• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ব্যাঞ্জোর সুরে নৃত্যরত নাতিদের কাঁধে দোলায় চড়ে চিরবিদায় নিলেন শান্তিপুরের শতায়ূ নিমাই পন্ডিত

Eidin by Eidin
February 24, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ব্যাঞ্জোর সুরে নৃত্যরত নাতিদের কাঁধে দোলায় চড়ে চিরবিদায় নিলেন শান্তিপুরের শতায়ূ নিমাই পন্ডিত
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,নদীয়া,২৪ ফেব্রুয়ারী : গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে যাচ্ছে পরপর দুটি টোটো৷ টোটোয় লাগানো জোড়া জোড়া মাইক । মাইকে বাজছে ব্যাঞ্জোতে তোলা চটুল গানের সুর আর বাজনা৷ পিছু পিছু দুই শতাধিক মহিলা ও পুরুষ নাচতে নাচতে এগিয়ে যাচ্ছেন । আপাতদৃষ্টিতে এটি বিয়ের শোভাযাত্রা মনে হলেও ভুল ভাঙে “শোভাযাত্রা”র সামনে গেলে । কারন দেখা যায় যে একটি মৃতদেহকে দোলায় চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে । আর সেই দোলা বাহকরাও ব্যাঞ্জোর সুরের তালে নৃত্য করতে করতে এগিয়ে যাচ্ছেন । আসলে সমগ্র দৃশ্যপটটা ছিল নদীয়া জেলার শান্তিপুরের বাগআঁচড়া অঞ্চলের ছোট কুলিয়া গ্রামের দূর্লভ পরিবারের প্রবীনতম সদস্য নিমাই পন্ডিত দুর্লভ(১০৬)-এর শেষ বিদায়ের মুহুর্ত । আর দোলা বহনকারীরা হলেন তাঁর নাতিদের দল । শবযাত্রায় অংশ নেওয়া প্রায় অধিকাংশ সদস্যই প্রয়াত বৃদ্ধের বংশধর । পাশাপাশি অনেক পড়শি মহিলা ও পুরুষও শবযাত্রায় অংশগ্রহণ করেন । 

কিন্তু শোকের মধ্যে এই উচ্ছ্বাস কেন ? উত্তর দিলেন প্রয়াত নিমাই পন্ডিত দুর্লভের যুবক নাতি শুভাশিস দূর্লভ । তিনি বলেন,’এটাই দাদুর শেষ ইচ্ছা ছিল । উনি জীবিত থাকার সময় বলে গিয়েছিলেন,”আমি মরে যাওয়ার পর তোরা কেউ চোখের জল ফেলবি না । বরঞ্চ আনন্দ করতে করতে আমায় শেষ বিদায় জানাবি”৷ তাই দাদুর শেষ ইচ্ছা রাখতে আমরা তাঁর শবযাত্রায় আনন্দ করেছি ।’ অবশ্য একথা বলার পর যুবকের চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে । দেখুন ভিডিও 👇

জানা গেছে,শান্তিপুরের বাগআঁচড়া অঞ্চলের ছোট কুলিয়া গ্রামের বাসিন্দা প্রয়াত নিমাই পন্ডিত দুর্লভ পিছনে রেখে গেছেন একটি বড়সড় পরিবার । ছেলে মেয়ে সকলেই বিবাহিত । ছেলে মেয়ে মিলে তাঁর নাতি-নাতনির সংখ্যা অন্তত ৩৫ জন । দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি । অবশেষে আজ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিমাই পন্ডিত দুর্লভ । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৬ বছর । আজ মঙ্গলবার শান্তিপুরের মহাশ্মশানে তাঁর শবদাহ করা হয় । আর বৃদ্ধের শবযাত্রাকে স্মরণীয় করে রাখতে কোনো খামতিই রাখতে চাননি নিমাই পন্ডিত দুর্লভের নাতিনাতনিরা । 

দাদুর শেষ ইচ্ছাকে সম্মান জানাতে আজ মঙ্গলবার সকাল থেকেই কোমর বেঁধে নামেন ৩৫ জন নাতি- নাতনি। ফুলের সাজে সজ্জিত বাঁশের দোলায় দাদুর মৃতদেহ কাঁধে নিয়ে, ব্যাঞ্জোর সুরের সঙ্গে খোল- করতালের ধ্বনিতে নাচতে নাচতে তারা গঙ্গার ঘাটে নিয়ে যান । তবে বৃদ্ধের দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যাওয়ার পর ফিরতি পথে সেই উচ্ছ্বাস ছিল না অনেকের মধ্যে । কারন অনেকেই হয়তো তখন মনে মনে ভাবছিলেন যে বাড়িতে ঢুকে আর জরাজীর্ণ শরীরে আধশোয়া মানুষটা আর জিজ্ঞেস করবে না : “ফিরলি রে”। দীর্ঘ কয়েক দশকের সেই পরিচিত গলার স্বর হয়ত দীর্ঘদিন ধরে তাদের কানে বাজবে,আর প্রিয়জন হারানোর বেদনায় কেঁদে উঠবে তাদের কারো কারোর হৃদয় ।। 

Previous Post

ভাতারে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত টোটো চালক, গুরুতর আহত আরও ৫ যাত্রী

Next Post

একটু একটু করে তৃণমূলের মুসলিম ভোটব্যাংকে থাবা বসাচ্ছে হুমায়ুন কবিরের দল ; পূর্বস্থলী উত্তরের পর এবার পূর্বস্থলী দক্ষিণে তৃণমূল ত্যাগের হিড়িক ! 

Next Post
একটু একটু করে তৃণমূলের মুসলিম ভোটব্যাংকে থাবা বসাচ্ছে হুমায়ুন কবিরের দল ; পূর্বস্থলী উত্তরের পর এবার পূর্বস্থলী দক্ষিণে তৃণমূল ত্যাগের হিড়িক ! 

একটু একটু করে তৃণমূলের মুসলিম ভোটব্যাংকে থাবা বসাচ্ছে হুমায়ুন কবিরের দল ; পূর্বস্থলী উত্তরের পর এবার পূর্বস্থলী দক্ষিণে তৃণমূল ত্যাগের হিড়িক ! 

No Result
View All Result

Recent Posts

  • একটু একটু করে তৃণমূলের মুসলিম ভোটব্যাংকে থাবা বসাচ্ছে হুমায়ুন কবিরের দল ; পূর্বস্থলী উত্তরের পর এবার পূর্বস্থলী দক্ষিণে তৃণমূল ত্যাগের হিড়িক ! 
  • ব্যাঞ্জোর সুরে নৃত্যরত নাতিদের কাঁধে দোলায় চড়ে চিরবিদায় নিলেন শান্তিপুরের শতায়ূ নিমাই পন্ডিত
  • ভাতারে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত টোটো চালক, গুরুতর আহত আরও ৫ যাত্রী
  • কেরলের নাম ‘কেরলম’ হলে পশ্চিমবঙ্গে নাম কেন ‘বাংলা’ হল না ? প্রশ্ন তুলে ‘কেন্দ্রীয় বঞ্চনার’ বিরুদ্ধে সরব মমতা ব্যানার্জি 
  • ভাতারের বিডিও-এর অপসারণের দাবি তুললেন বিজেপির যুবনেতা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.