• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

নির্বাচন কমিশনের রেকর্ডে মৃত, ভোট দিতে পারলেন না জলজ্যান্ত সত্যবালা

Eidin by Eidin
April 29, 2021
in রাজ্যের খবর
নির্বাচন কমিশনের রেকর্ডে মৃত, ভোট দিতে পারলেন না জলজ্যান্ত সত্যবালা
7
SHARES
103
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৯ এপ্রিল : বৃহস্পতিবার ছিল ভোট । তাই সকাল সকাল স্নান সেরে ছেলের সঙ্গে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন বছর পঞ্চাশের এক বিধবা মহিলা । কিন্তু তাঁর ভোটার কার্ড দেখে ভোটার লিস্টে নাম মেলাতে গিয়ে ভিমড়ি খাওয়ার জোগাড় পোলিং অফিসারের । প্রথমে কিছুক্ষন মহিলার দিকে তিনি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন । তারপর তাঁকে সটান প্রিজাইডিং অফিসারের কাছে পাঠিয়ে দেন । শেষে প্রিজাইডিং অফিসারের কাছে গিয়ে মহিলা জানতে পারেন খাতায় কলমে ইহজগতের সঙ্গে তাঁর যাবতীয় সম্পর্ক ছিন্ন হয়ে গেছে । অর্থাৎ তিনি মৃত । তাই ভোটার লিস্ট থেকে তাঁর নাম ডিলিট করে দেওয়া হয়েছে । সেই কারনে আইনত তিনি ভোট দেওয়ার অধিকারী নন । একজন জলজ্যান্ত মানুষকে মৃত দেখিয়ে ভোট দিতে না দেওয়ার তীব্র প্রতিবাদ করেন মালদা জেলার মানিকচকের বাসিন্দা সত্যবালা মন্ডল নামে ওই মহিলা । কিন্তু কোনও কথাতেই কাজ না হওয়ায় শেষ পর্যন্ত তিনি বুথের মধ্যে কার্যত ধর্ণায় বসে পড়েন । এদিকে এই ঘটনার কথা চাওড় হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।
এদিন রাজ্যের অষ্টম বা অন্তিম দফার ভোট পর্বে মালদা জেলার একাধিক আসনে ভোট গ্রহন হচ্ছে । তার মধ্যে অন্যতম মানিকচক বিধানসভা । মানিকচক শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের ১১২ নম্বর বুথের ভোটার মানিকচক সিংহপাড়ার বাসিন্দা সত্যবালা মণ্ডল । এদিন সকালের দিকে ছেলে শ্রীকান্তর সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন তিনি ।

ভোটার লিস্টে সত্যবালা মণ্ডলের নাম ডিলিটেড দেখানো হয়েছে । মালদা । বৃহস্পতিবার ।


সত্যবালাদেবী বলেন, ‘বুথের ভিতরে ঢুকে আমি আমার ভোটার কার্ডটা দেখাতেই অফিসার জানান, আমি নাকি মারা গেছি । তাই ভোট দিতে পারবো না । এই কথা শোনার পর আমি ও আমার ছেলে প্রতিবাদ করলে আমাদের বিডিও অফিসে খোঁজ নেওয়ার জন্য বলা হয় ।’
জানা গেছে,ভোট কর্মীদের কথা মত ওই মহিলা তাঁর ছেলে বিডিও অফিসে ছোটেন । কিন্তু সেখানে গিয়েও কোনও সদুত্তর মেলেনি । শেষে ফের বুথে ফিরে আসেন ওই মহিলা । তারপর থেকে দীর্ঘ সময় বুথের মধ্যেই তাঁকে ঠায় বসে থাকতে দেখা যায় ।
জানা গেছে, মানিকচক সিংহপাড়ায় বাপের বাড়ি সত্যবালাদেবীর । ছেলে শ্রীকান্ত যখন খুব ছোট তখন তাঁর স্বামী মারা যান । তারপর থেকে তিনি ছেলেকে নিয়ে বাপের বাড়িতেই রয়েছেন । মা ও ছেলে দু’জনেই শ্রমিকের কাজ করেন । মাস পাঁচেক আগে সত্যবালাদেবীর বাবা খোকা মণ্ডল মারা যান ।
শ্রীকান্তর কথায়, ‘ভোটের মাস দুই তিন আগে বিডিও অফিস থেকে ভোটার লিস্টের সংশোধন ও সংযোজনের কাজ করা হয় । তখন ভূল বশত দাদুর পরিবর্তে আমার মাকে মৃত দেখানো হয়েছে । যার জেরেই ভোটার লিস্টে আমার মায়ের নাম ডিলিটেড দেখাচ্ছে । যারা ওই কাজের সঙ্গে যুক্ত ছিলেন সেই সমস্ত কর্মীদের ভূলের জন্য আজ আমার মা ভোট দিতে পারলেন না ।’ যদিও এদিন বিকাল পর্যন্ত ভোট দেওয়ার আশা ছাড়েননি সত্যবালাদেবী । তিনি বলেন, ‘আমি ভোট দিতে চাই । আমার ভোট দেওয়ার ব্যাবস্থা করা হোক।’।

Previous Post

ভাঙা সেতুর মাঝে ঝুলে থাকলো ইট বোঝাই লরি, বন্ধ যোগাযোগ, ক্ষোভে ফুষছেন গলসির বাসিন্দারা

Next Post

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার দাবিতে বিক্ষোভ কোতুলপুরে

Next Post
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার দাবিতে বিক্ষোভ কোতুলপুরে

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার দাবিতে বিক্ষোভ কোতুলপুরে

No Result
View All Result

Recent Posts

  • তিহার জেলে আত্মসমর্পণের পর রাজপাল যাদবকে একটি চলচ্চিত্রের প্রস্তাব দিয়েছেন সোনু সুদ  
  • ‘হাম দো, হামারে দো ডজন’ : মুসলমানদের ২৪ টি করে সন্তান নেওয়ার পরামর্শ দিলেন   এআইএমআইএম নেতা শওকত আলী 
  • হিন্দুদের কাছ থেকে মুসলিমদের জমি কেনা আটকাতে আইন চালু করতে চলেছেন আসাম সরকার !  হেমন্ত বিশ্বশর্মার মত “বীর” বাংলায় চাইছেন তথাগত রায় 
  • বার্ধক্য ভাতা জোটেনি ১০৪ বছরের বৃদ্ধের, ভোটের মুখে এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় বর্ধমানের রাজনৈতিক মহল 
  • খাস কলকাতায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার অস্ত্র পাচারকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.