• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দেশগুলি থেকেই উগ্রবাদী তৈরি হয়” 

Eidin by Eidin
March 14, 2026
in রকমারি খবর
“ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দেশগুলি থেকেই উগ্রবাদী তৈরি হয়” 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দেশগুলি থেকেই উগ্রবাদী তৈরি হয়”….একথা কোনো অমুসলিমের নয়,বলেছিলেন খোদ সংযুক্ত আরব আমিরাতের বিদেশ মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ৷ ২০১৭ সালের একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে তিনি বলেছিলেন,”এমন এক দিন আসবে, যেদিন আমরা মধ্যপ্রাচ্যের চেয়ে ইউরোপ থেকেই অনেক বেশি চরমপন্থী ও উগ্রবাদী সন্ত্রাসীকে বেরিয়ে আসতে দেখব—আর এর কারণ হবে নিছক অজ্ঞতা ও ‘রাজনৈতিক শুদ্ধতা’র (political correctness) ওপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্তসমূহ।”

Every time you watch that clip of UAE Foreign Minister HH Sheikh Abdullah bin Zayed warning Europe about what’s coming if they keep going down this path, you’re hit with the same chilling question:

Are European leaders blind – or bought? pic.twitter.com/V6gic2Hb0s

— GAZAWOOD – the PALLYWOOD saga (@GAZAWOOD1) February 21, 2026

আমিরাতের বিদেশ মন্ত্রীর এই মন্তব্য ভারতের ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক তা তুলে ধরেছেন ইংল্যান্ড প্রবাসী পাকিস্তানি বংশভূত প্রাক্তন মুসলিম ইমতিয়াজ মেহমুদ । তিনি গতকাল একটি তাৎপর্যপূর্ণ টুইট করেছেন । ইমতিয়াজ মেহমুদ লিখেছেন,’ফ্রান্সে মহম্মদের ব্যঙ্গচিত্র প্রকাশিত হয় — ভারতে দাঙ্গা বাধে। ডেনমার্কে কোরান পোড়ানো হয় — ভারতে দাঙ্গা বাধে। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন চলে — ভারতে দাঙ্গা বাধে । লন্ডনে সালমান রুশদি একটি বই প্রকাশ করেন — ভারতে দাঙ্গা বাধে।গাজায় ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় — ভারতে দাঙ্গা বাধে। ইরানে আলী খামেনির মৃত্যু হয় — ভারতে দাঙ্গা বাধে।’

তিনি আরও লিখেছেন,’সংযুক্ত আরব আমিরাতের বিদেশমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান একবার যথার্থই বলেছিলেন: উগ্রবাদী মুসলমানদের অধিকাংশই এমন সব দেশে তৈরি হয়, যেগুলো ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত এবং জর্ডানের মতো দেশগুলোতে এমনকি সুন্নিরাও যদি একবার প্রতিবাদ মিছিল বের করার চেষ্টা করে দেখে, তবেই বুঝতে পারবে যে আসলে কী ঘটে।’ তার কথায়, ‘এই দেশগুলোতে শিয়া জনগোষ্ঠীর সংখ্যাও নেহাত কম নয় — তবুও সেখানে আলী খামেনির পক্ষে আওয়াজ তোলার সাহস কারো নেই। পক্ষান্তরে এখানে—সে সুন্নি হোক বা শিয়া—সবাই আইনের সীমার মধ্যেই অবস্থান করে। ‘ভারতের ধর্মান্তরিতরা’ (Converted of Bharat) তবে কী এমন বিশেষ সুবিধা ভোগ করে?’ 

France prints cartoons of Muhammad – riots in India.

The Quran is burned in Denmark -riots in India.

Rohingyas are beaten in Myanmar – riots in India.

Salman Rushdie publishes a book in London- riots in India.

Israel attacks Palestinians in Gaza -riots in India.

Ali Khamenei…

— Imtiaz Mahmood (@ImtiazMadmood) March 13, 2026

একই কথা লিখেছেন ফারাজ পারভেজ নামে আরও এক পাকিস্তানি । তারা দু’জনেই ইসলামের কট্টরপন্থা ও সন্ত্রাসবাদের প্রবল সমালোচক । প্রতি দিনই তারা এই বিষয়ে বৈশ্বিক দৃষ্টান্ত তুলে ধরে এক্স-এ পোস্ট করেন । 

তবে,ভারতে ভোটব্যাংকের স্বার্থে কিভাবে নির্লজ্জ তোষামোদের রাজনীতি করে কিছু তথাকথিত ধর্মনিরপেক্ষ দল, তার নজির সম্প্রতি দিল্লিতে বামপন্থীদের একটি বিক্ষোভ মিছিলে দেখা গিয়েছিল । মিছিলটি ছিল ইরানের সর্বোচ্চ নেতা আলি খোমিনির হত্যার প্রতিবাদে । ওই মিছিলে একজন পক্ককেশ বামপন্থী মহিলা শ্লোগান তোলেন : “মোদী সরকার হোশ মে আও” । আসলে,হিন্দুত্ববাদী মোদীকে নিশানার নামে ভোটব্যাংকের স্বার্থে নির্লজ্জ তোষামোদির রাজনীতি আকছার দেখা যায় ওই সমস্ত ছদ্ম ধর্মনিরপেক্ষ দলগুলির মধ্যে । ফলশ্রুতিতে বামপন্থী শাসিত কেরালায় কার্যত এপিসেন্টার করে তুলেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা নিষিদ্ধ একটি উগ্রপন্থী ইসলামি সংগঠন । যাদের মূল লক্ষ্য ছিল, ভারতকে ১৯৪৭ সালের মধ্যে ইসলামি রাষ্ট্র হিসাবে গড়ে তোলা । 

এছাড়া, অপারেশন সিঁদূর ও পাকিস্তানে সিন্ধু নদীর জল বন্ধের প্রতিবাদেও কলকাতার রাজপথে শ্লোগান দিয়েছিল কথিত সেকুলার সিপিএম । যার প্রকৃত উদ্দেশ্য হল, বিশেষ এক সম্প্রদায়কে সন্তুষ্ট করে তাদের ভোট হাসিল করা । কিন্তু এই তোষামোদি রাজনীতির সুযোগে যে তলায় তলায় দেশে উগ্র মতাদর্শের বাড়বাড়ন্ত হচ্ছে সেটা জেনেও তারা নজর ঘুরিয়ে রাখে । যার পরিনতি ভুগতে হয় নিরীহ মানুষদের ।। 

Previous Post

প্রধানমন্ত্রীর সমাবেশে যোগ দিতে যাওয়া মিছিলে পাথরবাজির অভিযোগ, তৃণমূল ও বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র কলকাতা, পুলিশ ও বিজেপি নেতা আহত

Next Post

“আজ ব্রিগেডে নতুন বাংলার বিপ্লবের বিউগল বেজে গেছে” : ব্রিগেডের জনসমুদ্র দেখে রাজ্যের  ‘নির্মম সরকার’ পরিবর্তনের হুঙ্কার দিলেন মোদী 

Next Post
“আজ ব্রিগেডে নতুন বাংলার বিপ্লবের বিউগল বেজে গেছে” : ব্রিগেডের জনসমুদ্র দেখে রাজ্যের  ‘নির্মম সরকার’ পরিবর্তনের হুঙ্কার দিলেন মোদী 

"আজ ব্রিগেডে নতুন বাংলার বিপ্লবের বিউগল বেজে গেছে" : ব্রিগেডের জনসমুদ্র দেখে রাজ্যের  'নির্মম সরকার' পরিবর্তনের হুঙ্কার দিলেন মোদী 

No Result
View All Result

Recent Posts

  • “আজ ব্রিগেডে নতুন বাংলার বিপ্লবের বিউগল বেজে গেছে” : ব্রিগেডের জনসমুদ্র দেখে রাজ্যের  ‘নির্মম সরকার’ পরিবর্তনের হুঙ্কার দিলেন মোদী 
  • “ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দেশগুলি থেকেই উগ্রবাদী তৈরি হয়” 
  • প্রধানমন্ত্রীর সমাবেশে যোগ দিতে যাওয়া মিছিলে পাথরবাজির অভিযোগ, তৃণমূল ও বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র কলকাতা, পুলিশ ও বিজেপি নেতা আহত
  • টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীরকে সতর্ক করে সৌরভ গাঙ্গুলি বললেন : ‘আসল পরীক্ষা সামনে’ 
  • যে নন্দীগ্রাম থেকে মমতার উত্থান, সেই নন্দীগ্রাম দিবসের দিনেই ব্রিগেডে মোদীর মেগা সভা ; সকাল থেকেই হাওড়ায় জনস্রোত 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.