• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

জমি থেকে মাটি তোলা নিয়ে ঝামেলা, প্রতিবেশীর মারে জখম ৪

Eidin by Eidin
March 17, 2021
in রাজ্যের খবর
জমি থেকে মাটি তোলা নিয়ে ঝামেলা, প্রতিবেশীর মারে জখম ৪
5
SHARES
69
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৭ মার্চ : বসবাসের মাটির ঘর নির্মান করার জন্য নিজেদের জমি থেকে জেসিবি মেশিন দিয়ে মাটি তুলছিল এক জনমজুর পরিবার । কিন্তু প্রতিবেশী বাড়ির লোকজন এসে মাটি তুলতে নিষেধ করে ৷ সেই নিষেধ না শোনায় প্রতিবেশী বাড়ির লোকজনের হামলায় জখম হলেন ওই জনমজুর পরিবারের এক কিশোরীসহ ৪ জন সদস্য । ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়া থানার চাঁদপুর অঞ্চলের রহিমারি গ্রামে । আহতরা হলেন দুলাল শেখ (৪৫), আব্দুল খালেক (৫৫), হযরত আলী (১৮) ও সুরিয়া খাতুন (১২) । আহতরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।
স্থানীয় সুত্রে খবর,সম্প্রতি দুলাল শেখরা বসবাসের জন্য মাটির বাড়ি নির্মানের কাজ শুরু করেছিলেন । এই জন্য তাঁরা নিজেদের একটা জমি থেকে জেসিবি মেশিন দিয়ে মাটি তুলছিলেন । কিন্তু ওই জমি থেকে মাটি তোলায় আপত্তি জানিয়েছিল দুলাল শেখের প্রতিবেশী নিজামুল মিয়া,মোস্তাফা শেখরা । তা নিয়েই বিবাদের সুত্রপাত ।
দুলাল শেখের অভিযোগ, ‘আমরা নিজেদের জমি থেকেই মাটি তুলছিলাম । কিন্তু নিজামুল মিয়া, মোস্তাফা শেখরা এসে মাটি কাটার কাজ বন্ধ করে দেয় । তখন আমার দাদা আব্দুল খালেক এনিয়ে জানতে গেলে ওরা ৮-১০ জন মিলে আমার দাদাকে ব্যাপক মারধর শুরু করে । এই দেখে আমরা দাদাকে বাঁচাতে যাই । তখন ওরা লাঠি,লোহার রড, ধারালো অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা করে ।’
স্থানীয় সুত্রে জানা গেছে,লোহার রডের আঘাতে আব্দুল খালেকের মাথা ফেটে যায় । তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন । এরপর চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা চম্পট দেয় । মঙ্গলবার রাতে এই ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রতুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । পরে সেখান থেকে আহতদের এবং মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
যদিও দুলাল শেখের পরিবারের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন নিজামুল মিয়া, মোস্তাফা শেখরা । ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ ।।

Previous Post

ভোটের মুখে ব্লক সভাপতি বদলের জের, লন্ডভন্ড জামালপুর বিধানসভার তৃণমূল শিবির

Next Post

কাটোয়ায় শাসকদলে ভাঙন, প্রাক্তন তৃণমূল কাউন্সিলের হাত ধরে শতাধিক পরিবারের বিজেপিতে যোগদান

Next Post
কাটোয়ায় শাসকদলে ভাঙন, প্রাক্তন তৃণমূল কাউন্সিলের হাত ধরে শতাধিক পরিবারের বিজেপিতে যোগদান

কাটোয়ায় শাসকদলে ভাঙন, প্রাক্তন তৃণমূল কাউন্সিলের হাত ধরে শতাধিক পরিবারের বিজেপিতে যোগদান

No Result
View All Result

Recent Posts

  • শিশুসন্তান কোলে নিয়ে ব্রাউন সুগার পাচার করতে গিয়ে জিআরপির হাতে গ্রেপ্তার তসলিমা খাতুন নামে অসমের এক মহিলা 
  • একটি রান-আউটকে কেন্দ্র করে  পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে  বাকযুদ্ধ  
  • ইরানের হামলায় নেতানিয়াহুর মৃত্যুর দাবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া : মুছে ফেলা পোস্ট আরও উসকে দিল জল্পনা
  • হরমুজ প্রণালী থেকে এলপিজি ট্যাঙ্কারগুলি পাহারা দিয়ে বের করে আনছে ভারতীয় নৌবাহিনী 
  • এলপিজি সঙ্কটে উনানে কাঠের জ্বালে রান্না হচ্ছে মালদার ভারত সেবাশ্রম সংঘের আবাসিক স্কুলে ; কাঠ ফুরালে কি হবে ভেবে আকুল অধ্যক্ষ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.