• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ঋণগ্রস্ত জুয়াড়ি ছেলের জন্য ৬৩ লাখ ইউয়ান চুরি করলেন কোম্পানীর হিসাবরক্ষক মা

Eidin by Eidin
May 1, 2023
in আন্তর্জাতিক
ঋণগ্রস্ত জুয়াড়ি ছেলের জন্য ৬৩ লাখ ইউয়ান চুরি করলেন কোম্পানীর হিসাবরক্ষক মা
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বেইজিং,০১ মে : ছেলের জুয়ার নেশা । জুয়া খেলতে গিয়ে বহু দেনা হয়ে গেছে তার । এদিকে পাওনাদারদের তাগাদায় অতিষ্ঠ হয়ে নিজের মা’কে টাকা জোগাড় করে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে শুরু করে জুয়াড়ি ছেলে । যুবকের মা একটি কোম্পানির হিসাবরক্ষকের কাজ করতেন । অপত্যস্নেহে বোধ বুদ্ধি হারিয়ে শেষে একটু একটু করে কোম্পানির কোষাগার ফাঁকা করে দেয় মা । ঘটনাটি ঘটেছে চীনে । পরে কোম্পানির মালিকের অভিযোগের ভিত্তিতে বাও কিহুয়া নামে ৬৩ বছর বয়সী ওই মহিলা এবং তার ৩৭ বছর বয়সী ছেলে জিয়াং শিয়াওবিনকে গ্রেফতার করেছে পুলিশ । মা ও ছেলের বিরুদ্ধে কোম্পানির ৬৩ লাখ ইউয়ান বা ৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার চুরির অভিযোগে মামলা রজু করেছে পুলিশ । এক পুলিশ কর্মকর্তা বলেন, অ্যাকাউন্টের টাকা একেবারে ফুরিয়ে না যাওয়া পর্যন্ত কোম্পানি বুঝতেই পারেনি ।
চিনা সংবাদমাধ্যম সাংহাই টিভি এক প্রতিবেআ8দনে বলা হয়েছে,বাও কিহুয়া নামে ধৃত বৃদ্ধা ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে কোম্পানির অ্যাকাউন্ট থেকে একটু একটু করে টাকা সরিয়েছেন । কোম্পানি কর্তৃপক্ষ টের পায়নি । কিন্তু যখন কোম্পানির মালিকের নজরে পড়ে যে অ্যাকাউন্টে নামমাত্র ইউয়ান পড়ে আছে তখন তিনি পুলিশের দ্বারস্থ হন । এদিকে অভিযোগ পাওয়ার পর পুলিশ বাও কিহুয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ওই বৃদ্ধা নিজের অপরাধের কথা কবুল করেন ।
জানা গেছে,পুলিশের জেরায় বৃদ্ধা জানান যে তার ছেলে জুয়া খেলে বিপুল ঋণ করে ফেলে । সেই ঋণ পরিশোধের জন্য ছেলে তাকে চাপ দিতে থাকে । পরে ছেলের পরামর্শেই তিনি কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করতে শুরু করেন । মহিলার ছেলের বক্তব্য,আমার মায়ের জন্য খুবই খারাপ লাগছে । আমি দুঃখিত ।।

Previous Post

পালসিটে জাতীয় সড়কের পাশে প্লাস্টিকে মোড়া পরিযায়ী শ্রমিকের মৃতদেহ উদ্ধার

Next Post

কবিতা : আলোর পরে আলো

Next Post
কবিতা : আলোর পরে আলো

কবিতা : আলোর পরে আলো

No Result
View All Result

Recent Posts

  • রাজকোটে নাথুরাম গডসের নাটকের সেট ভাঙচুর করল কংগ্রেস
  • শ্রী আদিত্য দ্বাদশ নাম স্তোত্রম্  : দুঃখ-কষ্ট নিবারণে রবিবার সকালে এই স্তোত্র পাঠ উপযোগী
  • আয়কর বিধিমালার খসড়া পত্র প্রকাশিত হয়েছে, করদাতাদের জানা প্রয়োজন
  • “তড়িঘড়ি” পঞ্চায়েত সংশোধনী বিল আনলেন মমতা ব্যানার্জি ; অমিত মালব্যর কথায় : “পরাজয় নিশ্চিত জেনে পঞ্চায়েতগুলি বাঁচানোর প্রচেষ্টা”
  • টি-২০ বিশ্বকাপ ২০২৬ : মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সূর্যের দুর্দান্ত ব্যাটিং ; ভাঙলেন একাধিক রেকর্ড 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.