• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভোটের মুখেই “পুত্র বিয়োগের শোক” পেলেন সিপিএমের মহম্মদ সেলিম !  

Eidin by Eidin
February 21, 2026
in কলকাতা, রাজ্যের খবর
ভোটের মুখেই “পুত্র বিয়োগের শোক” পেলেন সিপিএমের মহম্মদ সেলিম !  
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ ফেব্রুয়ারী : কিছুদি ধরে ডায়মন্ড হারবারের তরুণ সিপিএম নেতা ও এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সভাপতি প্রতিকুর রহমানের দলবদল নিয়ে তৃণমূলপন্থী মিডিয়া ব্যাপক প্রচার শুরু করেছে । কিন্তু কার্যত শুণ্যে ঠেকে যাওয়া সিপিএমের কাছে ওই তরুন নেতাকে হারানো একটা ধাক্কা হলেও,রাজ্য রাজনীতিতে তার প্রতিষ্ঠা তেমন কিছু নয় বলে মনে করছেন অনেকে ৷ বস্তুত, তৃণমূলপন্থী মিডিয়ার প্রচারের আগে ওই সিপিএম নেতার নামই জানতেন না অনেকে ৷ এদিকে দলের এক যুবনেতার দলবদলের ঘটনায় ব্যাপক আঘাত পেয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । তিনি প্রতিকুর রহমানের দলত্যাগের আঘাতকে “পুত্র বিয়োগের শোক”-এর সঙ্গে তুলনা করেছেন । 

গতকাল তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বলেছেন,’আমরা বলেছি, প্রস্তাব দিয়েছি । এটা খুব বেদনাদায়ক । পার্টির নতুন প্রজন্মের একটা ছেলেমেয়ের পিছনে পার্টিকে অনেক ইনভেস্ট করতে….মুভমেন্ট,আন্দোলন,সংগ্রাম,প্রচার । পার্টি চায় যাতে লং টাইম ডিভিডেন্ট চলে । জন আন্দোলন চলে ৷ আমাকেও তো তাই করেছে পার্টি । সবার ক্ষেত্রে তাই করে৷’ তিনি বলেন,’সেখানে একজন এই ধরনের কর্মীকে হারানো আমার কাছে সন্তান হারানোর শোকের মত। সন্তান হারালে একজন লোকের যেমন অনুভূতি (ফিলিংস) হয়….।’  

তবে তিনি এটাও জানান যে আবেগ নয়, সংগঠনের নীতিই শেষ কথা। তিনি বলেন,’“মা সন্তানের মৃতদেহ আগলে রাখে, এটা সায়েন্টিফিক নয় ।গত দেড়-দু’মাস ধরে প্রতিকুরের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল এবং দলের অভ্যন্তরীণ কমিটি তা খতিয়ে দেখছে ।’

প্রসঙ্গত,সপ্তাহের শুরুতে ডায়মন্ড হারবারের তরুণ সিপিএম নেতা প্রতিকুর রহমান দলের শীর্ষ নেতৃত্বের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করে পদত্যাগের চিঠি দেন। সেই চিঠি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মাধ্যমে প্রকাশ্যে আসায় বিড়ম্বনায় পড়ে আলিমুদ্দিন। প্রতিকুর নিজেও প্রশ্ন তোলেন, তাঁর ব্যক্তিগত চিঠি দলের অন্দর থেকে বাইরে গেল কীভাবে? সদ্য সমাপ্ত সিপিএমের রাজ্য সম্মেলনেও প্রতিকুরকে ডাকা হয়নি। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, তাঁর লড়াই নির্দিষ্ট কয়েকজন নেতার বিরুদ্ধে। আজ শনিবার, কলকাতার আমতলায় অভিষেক ব্যানার্জির অফিসে গিয়ে তার হাত ধরে প্রতিকুর আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করতে পারেন বলে জল্পনা চলছে।।

Previous Post

শ্রী ছিন্নমস্তা অষ্টোত্তর শত নামাবলিঃ : ভয়, অশুভ শক্তি এবং শত্রুর বিনাশের জন্য পাঠ করা হয়

Next Post

জনসমর্থন হারিয়ে ডাবগ্রাম- ফুলবাড়ি ত্যাগের ঘোষণা করলেন তৃণমূলের গৌতম দেব ; “এ ডর মুঝে আচ্ছা লগা” : বললেন বিজেপির শিখা চ্যাটার্জি 

Next Post
জনসমর্থন হারিয়ে ডাবগ্রাম- ফুলবাড়ি ত্যাগের ঘোষণা করলেন তৃণমূলের গৌতম দেব ; “এ ডর মুঝে আচ্ছা লগা” : বললেন বিজেপির শিখা চ্যাটার্জি 

জনসমর্থন হারিয়ে ডাবগ্রাম- ফুলবাড়ি ত্যাগের ঘোষণা করলেন তৃণমূলের গৌতম দেব ; "এ ডর মুঝে আচ্ছা লগা" : বললেন বিজেপির শিখা চ্যাটার্জি 

No Result
View All Result

Recent Posts

  • কর্ণাটকে একের পর এক ঐতিহাসিক মন্দিরে দেবদেবীর শিলামূর্তি ভাঙচুর 
  • ‘লাভ জিহাদ’ রোধ করতে বিবাহ নিবন্ধনের আগে বাবা-মায়ের অনুমতি বাধ্যতামূলক করল গুজরাট সরকার 
  • জনসমর্থন হারিয়ে ডাবগ্রাম- ফুলবাড়ি ত্যাগের ঘোষণা করলেন তৃণমূলের গৌতম দেব ; “এ ডর মুঝে আচ্ছা লগা” : বললেন বিজেপির শিখা চ্যাটার্জি 
  • ভোটের মুখেই “পুত্র বিয়োগের শোক” পেলেন সিপিএমের মহম্মদ সেলিম !  
  • শ্রী ছিন্নমস্তা অষ্টোত্তর শত নামাবলিঃ : ভয়, অশুভ শক্তি এবং শত্রুর বিনাশের জন্য পাঠ করা হয়
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.