• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাতাড়ে নাবালিকার শ্লীলতাহানীর অভিযোগে ধৃত প্রতিবন্ধী যুবক

Eidin by Eidin
December 16, 2020
in রাজ্যের খবর
ভাতাড়ে নাবালিকার শ্লীলতাহানীর অভিযোগে ধৃত প্রতিবন্ধী যুবক
থানায় ধৃত শেখ রেজাউল । ভাতাড় । বুধবার ।
4
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শেখ মিলন,ভাতাড়,১৬ ডিসেম্বর : আদিবাসী কিশোরীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রতিবেশী গ্রামের এক প্রতিবন্ধী যুবককে গ্রেফতার করল ভাতাড় থানার পুলিশ । ধৃতের নাম শেখ রেজাউল(২৪)। তার বাড়ি ভাতারের সেরুয়া গ্রামে । পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানি ও পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,ভাতারের নৃসিংহপুর গ্রামে বাড়ি বছর পনেরোর ওই কিশোরীর । গত সোমবার রাতে কিশোরীর মা নৃসিংহপুর গ্রামের পাশে সেরুয়া গ্রামের বাসিন্দা শেখ রেজাউল ও তাঁর এক বন্ধুর বিরুদ্ধে ভাতাড় থানায় একটি অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগ, সোমবার সন্ধ্যায় তাঁর মেয়ে বাড়ি থেকে কিছুটা দুরে ক্যানেলের ধারে শৌচকর্ম সারতে গিয়েছিল । সেই সময় বন্ধুর বাইকে চড়ে ক্যানেলের পাড় ধরে বাড়ি ফিরছিল রেজাউল । তাঁর মেয়েকে একা দেখে ওই দুই যুবক তাকে জোর করে বাইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে । কিন্তু কিছু দুর যেতেই তাঁর মেয়ে রেজাউলের হাতে কামড়ে দিয়ে বাইক থেকে লাফ দিয়ে ছুটে পালিয়ে যায় ।
জানা গেছে,ওই দুই যুবকের হাত ছিটকে কাছাকাছি পাড়ার একটি বাড়িতে আশ্রয় নেয় নির্যাতিতা কিশোরী । এরপর স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পরিবারের লোকজন কিশোরীকে উদ্ধার করে নিয়ে যায় । ওদিনই রাতেই নাবালিকার মা ভাতার থানায় এনিয়ে অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে এদিন রেজাউলকে গ্রেফতার করে পুলিশ । পুলিশ জানিয়েছে,অপর অভিযুক্তের সন্ধান চালানো হচ্ছে ।।

Previous Post

কাটোয়ায় চতুর্থ জেলা বইমেলার উদ্বোধনে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী

Next Post

বঙ্গধ্বনি যাত্রা’য় বেড়িয়ে তাসের আসরে ভাতাড়ের বিধায়ক, ‘পলিটিক্যাল গিমিক’ কটাক্ষ বিজেপির

Next Post
বঙ্গধ্বনি যাত্রা’য় বেড়িয়ে তাসের আসরে ভাতাড়ের বিধায়ক, ‘পলিটিক্যাল গিমিক’ কটাক্ষ বিজেপির

বঙ্গধ্বনি যাত্রা'য় বেড়িয়ে তাসের আসরে ভাতাড়ের বিধায়ক, 'পলিটিক্যাল গিমিক' কটাক্ষ বিজেপির

No Result
View All Result

Recent Posts

  • অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : সেমি ফাইনালে ভারতের দুর্দান্ত জয়, ৬ ফেব্রুয়ারী ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত
  • মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রে স্কুল পরিদর্শকে পিটিয়ে সাসপেন্ড প্রধান শিক্ষক সহ ৮ 
  • তেলেগু সুপারস্টার মোহন বাবুর বিরুদ্ধে এফআইআর দায়ের ! বাউন্সারদের দিয়ে এসএফআই নেতাদের অপহরণের অভিযোগ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইসিসি র‍্যাঙ্কিংয়ে ঈশান কিষাণের বড় লাফ, শীর্ষে অভিষেক শর্মা
  • মন্ত্রীর জনসভায় ফাঁকা মাঠের ছবি করার অপরাধে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জরুরি তলবে বিডিও অফিসে এসে দুঃখ প্রকাশ করলেন পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.