• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পাকিস্থানে গৃহযুদ্ধের পরিস্থিতি, গুলি চালানোর ঘটনায় প্রধানমন্ত্রী, আইএসআইকে দায়ি করলেন ইমরান

Eidin by Eidin
November 4, 2022
in আন্তর্জাতিক
পাকিস্থানে গৃহযুদ্ধের পরিস্থিতি, গুলি চালানোর ঘটনায় প্রধানমন্ত্রী, আইএসআইকে দায়ি করলেন ইমরান
5
SHARES
69
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৪ নভেম্বর : প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই- ইনসাফ (পিটিআই) সভাপতি ইমরান খানের ওপর প্রাণঘাতী হামলার পর পাকিস্তানের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে পড়েছে । দেশ জুড়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে পিটিআই সমর্থকরা । সেনাবাহিনীকে দেখলেই তারা তেড়ে যাচ্ছে । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে পিটিআই সমর্থকদের রুদ্র রূপ দেখে পালিয়ে যাচ্ছে পাক সেনা । এমনকি সেনা ট্যাঙ্কেও ভাঙচুর চালাতে দেখা গেছে উত্তেজিত জনতাকে । ফলে পাকিস্তানে কার্যত গৃহযুদ্ধের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে ।

This is Quetta baby❤️🖤 we ain't afraid of anyone… Khan sabb is our Redline and you people crossed that line. #quetta #Rawalpindi #imrankhanPTI #bajwa_traitor #Jemima "Pak Army"#Peshawar #ImranKhan #Rawalpindi
#ریڈ_لائن_کراس_ہوگئی #scripted#عمران_خان_ہماری_ریڈ_لاین_ہے pic.twitter.com/ofktJtUHaD

— LEHKODNAM🇵🇰 (@SayalMandokhai1) November 3, 2022

এরই মধ্যে বড় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর সুপারিশে ইসলামাবাদে লকডাউন জারি করা হয়েছে । ইসলামাবাদের সীমান্তও সিল করে দেওয়া হয়েছে যাতে কোনো বিক্ষোভকারী রাজধানীতে পৌঁছাতে না পারে। পাশাপাশি সব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে ।
এদিকে ওয়াজিরাবাদে অনুষ্ঠান মঞ্চে সাউন্ড সিস্টেমের দায়িত্বে থাকা টেকনিশিয়ান সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন,তিনি ইমরান খানের পাশেই ছিলেন । তখন ভিড়ের মধ্য থেকে তিন জায়গা থেকে গুলি চালানো হয় । দু’জনের হাতে ছোট আগ্নেয়াস্ত্র থাকেও অন্যজনের হাতে একে-৪৭ রাইফেল ছিল । তাদের ছোড়া এলোপাথাড়ি গুলিতে ইমরান খান ছাড়াও ১২ জন আহত হয়েছে । একজন মারা যান ।

This is unprecedented.

A Pakistan army tank, displayed as a symbol of the military’s might in Peshawar — and so many other cities across the country — is vandalised by angry protestors after the attack on Imran Khan.

Not in 75 years of history has this been witnessed in Pak. pic.twitter.com/DM4sYYWdNV

— Wajahat S. Khan (@WajSKhan) November 3, 2022

বৃহস্পতিবার ঘটনার দিনই ইমরান খানের তরফ থেকে তাঁর দলের নেতারা বিবৃতি দিয়ে জানিয়েছেন, সমগ্র ঘটনাটি সুপরিকল্পিত । আর এর পিছনে আছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, রানা সানা উল্লাহ এবং আইএসআই-এর মেজর জেনারেল ফয়সাল নাসির ।
জানা গেছে,বৃহস্পতিবারের হামলায় ইমরান খানের ঘনিষ্ঠ এল বন্ধুও মারা গেছেন । আহত হয়েছেন অন্তত ১২-১৫ জন মানুষ। তার মধ্যে রয়েছে এক ১৩ বছরের কিশোর । ভারত ইমরানের ওপর হামলার নিন্দা জানিয়েছে। ভারত বলেছে যে আমরা এই পুরো উন্নয়নের উপর নজর রাখছি ।।

Previous Post

সিপিএমের রাজনৈতিক কর্মসূচির প্রথম সারিতে নেতাদের ভূমিকা নিল কচিকাঁচারা

Next Post

ভারতকে হারাতে পারলেই জিম্বাবুয়েনকে বিয়ে করবেন পাকিস্থানের অভিনেত্রী

Next Post
ভারতকে হারাতে পারলেই  জিম্বাবুয়েনকে বিয়ে করবেন পাকিস্থানের অভিনেত্রী

ভারতকে হারাতে পারলেই জিম্বাবুয়েনকে বিয়ে করবেন পাকিস্থানের অভিনেত্রী

No Result
View All Result

Recent Posts

  • পুলিশ ব্যারাকে প্রশিক্ষণ নিতে গিয়ে সিভিক ভলান্টিয়ারের মৃত্যু ঘিরে উত্তেজনা ফুলবাড়িতে
  • ধুরন্ধর ছবিতে নিজের বিখ্যাত গান “রম্ভা হো”র রিমেক নিয়ে প্রতিক্রিয়া দিলেন ঊষা উত্থুপ 
  • উগ্র ইসলামিক প্রচারক জাকির নায়েক প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে  : দাবি সোশ্যাল মিডিয়ায় ; এর আগে এইডস আক্রান্ত হওয়ার খবর রটেছিল 
  • কর্ণাটকের বেল্লারি জেলার টেক্কালাকোটে খননের সময় প্রায় ৫০০০ বছরের মানব কঙ্কাল আবিষ্কার 
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য   আইসিসির কাছে তিনটি দাবি পেশ করেছে পাকিস্তান : সূত্র 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.