এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ মার্চ : আজ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার ভাতারে ‘পরিবর্তন যাত্রা’ রথে এসে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ঘোষণা করেন, “এসআইআর নো ভোট”৷ অর্থাৎ এসআইআর সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ভোট হবে না৷ এদিকে কলকাতায় আয়োজিত সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও কত দফায় সম্পন্ন হবে, তা স্পষ্ট করেননি । তবে, ২০২১ সালের এরাজ্যের বিধানসভার ভোটে হিংসার বিষয়টি মাথায় রেখে আগাম সতর্ক দেখা গেছে কমিশনকে । মূলত নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশনার ভোটের দিনক্ষণ ঘোষণা করতে চাইছেন না বলে মনে করা হচ্ছে । তিনি স্পষ্ট জানান যে রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার পরেই দফাসংখ্যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ সকাল থেকে বিকেল অব্দি ফুল বেঞ্চ, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও ডিজির সঙ্গে দু’দফায় বৈঠকে বসেন৷ সেই সময় উঠে আসে ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ । মুখ্যসচিবের সামনেই জ্ঞানেশ কুমার প্রশ্ন করেব,’অন্য রাজ্যে এত হিংসা কেন হয় পশ্চিমবঙ্গে ? সব রাজনৈতিক দলগুলি আমাদের কাছে অভিযোগ করেছে। এবার এই সব চলবে না ।’ তিনি রাজ্যের প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়েছিল যাতে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোনও হিংসা ঘটনা না ঘটে।
২০২৬-এর ভোটে হিংসা আটকাতে মুখ্য নির্বাচন কমিশনার নির্দেশ দিয়েছেন,গোটা রাজ্য জুড়ে বোমা-বন্দুক পিস্তল উদ্ধারে অভিযানে নামতে হবে পুলিশকে । সেই সাথে মুখ্য নির্বাচন কমিশনার জানতে চান, ২০২১-এর ভোট পরবর্তী হিংসার জায়গায় সেই অফিসারদের বিরুদ্ধে কি কোনও ডিপার্টমেন্টাল প্রসেডিংস বা বিভাগীয় তদন্ত করা হল ? কী কী ব্যবস্থাই বা নেওয়া হয়েছিল সেই সময় ? এনিয়েও প্রশ্ন তুলেছেন তিনি । পাশাপাশি ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার জায়গায় কোন-কোন ওসি ও তাঁর উর্ধ্বতন অফিসাররা সংশ্লিষ্ট এলাকাগুলিত্ব দায়িত্বে ছিলেন এবার তার তালিকা চান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ।।
