের ধান সহায়ক মুল্যে কেনার বিষয়ে কোনও উৎসাহই দেখায় না ওই রাইস মিল কর্তৃপক্ষ । স্থানীয় চাষীদের কাছ থেকে সহায়ক মুল্যে কেনার দাবিতে শনিবার সকাল ১১ থেকে ওই রাইস মিলের সামনে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন গলসি ব্লকের পারাজ ও শিড়রাই অঞ্চলের বেশ কিছু চাষী । দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলে । শেষে রাইস মিল কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দিলে বিকেল নাগাদ বিক্ষোভ তুলে নেয় চাষীরা ।
এদিনের বিক্ষোভের প্রসঙ্গে রাইস মিলের তরফ থেকে জানানো হয়েছে,রাইস মিলের বর্জ্য জল বা ছাইয়ের কারনে উদ্ভুত সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট সরকারী দপ্তরে জানাক এলাকার বাসিন্দারা । তাঁদের কাছে সরকারিভাবে যে নির্দেশ আসবে সেই নির্দেশ তাঁরা যথাযথভাবে মেনে চলবেন । পাশাপাশি রাইস মিল থেকে সিপিসির মাধ্যমে ধান কেনা হচ্ছে বলে দাবি করেছে মিল কর্তৃপক্ষ । কর্তৃপক্ষ জানিয়েছে,পারাজের চাষিদের ধান সরকার সহায়ক মুল্যে কিনে তাদের দিলে তাঁরা নিতে রাজি আছেন ।
যদিও রাইস মিল কর্তৃপক্ষ সিপিসির মাধ্যমে ধান কেনা হচ্ছে বলে যে দাবি করেছে তা নস্যাৎ করে দিয়েছেন শিড়রাই গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ আব্দুস সামাদ । তার অভিযোগ, ‘গতবারের মতো এবার আর ধান নিতে চাইছে না ওই রাইস মিল । আমার এলাকার অল্প কিছু চাষীর কাছ থেকে ধান কেনা হয়েছে । বহু চাষী এখনও ধান বিক্রি করতে পারেননি ।’।

Previous Post

মালদা শহরের সরকারি গার্লস স্কুলের জানালা ভেঙে দুঃসাহসিক চুরি

Next Post

স্টক মার্কেটের ব্যাবসায় সব সঞ্চয় হারিয়ে ব্যাঙ্ক লুট, গ্রেফতার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার

Next Post
স্টক মার্কেটের ব্যাবসায় সব সঞ্চয় হারিয়ে ব্যাঙ্ক লুট, গ্রেফতার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার

স্টক মার্কেটের ব্যাবসায় সব সঞ্চয় হারিয়ে ব্যাঙ্ক লুট, গ্রেফতার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার

No Result
View All Result

Recent Posts

  • “ধুরন্ধর” স্টাইলে খতম হল মাসুদ আজহারের একমাত্র জীবিত ভাই এবং জইশ-ই- মহম্মদের কুখ্যাত সন্ত্রাসবাদী তাহির আনোয়ার 
  • গাজিয়াবাদে মুসলিম শ্বশুরবাড়ির লোকজন হিন্দু জামাইকে পিটিয়ে হত্যা করেছে
  • আগামী কালকের মধ্যে ইরানের সমস্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ধ্বংস করার কথা ঘোষণা করল ইসরায়েলি সামরিক বাহিনী 
  • আমেরিকার ৯০০ কেজির বাঙ্কার বাস্টার বোমায় ধ্বংস যজ্ঞ চালালো ইরানের ইস্পাহান শহরে 
  • ‘আইবি প্রধান বিনীত গোয়েল’ বিজেপি নেতাকর্মীদের ফোন ট্রাক করছে বলে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.