• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

হোয়াটসঅ্যাপ হ্যাক করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব, ঝাড়খণ্ড থেকে গ্রেফতার প্রতারক রিজওয়ান

Eidin by Eidin
January 24, 2024
in দেশ
হোয়াটসঅ্যাপ হ্যাক করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব, ঝাড়খণ্ড থেকে গ্রেফতার প্রতারক রিজওয়ান
4
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,আমেদাবাদ,২৪ জানুয়ারী : নিজেকে কুরিয়ার ভয় বলে পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর নিয়েছিল একজন প্রতারক । তারপর ওই হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক পাঠিয়েছিল সে ৷ অভিযোগকারীরা ওই লিংকে ক্লিক করতেই তাদের ব্যাঙ্কের সমস্ত টাকা প্রতারক হাতিয়ে নেয়। ওই চক্রের এক প্রতারককে গ্রেপ্তার করেছে আমেদাবাদ সিটির সাইবার ক্রাইম ব্রাঞ্চ । ধৃতের নাম মোহম্মদ রিজওয়ান । তার বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুরে। সাইবার ক্রাইম ব্রাঞ্চ প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তকে চিহ্নিত করার পর ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করে ।
তদন্তে পুলিশ জানতে পেরেছে যে অভিযুক্ত রিজওয়ান নিজেকে কুরিয়ার বয় বলে পরিচয় দিয়েছিল । কুরিয়ার পাওয়ার জন্য অভিযোগকারীকে হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক পাঠিয়েছিল রিজওয়ান । এরপর লিঙ্ক খুলতেই মোবাইলের সমস্ত অ্যাক্সেস পেয়ে যায় সে । তারপর সে অভিযোগকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নেয় । পুলিশ জানতে পেরেছে যে অভিযুক্ত রিজওয়ান দশম শ্রেণী পাস । সে ঝাড়খণ্ডের একটি প্রতারক চক্রের কাছ থেকে জালিয়াতির প্রশিক্ষণ নিয়েছিল । তারপর সে নিজেই প্রতারণার ব্যবসায় নেমে পড়ে । ঝাড়খণ্ডের ওই ঠগ গ্যাংয়ের কাছ থেকে ৫ হাজার টাকায় হ্যাকিং লিংক কিনেছিল অভিযুক্ত রিজওয়ান এবং সে হোয়াটসঅ্যাপ হ্যাক করার হ্যাকিং মোড অপারেন্ডি শুরু করে ।
ভীতুকে জেরা করে পুলিশ জানতে পারে অন্তত ২০ কুড়ি থেকে ২৫ জনকে টার্গেট করেছিল । তাদের মধ্যে ৩ থেকে ৪ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯,০০০ থেকে ২৫,০০০ টাকা করে তুলে নিয়েছে রিজওয়ান । বর্তমানে সাইবার ক্রাইম শাখা অভিযুক্তের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ঝাড়খণ্ডের ওই প্রতারণা চক্রকে চিহ্নিত করার চেষ্টা করছে ।
প্রসঙ্গত,দেশে যত অনলাইন লেনদেন বাড়ছে ততই জাল বিস্তার করছে এই ধরনের প্রতারণা চক্র । তবে সবচেয়ে উদ্যোগের বিষয় হলো যে কোন প্রকার লিঙ্ক না পাঠিয়ে শুধুমাত্র আধার নম্বর ব্যবহার করেই প্রতারকরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করে দিচ্ছে । এমনই প্রতারণা শিকার হয়েছেন এরাজ্যের উত্তরবঙ্গের ফাঁসিদেওয়ার বাসিন্দা ধীমান গোস্বামী নামে এক ব্যবসায়ী । তার আধার নম্বর ব্যবহার করে দুক্ষেপে ৯,৮০০ টাকা করে ব্যাঙ্ক থেকে তুলে নিয়েছে প্রতারকরা। এ নিয়ে ব্যাঙ্ক ও সাইবার ক্রাইম ব্রাঞ্চ অভিযোগ দায়ের করলেও এখনো পর্যন্ত প্রতারকের কোন হদিস করতে পারিনি পুলিশ ।।

তথ্যসূত্র ও ছবি : সৌজন্যে ভিটিভি গুজরাটি ।

Previous Post

সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়ির তালা ভেঙে তল্লাশি চালাচ্ছে ইডি

Next Post

স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ-খুন করে দেহ পাচারের চেষ্টা, পলাতক ঘাতক শিক্ষক প্রহ্লাদ রাম

Next Post
স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ-খুন করে দেহ পাচারের চেষ্টা, পলাতক ঘাতক শিক্ষক প্রহ্লাদ রাম

স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ-খুন করে দেহ পাচারের চেষ্টা, পলাতক ঘাতক শিক্ষক প্রহ্লাদ রাম

No Result
View All Result

Recent Posts

  • ইসলামাবাদের শিয়া মসজিদে নামাজের সময় আত্মঘাতী বিস্ফোরণ, মৃত অন্তত ১১, আহত ৮০ জন
  • শুভেন্দু অধিকারী ও উদয়ন গুহর মধ্যে ‘ বাপ বাপান্ত’ ঘিরে উত্তপ্ত বিধানসভা 
  • সংযুক্ত আরব আমিরাতে গিয়ে অজানা কারনে গ্রেপ্তার অভিনেত্রী সেলিনা জেটলির ভাই, ১৬ মাসেরও বেশি সময় কেটে গেলেও এখনো কোনো হদিশ করতে পারেনি পরিবার 
  • ‘বাংলায় আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে’ : SIR নিয়ে মমতা ব্যানার্জির অভিযোগের পাল্টা জবাব দিল নির্বাচন কমিশন
  • আয়ুষ্য সূক্তম্ : দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, এবং শারীরিক-মানসিক সুস্থতা লাভের জন্য পাঠ করা হয়
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.