এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৭ ফেব্রুয়ারী : পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধ বর্তমানে প্রবল আকার ধারন করেছে৷ পূর্ণ শক্তি নিয়ে পাকিস্তানের উপর হামলা চালাচ্ছে আফগান তালিবান যোদ্ধারা৷ পালটা হামলা চালাচ্ছে পাকিস্তানও ৷ সঠিক পরিসংখ্যান প্রকাশ্যে না এলেও দু’পক্ষের মধ্যে প্রচুর হতাহতের খবর পাওয়া যাচ্ছে৷ এমতবস্থায় “পাকিস্তান প্রেমী” বলে সমালোচিত কংগ্রেসের ভূমিকা কি হবে, সেটা জানার আগ্রহ ছিল সকলের । কংগ্রেস কি পাকিস্তান কে সমর্থন করবে নাকি আফগানিস্থানকে ? এই প্রশ্ন উঠছিল৷ অবশেষে কংগ্রেসের বরিষ্ঠ মুখপাত্র অভিষেক সিংভি এই বিষয়ে তার দলের অবস্থান স্পষ্ট করেছেন ।
আজ শুক্রবার বিকেলে অভিষেক সিংভি এক্স-এ আফগানিস্তানের পাশে থাকার বার্তা দিয়ে লিখেছেন,
“সমগ্র ভারত আফগান ভাইদের সাথে অটল সংহতিতে দাঁড়িয়ে আছে। সার্বভৌমত্ব দর কষাকষির বিষয় নয়, এবং সন্ত্রাস রাষ্ট্রীয় নীতি হতে পারে না। ইসলামাবাদকে শিখতে হবে: সীমান্ত পেরিয়ে আগুন জ্বালানো যাবে না এবং ধোঁয়া ঘরে ফিরে না আসার আশা করা যাবে না। শক্তিশালী থাকো এবং বিজয়ী হয়ে উঠো, আফগানিস্তান ! কোয়েটা ধ্বংস না করা পর্যন্ত বীরত্বের সাথে লড়াই করো!”
তালিবানের হামলার ভয়ে দেশে ড্রোন ওড়ানো নিষিদ্ধ করল পাকিস্তান
এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে, পাকিস্তান সরকারের নতুন সিদ্ধান্তের অধীনে, দেশে এখন থেকে চালকবিহীন বিমান (ড্রোন) উড়ানো নিষিদ্ধ। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে যে, এই নিষেধাজ্ঞার মধ্যে সকল ধরণের বাণিজ্যিক এবং ব্যক্তিগত ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে।আজ সকালে ইসলামাবাদ এবং খাইবার পাখতুনখোয়ায় সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ব্যবহার করে আফগানিস্তানের ইসলামিক আমিরাতের হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যমে জানানো হয়েছে ।।

