• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সন্তানের জন্ম দিতে না পারায় বধূকে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য নাদনঘাটে

Eidin by Eidin
March 23, 2022
in রাজ্যের খবর
সন্তানের জন্ম দিতে না পারায় বধূকে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য নাদনঘাটে
6
SHARES
79
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৩ মার্চ : শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বাবার বাড়ির লোকজন। তাঁদের অভিযোগ, বিয়ের দু’বছরের পরেও সন্তানের জন্ম দিতে পারেননি বধূ মান্তু দাস । সেই কারণেই পূ্র্ব বর্ধমানের নাদনঘাট থানার ভাতশালা গ্রাম নিবাসী শ্বশুরবাড়ির লোকজন শ্বাস রোধ করে বধূকে প্রাণে মেরে দিয়ে তাঁর দেহ ঝুলিয়ে দিয়েছে । বুধবার সকালে বধূর বাবার বাড়ির লোকজনের আনা এমন অভিযোগ ঘিরে বাতশালা গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ।এই বিষয়ে এদিন বিকাল পর্যন্ত বধূর বাবার বাড়ির লোকজন নাদনঘাট থানায় যদি কোন লিখিত অভিযোগ জমা দেননি । তবে পুলিশ বধূ মৃত্যুর ঘটনার তদন্তে নেমে শ্বশুরবাড়ির পরিবারের দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।
বধূ মান্তু দাসের দিদি সর্বানী রায় এদিন সংবাদ মাধ্যমকে জানান ,বিয়ের পর থেকেই নানা কারণে তাঁর বোনের সঙ্গে শ্বশুর বাড়ির লোকজনে অশান্তি লেগে থাকতো।বিয়ের দুই বছর পরেও সন্তান না হওয়া নিয়ে অশান্তার মাত্রা বাড়ে। মান্তুকে তাঁর স্বামী ও স্বশুর বাড়ির লোকজন বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে নিয়ে যায় । কিন্তু মান্তুর স্বামীর কোনো চিকিৎসা করানো হয় না । সর্বানী রায় বলেন, ‘সন্তানের জন্ম দিতে না পারার সব দায় মান্তুর উপর চাপিয়ে দিয়ে তাঁর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন মান্তুর উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালানো শুরু করে ।’ তিনি জানান,মান্তু আত্মহত্যা করেছে বলে বুধবার সকালে শ্বশুর বাড়ির বাড়ির লোকজন তাঁদের জানায়। সেই খবর পেয়েই তারা কালনা মহকুমার শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে ছুটে যান । সেখানে পৌছে দেখেন মান্তুর মৃতদেহ সেখানে পড়ে রয়েছে । পুলিশ এদিনই বধূর মৃতদেহ ময়নাতদন্তে পাঠায় ।
সর্বানী রায়ের অনুমান,তাঁর বোন বিয়ের দু’বছর পরেও সন্তানের জন্ম দিতে পারেনি বলে জামাই ও তাঁর পরিবারের লোকজন স্বাসরোধ করে প্রাণে মেরে মান্তুর দেহ ঝুলিয়ে দিয়েছে । এই প্রসঙ্গে পুলিশের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই বধূর মৃত্যর কারণ জানা যাবে । তাঁর ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ।।

Previous Post

৯ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করত স্বামী, সাহায্য করত স্ত্রী, গ্রেফতার দম্পতি

Next Post

প্রাণে মারার ভয় দেখিয়ে নাবালিকা ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ,অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত

Next Post
প্রাণে মারার ভয় দেখিয়ে নাবালিকা ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ,অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত

প্রাণে মারার ভয় দেখিয়ে নাবালিকা ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ,অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত

No Result
View All Result

Recent Posts

  • মালদার চাঁচলে কংগ্রেস নেতার উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে 
  • যোগী আদিত্যনাথের মাকে নিয়ে অশালীন মন্তব্য করা বিহারের মাওলা সেলিমকে পাকড়াও করল ইউপি এসটিএফ 
  • বৈভব সূর্যবংশীর বিস্ফোরক ব্যাটিংয়ে সিএসকে-র বিরুদ্ধে আরআর-এর বড় জয় 
  • গরুড়গমন তব : শ্রীবিষ্ণুর এই  স্তোত্রটি নিয়মিত পাঠ করলে দুঃখ ও পাপ দূর হয় এবং মনে শান্তি ও ইতিবাচকতা আসে
  • “মস্ত গুল” : কাশ্মীরি পন্ডিতদের নরসংহারে নেতৃত্ব দেওয়া এক প্রবাদপ্রতিম ফ্রাঙ্কেনস্টাইনস দানব
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.