• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাঁকুড়া শালডিহা কলেজে বার্ষিক অনুষ্ঠানে অশ্লীল নৃত্য ঘিরে বিতর্ক

Eidin by Eidin
April 30, 2022
in রাজ্যের খবর
বাঁকুড়া শালডিহা কলেজে বার্ষিক অনুষ্ঠানে অশ্লীল নৃত্য ঘিরে বিতর্ক
অনুষ্ঠানে নৃত্যরত তরুনী । ভিডিও থেকে স্ক্রীন শর্ট নেওয়া ।
9
SHARES
134
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,৩০ এপ্রিল : বাঁকুড়ার শালডিহা কলেজে নবীন বরণ অনুষ্ঠানে মহিলাদের অশ্লীল নৃত্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে এলাকায় । সম্প্রতি নৃত্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইর‍্যাল হয়েছে । যা দেখে নিন্দায় সরব হয়েছেন বিভিন্ন মহলের মানুষ । যদিও অনুষ্ঠানের দায় নিতে চায়নি স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷
শুক্রবার বাঁকুড়া শালডিহা কলেজে ছিল বার্ষিক অনুষ্ঠান । কলেজের ছাত্রসংসদ ছিল অনুষ্ঠানের দায়িত্বে ৷ অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেওয়া হয় । পাশাপাশি ছিল সুদর্শনা তরুনীদের নৃত্যানুষ্ঠান । চটুল গানের তালে তরুনীদের উদ্যাম নৃত্যের দৃশ্য অনেক পড়ুয়াকেই নিজেদের মোবাইল ক্যামেরায় ভিডিও রেকর্ড করতে দেখা গেছে৷ পরে তাদের মধ্য থেকে কেউ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে৷ নিমেষে তা ভাইরাল হয়ে যায় ৷ কলেজের মধ্যে এহেন নৃত্যানুষ্ঠান নিয়ে বহু মানুষ নিন্দায় সরব হয়েছেন । বাম ও বিজেপি ছাত্র সংগঠনগুলো শাসকদলের ছাত্র সংগঠনের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছে ।
এসএফআই নেতা অনির্বান গোস্বামীর কথায়, ‘তৃণমূল যে সংস্কার তৈরি করে দিয়েছে সেই পথেই হাঁটছে ওদের ছাত্র সংগঠন । আজ যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর যদি এমন উদ্যাম নৃত্য চলতে থাকে তাহলে কি ভরসায় বাবা-মা তাঁদের ছেলে মেয়েদের পড়াশোনা করতে পাঠাবে ? আমাদের জমানায় কলেজের নবীন বরণের অনুষ্ঠানে এমন অনুষ্ঠান কখনও হয়নি । আশা করব ওদের শুভবুদ্ধির উদয় হবে । এই ধরনের সংস্কৃতি অন্য কলেজে ছড়াবে না বলে আমরা আশা করি ।’
তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তীর্থঙ্কর কুন্ডু কলেজের মধ্যে এই ধরনের নৃত্যানুষ্ঠানের আয়োজনের সমালোচনা করে জানিয়েছেন,কে বা কারা এর সাথে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে । অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি ।।

Previous Post

কালবৈশাখী ঝড়ের দাপটে বাড়িতে ভেঙে পড়লো প্রকাণ্ড নারকেল গাছ, আহত ১ শিশুসহ ৩

Next Post

আজকের রাশিফল : রবিবার ০১ মে ২০২২

Next Post
আজকের রাশিফল : রবিবার ০১ মে ২০২২

আজকের রাশিফল : রবিবার ০১ মে ২০২২

No Result
View All Result

Recent Posts

  • “বন্দে মাতরম” গানকে “ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী” আখ্যা দিল মুসলিম সংগঠন ; বলেছে : এই গানে “দুর্গা এবং অন্যান্য দেবতাদের পূজা ও শ্রদ্ধার উল্লেখ ইসলামি বিশ্বাসের সাথে সাংঘর্ষিক ” 
  • সিপিএম ও তৃণমূলের হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরায় 
  • কপালে তিলক আর হাতে জপমালা থাকার অপরাধে মা- মেয়েকে মারধরের অভিযোগ শব্জি বিক্রেতার বিরুদ্ধে  ; আক্রান্তদের বক্তব্যের ভিডিও শেয়ার করে সুকান্ত মজুমদার বললেন : “মমতা ব্যানার্জির তোষণের রাজনীতির ফল” 
  • “আমার আন্ডারে ৩টে লেবার আর ১টা সুইপার,কি করে কি করি…” : ড্রেন  সংস্কার না হওয়ায় মহিলাদের বিক্ষোভের মুখে পড়ে কালনা পুরসভার তৃণমূল কাউন্সিলের অসহায় উক্তি
  • উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠল বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল নেতা শেখ সাহাদ আলির বিরুদ্ধে ; মাটিতে ফেলে লাথি মারার পর ওই কিশোরকে তুলে পুকুরে জলে ছুড়ে তৃণমূল নেতা ও তার বাহিনী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.