• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

গাছ চুরির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় রেঞ্জ অফিসারের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ চাঁচলের ‘কাঠ মাফিয়া’ মণিরুল ইসলাম ও তার ছেলের বিরুদ্ধে 

Eidin by Eidin
February 19, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
গাছ চুরির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় রেঞ্জ অফিসারের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ চাঁচলের ‘কাঠ মাফিয়া’ মণিরুল ইসলাম ও তার ছেলের বিরুদ্ধে 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৯ ফেব্রুয়ারী : গাছ চুরির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় রেঞ্জ অফিসারের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠল মালদা জেলার চাঁচলের ‘কাঠ মাফিয়া’ মণিরুল ইসলাম ও তার ছেলে মিনসারুলের বিরুদ্ধে৷ চাঁচলে বনদপ্তরের অফিসে ঢুকে রেঞ্জ অফিসার দুলাল সরকারকে তারা নির্মমভাবে মারধর করে । মারধরে মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন দুলালবাবু । সহকর্মীরা তাকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন । বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন । তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । 

আহত রেঞ্জ অফিসার দুলাল সরকার সংবাদ মাধ্যমকে বলেছেন,’পিডবলুডি-এর জুনিয়র ইঞ্জিনিয়ার আমাদের কাছে একটা অভিযোগ করে । অভিযোগটি হল, মালতিপুর থেকে জালানপুর যাওয়ার পথে পিডবলুডি-এর গাছ কেটে নেওয়া হয়েছে । ওই ঘটনা তদন্তের জন্য আমাদেরকে পিডবলুডি থেকে চিঠিও করা হয়। সেই চিঠির ভিত্তিতে আমরা তদন্ত করে আমরা জানতে পারি যে মনিরুল বেআইনিভাবে গাছগুলো কিনেছে এবং কোন অনুমতি না নিয়ে সে অবৈধভাবে কাজগুলো কেটেছে ।’ তিনি বলেন,’কিছুদিন ধরেই মনিরুল ইসলাম অবৈধভাবে কাঠ মিল চালাচ্ছে । যেকারণে তার মিল আমি তুলে দেওয়া করিয়েছিলাম । সেই রাগ আমার ওপরে ওনার আছে ।’

বুধবার তার উপর হামলার মুহুর্তের বিবরণ দিয়ে দুলালবাবু বলেন,’ ঘটনাটা ঘটে সকাল দশটার আগে । আমার অফিসে তিনজন ঢোকে । দুজন আমার উপর হামলা চালায় । মনিরুল ইসলাম এবং তার ছেলে মিলে আমাকে মারধর শুরু করে । আমাকে খুন করার টার্গেট নিয়ে এসেছিল ওরা ।’

গুরুতর আহত রেঞ্জ অফিসারের সহকর্মী রমেন সরকার বলেন,’বুধবার আমি ও বড়বাবু অফিসে বসেছিলাম৷ সেই সময় মণিরুল ইসলাম ও তার ছেলে মিনসারুল অফিসে । মণিরুল বড়বাবুর কাছে অভিযোগপত্রটি দেখতে চায় । সেখানে সে নিজের নাম দেখতে পেয়ে অভিযোগপত্রটি ছিঁড়ে ফেলে । এরপর মণিরুল ও তার ছেলে মিলে স্যারকে লাঠি দিয়ে ব্যাপক মারধর করে । মণিরুল অফিসে থাকা একটা স্টিলের পাত্র তুলে স্যারের মাথায় সজোরে আঘাত করে । স্যার রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লে তারা পালিয়ে যায় ।’ বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান তিনি ।। 

Previous Post

কলকাতায় রাস্তা বন্ধ করে নামাজ পাঠ ! “মাননীয়া’র তোষণের ফলে রাজ্যবাসীর প্রাণ এখন ওষ্ঠাগত” : বললেন শুভেন্দু অধিকারী 

Next Post

অস্ত্রোপচারের জনক মহর্ষি সুশ্রুতের জীবন কাহিনী এবং অবদান : “সুশ্রুত সংহিতা”

Next Post
অস্ত্রোপচারের জনক মহর্ষি সুশ্রুতের জীবন কাহিনী এবং অবদান : “সুশ্রুত সংহিতা”

অস্ত্রোপচারের জনক মহর্ষি সুশ্রুতের জীবন কাহিনী এবং অবদান : "সুশ্রুত সংহিতা"

No Result
View All Result

Recent Posts

  • অভিনেতা ধানুশের সাথে বিয়ের গুঞ্জনের মাঝেই প্রাক্তন প্রেমিক সম্পর্কে এই তথ্য সামনে আনলেন  মৃণাল ঠাকুর 
  • অস্ত্রোপচারের জনক মহর্ষি সুশ্রুতের জীবন কাহিনী এবং অবদান : “সুশ্রুত সংহিতা”
  • গাছ চুরির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় রেঞ্জ অফিসারের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ চাঁচলের ‘কাঠ মাফিয়া’ মণিরুল ইসলাম ও তার ছেলের বিরুদ্ধে 
  • কলকাতায় রাস্তা বন্ধ করে নামাজ পাঠ ! “মাননীয়া’র তোষণের ফলে রাজ্যবাসীর প্রাণ এখন ওষ্ঠাগত” : বললেন শুভেন্দু অধিকারী 
  • নেদারল্যান্ডসের বিপক্ষে ১৭ রানে জয়, টি-২০ ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ভারত 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.