• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মুখে হাসি ফুটল আউশগ্রামের খেজুর গুড় ব্যবসায়ীদের

Eidin by Eidin
December 24, 2023
in রকমারি খবর
মুখে হাসি ফুটল আউশগ্রামের খেজুর গুড় ব্যবসায়ীদের
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,আউশগ্রাম(পূর্ব বর্ধমান), ২৪ ডিসেম্বর : কথায় আছে ‘কারো পৌষ মাস তো কারো সর্বনাশ’। এটা যে শুধু কথার কথা নয় তার টাটকা প্রমাণ পেল এই রাজ্যের আলু চাষী ও খেজুর গুড় ব্যবসায়ীরা। সম্প্রতি ঘূর্ণিঝড় মিগজাউমের সৌজন্যে অকাল বর্ষণের ফলে ভেসে গেছে রাজ্যের একাধিক জেলার চাষ হওয়া আলুর জমি। ক্ষতির আশঙ্কায় কার্যত মাথায় হাত পড়ে গেছে আলু চাষীদের। এমনকি বিভিন্ন জেলায় একাধিক এলাকায় পাকা ধানের জমিও ভেসে গেছে।
এদিকে অগ্রহায়ণ মাস এসে গেলেও সেভাবে ঠান্ডা পড়েনি। ফলে চিন্তিত ছিল খেজুর গুড় ব্যবসায়ীরা। পর্যাপ্ত ঠান্ডার অভাবে খেজুর গুড়ের মধ্যে পরিচিত স্বাদ ও গন্ধের অভাব ছিল। ফলে বিক্রিবাটা ছিল কম। মিষ্টিপ্রেমী বাঙালি নলেন গুড়ের রসগোল্লার স্বাদ থেকে বঞ্চিত হচ্ছিল। মিষ্টির দোকানেও সেই ভিড় দেখা যাচ্ছিল না।
অবশেষে ঘূর্ণিঝড় মিগজাউমের হাত ধরে আসে বহু প্রতীক্ষিত ঠাণ্ডা, ঘন হতে থাকে খেজুর র উৎপন্ন খেজুর গুড়ের মধ্যে পাওয়া যেতে থাকে পরিচিত স্বাদ ও গন্ধ। স্বাভাবিকভাবেই খেজুর গুড় ও পাটালির বিক্রি বাড়তে শুরু করে। নলেন গুড়ের রসগোল্লা প্রেমীরাও খুশি হয়। বিষণ্ন মুখে খুশির হাসি দেখা যায় আউশগ্রামের খেজুর ব্যবসায়ীদের।
নদীয়া থেকে আগত খেজুর গুড় ব্যবসায়ী নূর হোসেন সেখ বললেন,আমরা বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে এখানে গাছ ‘লিজ’ নিয়ে খেজুর গুড়ের ব্যবসা করছি। ঠান্ডা না পড়ার জন্য ক্ষতির আশঙ্কায় খুব চিন্তিত ছিলাম। এখন ঠান্ডা পড়ার জন্য সেই চিন্তা কিছুটা হলেও দূর হয়েছে।।

Previous Post

হৃতিক-দীপিকার নতুন ছবি ‘ফাইটার’-এর নতুন গান ‘ইশক জ্যায়সা কুচ’ সাড়া ফেলে দিয়েছে দর্শকদের মধ্যে

Next Post

রম্য রচনা : চরকা যার দায় তার

Next Post
রম্য রচনা : চরকা যার দায় তার

রম্য রচনা : চরকা যার দায় তার

No Result
View All Result

Recent Posts

  • টি-২০ বিশ্বকাপ ২০২৬ : নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা 
  • “দলে দলে ঢপবাজ, ফেরেববাজ, ৪২০ তৃণমূল সরকারের “যুব সাথী’র ফর্ম ফিলাপ করবেন” : রাজ্যের বেকারদের পরামর্শ দিয়ে শুভেন্দু অধিকারী বললেন : “সঙ্গে ‘চাকরি চায় বাংলা’ ফর্মও দেবেন” 
  • এক গোষ্ঠীর হুমকির জেরে পার্টি অফিস খুলতে পারছে না অন্য গোষ্ঠী ! ভোটের মুখেই রায়নায় দুই গোষ্ঠীর দ্বন্দ্ব মাথাব্যাথার কারন হয়ে গেছে শাসকদলের 
  • চাঁচলে রাজনৈতিক প্রতিহিংসা ! পঞ্চায়েতে কংগ্রেসকে জেতানোয় গোটা গ্রামকে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত রাখার অভিযোগ 
  • ইরানে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী ; ফলাফল অনেক বেশি ধ্বংসাত্মক হতে চলেছে বলে অনুমান 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.