• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

রম্যরচনা : ছবি

Eidin by Eidin
December 25, 2023
in ব্লগ
রম্যরচনা : ছবি
7
SHARES
106
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ছবি, তু্ই কী আমায় সঙ্গে নিবি?
তোর তো এখন দারুন বাজার
ফ্যান ফলোয়ার লক্ষ-হাজার
বাবা মায়ের করছে সেবা
গিন্নি আমার একটা ছবি নেবা
সঙ্গে সঙ্গে ক্যামেরা ধইরা
উঠলো ছবি খেঁচাক কইরা
সোশ্যাল সাইটে হলি শেয়ার
সত্যি ছবি, তোর তো এখন দারুন বাজার।।
অভুক্তর মুখে তুলে দিচ্ছে খাবার
সঙ্গী অনেক ছবি নেবার
উঠলো ছবি বিভিন্ন প্রকার
সোশ্যাল সাইটে হলি শেয়ার
এটাই সুযোগ সমাজসেবী হবার
সত্যি ছবি, তোর তো এখন দারুন বাজার।।
গুণীমানুষটি নইকো চেনা
তবুও ছবি তুলতে তো নেই কো মানা
পাশে দাঁড়িয়ে
টুক করে একটা সেলফি ক্যামেরা নাড়িয়ে
ছবি ছেড়েই চাঙ্গা মন
চড় চড়িয়ে বাড়লো ওজন
ভাবলো সবাই গুণীমানুষের আপনজন
চারিদিকে লাইক-শেয়ার
সত্যি ছবি,তোর তো এখন দারুন বাজার।।
দাদা যখন করেছে বৃক্ষরোপন
ছবি তুলেছে অনেকজন
গাছটিকে দেখভাল করার আর কী প্রয়োজন
যতই হোক ছবি দামী
জানলো সবাই দাদা আমাদের পরিবেশ প্রেমী
দাদার প্রতি সম্মান বাড়লো সবার
সত্যি ছবি, তোর তো এখন দারুন বাজার।।
যখন ধর্ষিতার কণ্ঠে ওঠে বিচারের দাবি
সকলে খোঁজে প্রতিবাদ মিছিলে হাঁটা একটা ছবি
ব্যাস, তাহলেই সমাজের চোখে প্রতিবাদী
বিচারের বাণী নিভৃতে কাঁদে যদি
আর কী প্রয়োজন খবর রাখার?
সত্যি ছবি, তোর তো এখন দারুন বাজার।।
এ মাস্টার, আমার ছেলেটা কে লেখা-পড়া শিখাবি?
মাস্টারের তখন একটাই দাবি, শেখাতে পারি, আমার কিন্তু লাগবে ছবি
দেখলো সবাই বিভিন্ন এঙ্গেলে মাস্টারের পড়ানোর বাহার
অ-আ-ক-খ বইয়েই রইলো, ছবিই হলো একমাত্র খাবার
সত্যি ছবি, তোর তো এখন দারুন বাজার।।
ছবি-ছবি-ছবি, চারিদিকে শুধুই ছবি
ছবির জন্যই সব কিছু
তাইতো ছুটছে সবাই ছবির পিছু
কিছু ছবি কিন্তু হৃদয়স্পর্শী, কিছু ছবি অনুপ্রেরণার
কিছু ছবি মেলে ধরে প্রতিভার প্রচার
সত্যি ছবি, তোর তো এখন দারুন বাজার।।

Previous Post

প্রয়াত পিতার স্মৃতিতে কম্বল বিতরণ করলেন দুই পুত্র

Next Post

নাইজেরিয়ার দুই গ্রামে হামলা চালিয়ে ৭ খ্রিস্টানকে হত্যা করেছে ইসলামি সন্ত্রাসবাদীরা

Next Post
নাইজেরিয়ার দুই গ্রামে হামলা চালিয়ে ৭ খ্রিস্টানকে হত্যা করেছে ইসলামি সন্ত্রাসবাদীরা

নাইজেরিয়ার দুই গ্রামে হামলা চালিয়ে ৭ খ্রিস্টানকে হত্যা করেছে ইসলামি সন্ত্রাসবাদীরা

No Result
View All Result

Recent Posts

  • মালদার চাঁচলে কংগ্রেস নেতার উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে 
  • যোগী আদিত্যনাথের মাকে নিয়ে অশালীন মন্তব্য করা বিহারের মাওলা সেলিমকে পাকড়াও করল ইউপি এসটিএফ 
  • বৈভব সূর্যবংশীর বিস্ফোরক ব্যাটিংয়ে সিএসকে-র বিরুদ্ধে আরআর-এর বড় জয় 
  • গরুড়গমন তব : শ্রীবিষ্ণুর এই  স্তোত্রটি নিয়মিত পাঠ করলে দুঃখ ও পাপ দূর হয় এবং মনে শান্তি ও ইতিবাচকতা আসে
  • “মস্ত গুল” : কাশ্মীরি পন্ডিতদের নরসংহারে নেতৃত্ব দেওয়া এক প্রবাদপ্রতিম ফ্রাঙ্কেনস্টাইনস দানব
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.