• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভোর রাতে সশস্ত্র অবস্থা পুকুরের মাছ লুট, খ্যাদা খেয়ে বাইক ফেলে চম্পট দিল দুষ্কৃতীদল 

Eidin by Eidin
February 8, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ভোর রাতে সশস্ত্র অবস্থা পুকুরের মাছ লুট, খ্যাদা খেয়ে বাইক ফেলে চম্পট দিল দুষ্কৃতীদল 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৮ ফেব্রুয়ারী : ভোর রাতে সশস্ত্র অবস্থা পুকুরে ফাঁদি জাল ফেলে মাছ লুট করছিল দুষ্কৃতীদের একটি দল । কিন্তু বিষয়টি জানতে পেরে গ্রামবাসীরা জোট বেঁধে দুষ্কৃতীদের ধাওয়া করলে দুটি বাইক ও ধারাল অস্ত্র ফেলে চম্পট দেয় দুষ্কৃতীদের ওই দলটি । ঘটনাটি ঘটেছে আজ রবিবার ভোর প্রায় ৩টে নাগাদ মালদা জেলার মোথাবাড়ি থানার চড়কতলা কাউয়াখন এলাকায় । পুলিশ দুষ্কৃতীদের ফেলে যাওয়া দুটি মোটর সাইকেল ও অস্ত্রশস্ত্র উদ্ধার করে । এদিকে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা । তাদের অভিযোগ, এলাকায় একের পর এক পুকুরের মাছ লুট হলেও পুলিশ কার্যত হাতে হাত গুটিয়ে বসে আছে । 

জানা গেছে,আজ ভোরের অন্ধকারে দুটি বাইকে চড়ে কাউয়াখন এলাকার বাসিন্দা জনৈক ব্যক্তির পুকুরে ফাঁদি জাল ফেলে মাছ লুট করছিল দুষ্কৃতীদের একটি দল । দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র ও ধারাল অস্ত্রে সজ্জিত । সেই কারনে মাছ লুটের বিষয়টি জানতে পারলেও পুকুরের মালিক সেখানে যাওয়ার সাহস করেনি । পরিবর্তে তিনি গ্রামের লোকজন জড়ো করেন । এরপর গ্রামবাসীরা দুষ্কৃতীদের দলটিকে ধরতে ধাওয়া করলে তারা দুটি বাইক,কিছু ধারাল অস্ত্র এবং জালসহ লুট করা মাছ ফেলে পালিয়ে যায় । 

স্থানীয়রা জানান,এটাই প্রথম ঘটনা নয় । এর আগে ১৩/১২/২০২৫ তারিখে রাত্রি প্রায় ১২ টা নাগাদ একই কায়দায় এবং একই পুকুরে মাছ লুট করতে আসে ১৫-২০ জন সশস্ত্র দুষ্কৃতী । সেই সময় পুকুর মালিক দুই ভাই বাধা দিতে গেলে দুষ্কৃতীরা বন্দুকের ভয় দেখিয়ে তাদের গাছে বেঁধে রেখে অবাধে মাছ লুট করে চম্পট দেয় ৷ ঘটনার তিন দিন পর,১৬ ডিসেম্বর পুকুর মালিক এনিয়ে মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা মহম্মদ রনি শেখের ।  তিনি জানান, দুষ্কৃতীদের ওই দলটি এলাকার একটা পুকুরের মাছ রাখেনি, সব লুট করে নিয়েছে । তিনি এনিয়ে পুলিশের ভূমিকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ।। 

Previous Post

হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ ওভারে নেপালের বিপক্ষে ৪ রানে জয়লাভ করল ইংল্যান্ড 

Next Post

দীর্ঘ নাটকের পর ভারতের বিরুদ্ধে দলকে টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলার অনুমতি দিল পাকিস্তান সরকার 

Next Post
দীর্ঘ নাটকের পর ভারতের বিরুদ্ধে দলকে টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলার অনুমতি দিল পাকিস্তান সরকার 

দীর্ঘ নাটকের পর ভারতের বিরুদ্ধে দলকে টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলার অনুমতি দিল পাকিস্তান সরকার 

No Result
View All Result

Recent Posts

  • দীর্ঘ নাটকের পর ভারতের বিরুদ্ধে দলকে টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলার অনুমতি দিল পাকিস্তান সরকার 
  • ভোর রাতে সশস্ত্র অবস্থা পুকুরের মাছ লুট, খ্যাদা খেয়ে বাইক ফেলে চম্পট দিল দুষ্কৃতীদল 
  • হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ ওভারে নেপালের বিপক্ষে ৪ রানে জয়লাভ করল ইংল্যান্ড 
  • ‘বন্দে মাতরম’ জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যই নয়, ‘আনন্দমঠ’ একটি ইসলাম বিরোধী বই : মন্তব্য করলেন কর্ণাটকের বামপন্থী সঙ্গীতশিল্পী টিএম কৃষ্ণ  
  • রাজ্য সরকারের দেওয়া বিনামূল্যে বিদ্যুতের সংযোগে হাজার হাজার টাকার বিল পেয়ে রাতেই ঘুম উড়ে গেছে মোথাবাড়ির ৫০ টি বিপিএল পরিবারের 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.