এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৭ মার্চ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ নেতৃত্বাধীন সামরিক অভিযানের পর ইরান এভাবে প্রতিক্রিয়া দেখাবে, তা তিনি আশা করেননি। ইরানের সঙ্গে প্রত্যাঘাত প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “ইরানের প্রতিশোধের ব্যাপকতায় আমরা বিস্মিত হয়েছি, বিশেষ করে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে চালানো হামলায়।”
যুক্তরাষ্ট্র আশা করেনি যে ইরান তার নিকটবর্তী লক্ষ্যবস্তুর বাইরেও হামলা চালাবে। তারা দাবি করেছে যে দেশটির প্রতিক্রিয়া ছিল অপ্রত্যাশিত ও বিস্ময়কর।
তিনি বলেন,ইরানের মধ্যপ্রাচ্যের এই সব দেশে হামলা করা উচিত হয়নি। ইরানের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র অন্যান্য উপসাগরীয় দেশেও আঘাত হেনেছে । তবে, তিনি ইরানের ওপর এই হামলার পক্ষে যুক্তি দিয়ে বলেন, মার্কিন এই হামলা ইরানের সামরিক সক্ষমতা সীমিত করতে এবং উপসাগরীয় দেশগুলোর জন্য এর হুমকি কমাতে সাহায্য করেছে।ট্রাম্প বলেছেন, চলমান যুদ্ধ হয়তো অবিলম্বে শেষ হবে না, তবে ভবিষ্যতে এর অবসান হওয়ার সম্ভাবনা রয়েছে।।
