• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

করোনার পর ফের শিরোনামে চীনা ভাইরাস, চীনে ল্যাঙ্গা ভাইরাসে আক্রান্ত ৩৫

Eidin by Eidin
August 10, 2022
in আন্তর্জাতিক
করোনার পর ফের শিরোনামে চীনা ভাইরাস, চীনে ল্যাঙ্গা ভাইরাসে আক্রান্ত ৩৫
ছবি : সৌজন্যে সোশ্যাল মিডিয়া ।
6
SHARES
91
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বেইজিং,১০ আগস্ট : করোনার পর ফের চীনের এক ভাইরাসকে কেন্দ্র করে ব্যাপক ভীতির সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে । প্রায় তিন ডজন চীনা নাগরিকের শরীরে ওই ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গেছে । জানা গেছে,ভাইরাসটির নাম নোভেল ল্যাঙ্গা হেনিপাভাইরাস (লেইভি) । চীনের পূর্বাঞ্চলের হেনান ও শ্যানডং প্রদেশে অন্তত ৩৫ জন নাগরিক এই ভাইরাসে আক্রান্ত হয়েছে । ওই সমস্ত রোগীরা জ্বর, অবসাদ ও কাশির মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল । তারপর পরীক্ষা নিরীক্ষা করতেই ধরা পরে তারা সকলেই ল্যাঙ্গা ভাইরাসে আক্রান্ত ।
প্রসঙ্গত,২০১৮ সালে ভাইরাসটি শনাক্ত করা হয় । ছুঁচোর (ইঁদুরজাতীয় প্রাণী) শরীরে ভাইরাসটির উপস্থিতির কথা জানতে পারেন বিজ্ঞানীরা । চলতি মাসে  নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন সাময়িকীতে চীন, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের লেখা একটি চিঠি প্রকাশ করা হয় । ওই চিঠিতে লেইভি ভাইরাস আবিষ্কারের কথা প্রথম প্রকাশ্যে আসে । চিঠিতে বিজ্ঞানীরা বলছেন, পরীক্ষা করা ২৭ শতাংশ ছুঁচোর শরীরে ল্যাঙ্গা ভাইরাস শনাক্ত হয়েছে । ছুঁচোর মতো স্তন্যপায়ী হচ্ছে ল্যাঙ্গা ভাইরাসের প্রাকৃতিক আধার ।এছাড়া প্রায় ৫ শতাংশ কুকুর ও ২ শতাংশ ছাগলের শরীরে ভাইরাসটি পজিটিভ এসেছে । করোনা মহামারির পর নতুন এই ভাইরাস ঘিরে আতঙ্ক ছড়িয়েছে বিশ্বজুড়ে ।
তবে সিঙ্গাপুরের ডিউক-এনইউএস মেডিকেল স্কুলের গবেষক ওয়াং লিনফা বলেন,’এখনও পর্যন্ত যেসব ল্যাঙ্গা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে, তাদের অবস্থা গুরুতর নয় । এমনকি রোগটি তাদের জন্য প্রাণঘাতীও নয় । কাজেই রোগটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই ।’ তবে তিনি ভাইরাসটি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ।।

Previous Post

শেখ হাসিনাকে রাখি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Next Post

গালায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যুবককে খুন করে গ্রেপ্তার আর এক যুবক

Next Post
গালায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যুবককে খুন করে গ্রেপ্তার আর এক যুবক

গালায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যুবককে খুন করে গ্রেপ্তার আর এক যুবক

No Result
View All Result

Recent Posts

  • দুর্নীতিতে গোটা বিশ্বকে টেক্কা দিল তালিবান : বৈশ্বিক দুর্নীতি সূচকে   শীর্ষস্থানীয় দেশগুলির মধ্যে জায়গা করে নিল আফগানিস্তান
  • বর্ধমানে উচ্চ শিক্ষিত যুবকদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর 
  • গ্রুপ-বি আধিকারিক নিয়েও সুপ্রিম কোর্টের সঙ্গে “প্রতারণার” অভিযোগ, মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চলেছেন শুভেন্দু অধিকারী 
  • বঙ্গে চূড়ান্ত ভোটার তালিকার দিন ঘোষণা, ইআরও ও এইআরও-দের সতর্ক করে দিলেন শুভেন্দু অধিকারী 
  • বাংলাদেশে হিন্দু নরসংহার অব্যাহত, ময়মনসিংহে হিন্দু ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুন
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.