• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

রাশিয়া থেকে গোপনে তেল কিনছে ইউরোপ

Eidin by Eidin
September 25, 2022
in আন্তর্জাতিক
রাশিয়া থেকে গোপনে তেল কিনছে ইউরোপ
রাশিয়ার তেলবাহী জাহাজ ।
5
SHARES
71
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,টোকিও,২৫ সেপ্টেম্বর : রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে বিস্তর অভিযোগ আমেরিকা ও তার সহযোগী দেশগুলির । এদিকে ইউরোপের দেশগুলি গোপনে রাশিয়া থেকে বিপুল পরিমানে তেল আমদানি করে যাচ্ছে । এমনই দাবি করেছে জাপানের সংবাদ মাধ্যমগুলি । তাদের দাবি, ইউক্রেনে হামলার কারণে মস্কোর ওপর পশ্চিমি দেশের নিষেধাজ্ঞা অব্যাহত থাকা সত্ত্বেও রাশিয়ার তেলের গোপন চালান নিয়মিতভাবে পৌঁছে যাচ্ছে ইউরোপে ।
জাপানের সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়া জানিয়েছে, বিগত ৬ মাসে রাশিয়া থেকে গ্রিস উপকূলে আসা তেলবাহী ১৭৫ টি নৌযান তারা সনাক্ত করেছে তারা । এভাবে ২৩.৮ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে রাশিয়া । গত বছরের তুলনায় যা প্রায় ৪ গুণ বেশী । গত বছরের একই সময়ে রপ্তানি করা হয়েছিল ৪.৩৪ মিলিয়ন ব্যারেল তেল । নিক্কেই এশিয়ার দাবি,তারা ৮৯টি ট্যাঙ্কার বিভিন্ন বন্দরে খালি করতে দেখেছে । যার মধ্যে ৪১টি গ্রিস, বেলজিয়াম ও ইউরোপের অন্য কোথাও নোঙর করে ।
রিপোর্টে দাবি করা হয়েছে, গ্রিসের দক্ষিণে ল্যাকোনিয়া উপসাগরে দেদারছে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের ঘটনা ঘটছে । রাশিয়ার তেল সংগ্রহ করার জন্য প্রচুর জাহাজ সেখানে জড়ো হয়েছে । তেল স্থানান্তরের ঘটনা সেখানে এতটাই বেড়েছে যে স্থানীয় বাসিন্দারা পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা করছে ।
এদিকে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে,২০২৩ সালের ফেব্রুয়ারিতে তারা রাশিয়ান তেল আমদানি পুরোপুরি নিষিদ্ধ করবে । ব্রিটেনের সময়সীমা ওই বছরের ডিসেম্বর মাস । কিন্তু এরপরেও গোপনে রাশিয়ার তেল এভাবে কিনতে থাকায় ইউরোপীয় দেশগুলো সমালোচনার মুখে পড়েছে । সমালোচকরা এই ঘটনাকে ইউরোপীয় দেশগুলির ভন্ডামি বলে অবিহিত করেছে ।।

Previous Post

জাতিসংঘের অধিবেশনে জয়শঙ্করের নিশানায় চীন ও পাকিস্তান

Next Post

কাটোয়ায় রহস্যমৃত্যু প্রৌঢ়ের, পরিবারের খুনের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ২

Next Post
কাটোয়ায় রহস্যমৃত্যু প্রৌঢ়ের, পরিবারের খুনের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ২

কাটোয়ায় রহস্যমৃত্যু প্রৌঢ়ের, পরিবারের খুনের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ২

No Result
View All Result

Recent Posts

  • বিরাট কোহলি, রোহিত শর্মাকে ধাক্কা দিল বিসিসিআই ; দু’জনকেই নামিয়ে দেওয়া হল “বি গ্রেডে”  
  • পাকিস্তানের সব দাবি প্রত্যাখ্যান করেছে আইসিসি 
  • রাম মন্দিরে হামলার ষড়যন্ত্রকারী সন্ত্রাসী আব্দুল রেহমানকে জেলের মধ্যে কুপিয়ে খুন করল তার এক সহবন্দী 
  • গরুর মাংস বিক্রির দায়ে দোষী সাব্যস্ত পিতা-পুত্র মেহবুব এবং ফারহানকে ১০ বছর করে কারাদণ্ড দিল গুজরাটের আদালত
  • সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির দায়ের করা মামলার “আসল সারমর্ম” সামনে আনলেন আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.