এইদিন স্পোর্টস নিউজ,০৩ এপ্রিল : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের ষষ্ঠ ম্যাচে বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) ৬৫ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ)। বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কলকাতা নাইট রাইডার্স টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে হায়দ্রাবাদ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৬ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে।
ওপেনার অভিষেক শর্মা (৪৮) এবং ট্র্যাভিস হেড (৪৬) মিলে ৮১ রানের একটি বিস্ফোরক জুটি গড়েন, এরপর হেনরিখ ক্লাসেনের অর্ধশতকের (৫২) সুবাদে হায়দ্রাবাদ ২২৬ রান সংগ্রহ করে।কলকাতার হয়ে দুর্দান্ত বোলিং করে ব্লেসিং মুজারাবানি ৪টি উইকেট নিয়েছেন।
জয়ের জন্য ২২৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতা নাইট রাইডার্স মাত্র ১৬ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১৬১ রান করে এক লজ্জাজনক পরাজয়ের স্বীকার করতে হয়েছে। দুর্দান্ত বোলিং করেছেন হায়দ্রাবাদের জয়দেব উনাদকাট ও নিতিশ রেড্ডি । কলকাতার একমাত্র তরুণ তুর্কি অঙ্গক্রিশ রঘুবংশী ২৯ বলে ৫২ রানের লড়াকু ইনিংস খেলে কিছুটা আশা জাগিয়েছিলেন। তবে অন্য প্রান্ত থেকে যোগ্য সঙ্গত মেলেনি।।
