• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

এলপিজি সঙ্কটে উনানে কাঠের জ্বালে রান্না হচ্ছে মালদার ভারত সেবাশ্রম সংঘের আবাসিক স্কুলে ; কাঠ ফুরালে কি হবে ভেবে আকুল অধ্যক্ষ 

Eidin by Eidin
March 14, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
এলপিজি সঙ্কটে উনানে কাঠের জ্বালে রান্না হচ্ছে মালদার ভারত সেবাশ্রম সংঘের আবাসিক স্কুলে ; কাঠ ফুরালে কি হবে ভেবে আকুল অধ্যক্ষ 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৪ মার্চ : যুদ্ধের কারনে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান । ফলে গোটা বিশ্ব জুড়ে জীবাশ্ম জ্বালানির হাহাকার পড়ে গেছে । ব্যাপক প্রভাব পড়েছে ভারতেও । মূলত রান্নার গ্যাস (এলপিজি) সঙ্কট দেখা দিয়েছে দেশে । গ্যাসের সম বন্টনের জন্য প্রতি এলপিজি বুকিংয়ের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে । আর এতেই চরম বিপাকে পড়ে গেছে পুরাতন মালদার সাহাপুর ভারত সেবাশ্রম কর্তৃপক্ষ। গ্যাসের অভাবে আশ্রমের আবাসিক স্কুলে কচিকাঁচাদের রান্না হচ্ছে উনানে কাঠের জ্বালে৷ কিন্তু কাঠও ফুরিয়ে গেলে কিভাবে আশ্রমের সন্নাসী,কর্মী ও শিশু মিলে শতাধিক মানুষের মুখে দু’বেলা দু’মুঠো অন্ন তুলে দেবে, ভেবেই পাচ্ছেন না আশ্রমের অধ্যক্ষ স্বামী শিবসুন্দরানন্দ । তিনি বলেন,’বাধ্য হয়ে শিশুগুলো যার যার বাড়ি পাঠিয়ে দিতে বাধ্য হব ।’

সাহাপুর ভারত সেবাশ্রম সঙ্ঘের আশ্রমটি অজ পাড়াগাঁয়ে অবস্থিত । আশ্রমে রয়েছে একটি আবাসিক স্কুল । এলাকার দুঃস্থ শিশুরা আশ্রমে থেকে নিখরচায় পড়াশোনা করে । পড়ুয়া,সন্ন্যাসী ও কর্মী মিলে প্রায় ১০০ জনের রান্নার ব্যবস্থা করতে হয় দিন ও রাতে । মূলত এলপিজি সিলিন্ডার দিয়েই এতদিন রান্না হয়ে আসছিল । স্বামী শিবসুন্দরানন্দ জানান,রান্নার জন্য রোজ ২০ টা করে সিলিন্ডার লাগে । কিন্তু গ্রামাঞ্চলে গ্যাস ডিলিভারির বুকিং এর জন্য ৪৫ দিন সময়সীমা বেঁধে দেওয়ায় আশ্রম এলপিজি সিলিন্ডারগুলি খালি পড়ে আছে । যেকারণে রান্নার কাজ উনানে কাঠের জ্বালেই করতে বাধ্য হচ্ছেন তারা ।

জানা গেছে,আপতকালীন পরিস্থিতির কথা ভেবে আশ্রমে রান্নার জন্য সর্বদা বেশ কিছু শুকনো কাঠ মজুত করে রেখে দেওয়া হয় । বর্তমান গ্যাস সঙ্কট পরিস্থিতিতে সেই কাঠই এখন কাজে লাগছে । কিন্তু কাঠ ফুরিয়ে যাওয়ার পর কি হবে,তা ভেবেই কুলকিনারা পাচ্ছেন না আশ্রমের অধ্যক্ষ স্বামী শিবসুন্দরানন্দ । তিনি বলেন,’কাঠও সীমিত পরিমান আছে । ফুরিয়ে গেলে কি করব ? তখন পড়ুয়াদের নিজের নিজের বাড়ি পাঠিয়ে দিতে বাধ্য হতে হবে ।’

পাশাপাশি আসন্ন বাসন্তী পূজোয় কি হবে, এনিয়ে চিন্তায় পড়ে গেছেন অধ্যক্ষ৷ তিনি বলেন,’বাসন্তী পূজোর সপ্তমি থেকে দশমি পর্যন্ত রোজ গড়ে ৭-৮ হাজার শ্রদ্ধালুর ভোগ রান্না করতে হয় । কিন্তু রান্নার গ্যাসের এই পরিস্থিতি চলতে থাকলে বাসন্তী উৎসবে ভোগ রান্না কি করে হবে বুঝতে পারছি না ।’ তিনি জানান, বিষয়টি স্থানীয় প্রশাসন থেকে শুরু করে বিধায়কসহ জনপ্রতিনিধিদের জানিয়েছেন । কিন্তু কেউই আশার আলো দেখাতে পারেনি ।। 

Previous Post

তেলেগু অভিনেত্রী অনসূয়াকে অশ্লীল ভিডিও পোস্ট করে হয়রানি, অভিযুক্ত গ্রেপ্তার

Next Post

হরমুজ প্রণালী থেকে এলপিজি ট্যাঙ্কারগুলি পাহারা দিয়ে বের করে আনছে ভারতীয় নৌবাহিনী 

Next Post
হরমুজ প্রণালী থেকে এলপিজি ট্যাঙ্কারগুলি পাহারা দিয়ে বের করে আনছে ভারতীয় নৌবাহিনী 

হরমুজ প্রণালী থেকে এলপিজি ট্যাঙ্কারগুলি পাহারা দিয়ে বের করে আনছে ভারতীয় নৌবাহিনী 

No Result
View All Result

Recent Posts

  • একটি রান-আউটকে কেন্দ্র করে  পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে  বাকযুদ্ধ  
  • ইরানের হামলায় নেতানিয়াহুর মৃত্যুর দাবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া : মুছে ফেলা পোস্ট আরও উসকে দিল জল্পনা
  • হরমুজ প্রণালী থেকে এলপিজি ট্যাঙ্কারগুলি পাহারা দিয়ে বের করে আনছে ভারতীয় নৌবাহিনী 
  • এলপিজি সঙ্কটে উনানে কাঠের জ্বালে রান্না হচ্ছে মালদার ভারত সেবাশ্রম সংঘের আবাসিক স্কুলে ; কাঠ ফুরালে কি হবে ভেবে আকুল অধ্যক্ষ 
  • তেলেগু অভিনেত্রী অনসূয়াকে অশ্লীল ভিডিও পোস্ট করে হয়রানি, অভিযুক্ত গ্রেপ্তার
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.