• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাতারে সৎ মেয়েকে গলায় ফাঁস লাগিয়ে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার বধূ

Eidin by Eidin
November 3, 2023
in জেলার খবর, রাজ্যের খবর
ভাতারে সৎ মেয়েকে গলায় ফাঁস লাগিয়ে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার বধূ
10
SHARES
147
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেক্স,ভাতার(পূর্ব বর্ধমান),০৩ নভেম্বর : ১২ বছরের সৎ মেয়েকে গলায় ফাঁস দিয়ে খুনের চেষ্টার ঘটনার পর ফেরার ছিল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ছাতনি গ্রামের বাসিন্দা এক গৃহবধূ । গত ৮ অক্টোবর ঘটনার পর থেকে উধাও হয়ে যায় টগর রায় (ঘোষ) নামে ওই মহিলা । অবশেষে আজ শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করেছে ভাতার থানার পুলিশ । আজই ধৃত মহিলাকে বর্ধমান আদালতে পাঠানো হয় ।
জানা গেছে,অভিযুক্ত বধূ টগর রায় (ঘোষ)-এর স্বামী অশোক ঘোষ পেশায় চাষি । অশোকবাবুর এটি দ্বিতীয় বিয়ে । প্রথমপক্ষের স্ত্রী মারা যাওয়ার পর টগরদেবীকে কয়েকবছর আগে তিনি বিয়ে করেন ।
অশোকবাবুর প্রথমপক্ষের ১২ বছরের এক মেয়ে ও ৬ বছরের এক ছেলে রয়েছে । অন্যদিকে টগরদেবীর আগেও বিয়ে হয়েছিল। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর তিনি অশোকবাবুকে বিয়ে করেন । টগরদেবীর প্রথমপক্ষের এক সন্তান রয়েছে । স্ত্রী প্রথমপক্ষের দুই সন্তান ও দ্বিতীয় পক্ষের এক সন্তানকে নিয়ে অশোকবাবুর সংসার ।
জানা গেছে,গত ৮ অক্টোবর অশোকবাবু চাষের কাজে মাঠে গিয়েছিলেন । বাড়িতে ছিল স্ত্রী ও সন্তানরা । সেই সময় টগরদেবীর সঙ্গে তার সৎ মেয়ের কোনো কারনে বচসা হয় । আর তারই মাঝে টগরদেবী মেয়েকে টানতে টানতে দোতলার ঘরে নিয়ে গিয়ে মারধরের পর গলায় ফাঁস লাগিয়ে খুনের চেষ্টা করেন বলে অভিযোগ । মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে সে প্রাণে বেঁচে যায় । এরপর ১১ অক্টোবর কিশোরীর বাবা অশোক ঘোষ এনিয়ে ভাতার থানায় তার স্ত্রীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন । এদিকে অভিযোগ দায়ের হতে বাড়ি থেকে পালিয়ে যান অশোকবাবুর স্ত্রী । শেষে স্থানীয় এলাকা থেকে খবর পেয়ে পুলিশ আজ ভোরে কুবাজপুর এলাকা থেকে ওই মহিলাকে গ্রেফতার করে ।।

Previous Post

কলকাতায় বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক

Next Post

ছোট পোশাক পরায় গ্রেফতার অভিনেত্রী উরফি জাভেদ !

Next Post
ছোট পোশাক পরায় গ্রেফতার অভিনেত্রী উরফি জাভেদ !

ছোট পোশাক পরায় গ্রেফতার অভিনেত্রী উরফি জাভেদ !

No Result
View All Result

Recent Posts

  • দেহরাদুনের রিসপানা নদীর তীরে একটি পরিত্যক্ত বাড়িতে উদ্ধার হল ২৬ বছরের বয়সী হিন্দু তরুনীর দেহ ; সিসিটিভি ফুটেজে মেয়েটিকে এক যুবকের সাথে ঘুরতে দেখা গেছে
  • ঋণের ফাঁদে ফেলে ৩০ বছর ধরে  ‘বন্ডেড লেবার’ হিসাবে ইঁটভাটায় কাজ করানো হচ্ছিল নারী-পুরুষ ও শিশুদের ; গয়ার ফতেহপুরে মধ্যযুগীয় বর্বরতার উন্মোচন 
  • এবার ডিআইজি ডিআইজি পদমর্যাদার আধিকারিকদের রদবদল করল নির্বাচন কমিশন
  • ফের দুবাইয়ে হামলা চালালো ইরান ; এদিকে আমেরিকা  হরমুজের কাছে ইরানের অস্ত্রগার ২২০০ কেজি বাঙ্কার বাস্টার বোমা ফেলে উড়িয়ে দিয়েছে 
  • ‘দ্য কেরালা স্টোরি ২’ প্রদর্শনের পর মুসলমানদের বয়কটের শপথ গ্রহণের একটি ভিডিও ঘিরে বিতর্ক 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.