• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাতার বিডিও অফিসের সামনে টাঙানো মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া সরকারি প্রকল্পের সাইনবোর্ড খোলার দাবিতে সিপিএমের বিক্ষোভ 

Eidin by Eidin
March 16, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ভাতার বিডিও অফিসের সামনে টাঙানো মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া সরকারি প্রকল্পের সাইনবোর্ড খোলার দাবিতে সিপিএমের বিক্ষোভ 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৬ মার্চ : গতকাল বঙ্গের ভোটের নির্ঘন্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন । ভোট হবে আগামী ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। আগামী ৪ মে সবকটি আসনের ভোট গণনা সম্পন্ন হবে। গতকাল সন্ধ্যা থেকেই দেশজুড়ে নির্বাচনি আচরণবিধি লাগু হয়ে গিয়েছে । রাজ্য জুড়ে রাজনৈতিক দলগুলির ব্যানার ফেস্টুন খুলে ফেলা হচ্ছে । পূর্ব বর্ধমান জেলার ভাতার বিডিও অফিসের সামনে টাঙানো মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া সরকারি প্রকল্পের সাইনবোর্ডগুলি ঢেকে দেওয়া হয়েছে কালো পলিথিন দিয়ে। কিন্তু বিডিও অফিসের গেটের সামনে একটি গাছে টাঙানো মমতা ব্যানার্জির ছবি দেওয়া একটি ব্যানার আজ অব্দি না খোলায় প্রতিবাদে সরব হল সিপিএম । অবিলম্বে ওই ব্যানার খুলে ফেলার দাবি তোলেন। বিডিও অফিসের গেটের সামনে ধর্নায় বসে পড়েন সিপিএমের নেতা কর্মীরা। 

আসলে,ভোটার তালিকায় রাজ্যের ৬০ লক্ষ ভোটারের নাম বিচারাধীন রেখে ভোটের নির্ঘন্ট প্রকাশের প্রতিবাদে আজ সোমবার ভাতার বিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির ডাক দিয়েছিল সিপিএম। ভাতার বাজারে মিছিল করে বিডিও অফিসের সামনে গিয়ে জড়ো হয় সিপিএমের নেতাকর্মীরা । দলীয় পতাকা ছাড়া “নাগরিক সমিতি” নামে এই কর্মসূচি করে সিপিএম । কর্মসূচিতে ছিলেন ভাতারের প্রাক্তন সিপিএম বিধায়ক সুভাষ মণ্ডল,বামনেতা নজরুল হক, ইন্দ্রজিৎ হাজরা, মিজানুর রহমান, কবিরুল ইসলাম, যুবনেতা শেখ সাদ্দাম, টিয়া আলম প্রমুখ। 

সিপিএমের লোকজন বিডিও অফিসে জড়ো হয়ে যখন বিক্ষোভ দেখাচ্ছিল তখন অফিসের গেটের সামনে একটি গাছে বাংলার বাড়ি প্রকল্পের প্রচারে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া একটি ব্যানার ঝুলতে দেখে তারা । বিষয়টি নিয়ে তারা আপত্তি তোলে । অবিলম্বে ওই ব্যানার সরিয়ে নেওয়ার দাবি জানানো হয় । যদিও পুলিশ আশ্বাস দিলে শান্ত হয় তারা ।  সিপিএমের এই ডেপুটেশন ঘিরে প্রচুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল ।। 

Previous Post

তৃণমূলের উপপ্রধানের জামাইকে ভাতারের প্রার্থী করায় ক্ষোভ বিজেপির অন্দরে ; ২১ সালের প্রার্থীর কথায় : “আসনটা তৃণমূলের হাতে তুলে দেওয়া হল” 

Next Post

ইউপির সাহারানপুরে গ্রেপ্তার আইএসআইএস সন্ত্রাসী হারিস আলী ; সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল বিডিএস দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া

Next Post
ইউপির সাহারানপুরে গ্রেপ্তার আইএসআইএস সন্ত্রাসী হারিস আলী ; সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল বিডিএস দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া

ইউপির সাহারানপুরে গ্রেপ্তার আইএসআইএস সন্ত্রাসী হারিস আলী ; সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল বিডিএস দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া

No Result
View All Result

Recent Posts

  • ইউপির সাহারানপুরে গ্রেপ্তার আইএসআইএস সন্ত্রাসী হারিস আলী ; সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল বিডিএস দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া
  • ভাতার বিডিও অফিসের সামনে টাঙানো মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া সরকারি প্রকল্পের সাইনবোর্ড খোলার দাবিতে সিপিএমের বিক্ষোভ 
  • তৃণমূলের উপপ্রধানের জামাইকে ভাতারের প্রার্থী করায় ক্ষোভ বিজেপির অন্দরে ; ২১ সালের প্রার্থীর কথায় : “আসনটা তৃণমূলের হাতে তুলে দেওয়া হল” 
  • মুখ্যমন্ত্রীর ধর্না মঞ্চে কে ওই ‘রহস্যময় গেরুয়াধারী’ ?  রামকৃষ্ণ মিশন সাফ জানিয়ে দিয়েছে আমাদের কেউ নয় 
  • আমলা-পুলিশ কর্তাদের সরানোর পর এবার ভোটে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.