• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পুলিশ ব্যারাকে প্রশিক্ষণ নিতে গিয়ে সিভিক ভলান্টিয়ারের মৃত্যু ঘিরে উত্তেজনা ফুলবাড়িতে

Eidin by Eidin
February 9, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
পুলিশ ব্যারাকে প্রশিক্ষণ নিতে গিয়ে সিভিক ভলান্টিয়ারের মৃত্যু ঘিরে উত্তেজনা ফুলবাড়িতে
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,০৯ ফেব্রুয়ারী : প্রশিক্ষণ নিতে গিয়ে এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যুর ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল  জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি ১২ নম্বর ব্যাটালিয়নের পুলিশ ব্যারাকে । মৃত সিভিক ভলান্টিয়ারের নাম পঙ্কজ বর্মন। তিনি মাথাভাঙা থানায় কর্মরত ছিলেন । জানা গেছে,রবিবার রাতে সহকর্মীদের সঙ্গে খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন পঙ্কজ বর্মন । গভীর রাতে দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হন । বিষয়টি দ্রুত ব্যারাক কর্তৃপক্ষকে জানানো হলেও সময়মত চিকিৎসার ব্যবস্থা করতে তেমন উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ ।

 এরপর আজ সোমবার সকালে ব্যারাক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফেলতির অভিযোগ তুলে গেটের সামনে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন অনান্য সিভিক ভলান্টিয়াররা । বিক্ষোভকারীদের দাবি যে সময়মত হাসপাতালে নিয়ে যাওয়া হলে হয়তো পঙ্কজ বর্মনকে বাঁচানো যেত । তাদের অভিযোগ, অতিরিক্ত মানসিক ও কাজের চাপের জেরেই পঙ্কজ বর্মনকে এই মর্মান্তিক পরিনতির মুখে পড়তে হয়েছে । পাশাপাশি তারা রাজ্য বাজেটে সিভিক ভলান্টিয়ারদের জন্য মাত্র ১০০০ টাকা ভাতা বৃদ্ধি নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন । বর্তমানে ব্যাটালিয়নের গেটের সামনে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে ।। 

Previous Post

ধুরন্ধর ছবিতে নিজের বিখ্যাত গান “রম্ভা হো”র রিমেক নিয়ে প্রতিক্রিয়া দিলেন ঊষা উত্থুপ 

Next Post

এসআইআর নিয়ে নিজের দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জি 

Next Post
এসআইআর নিয়ে নিজের দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জি 

এসআইআর নিয়ে নিজের দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জি 

No Result
View All Result

Recent Posts

  • হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন গুসকরার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব চঞ্চল গড়াই 
  • রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভের ঘটনায় তৃণমূলের ২ কাউন্সিলর সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর 
  • ইরানের একাধিক প্রদেশে রাতভর মারাত্মক হামলা ; সাধারণ মানুষের মধ্যে লুকিয়ে থাকা কর্মকর্তাদের অবস্থান প্রকাশ না করার জন্য নাগরিকদের হুমকি দিল ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম
  • কালিয়াচক কান্ডে রাজ্য পুলিশ প্রশাসনের “নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা” নিয়ে উদ্বেগ, এসআইআর-এর কাজে নিযুক্ত বিচারপতিদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট 
  • কালিয়াচক কান্ডের মূল উসকানিদাতা আইনজীবী মোফাক্কেরুল ইসলাম গ্রেপ্তার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.