এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০৬ মার্চ : বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট, ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (CSMIA) মুসলিম চালক এবং যাত্রীদের নামাজ পড়ার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়ে স্পষ্ট করে দিয়েছে যে, কোনও মূল্যে বিমানবন্দরের নিরাপত্তার সাথে আপস করা যাবে না এবং তা ধর্ম হোক বা অন্য কিছু, আদালত কেবল নিরাপত্তার পক্ষেই থাকবে। বিমানবন্দর সম্প্রসারণের মধ্যে উচ্চ-নিরাপত্তা অঞ্চলের ঝুঁকির উপর জোর দিয়ে আদালত বলেছে : “রমজান ইসলামের একটি অপরিহার্য অংশ, কিন্তু এর অনুসারীরা কোথাও নামাজ পড়ার ধর্মীয় অধিকার দাবি করতে পারে না, বিশেষ করে বিমানবন্দরের কাছে, যেখানে নিরাপত্তার উদ্বেগ বেশি। আদালত সতর্কতা উপেক্ষা করবে না।”
মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে একটি অস্থায়ী ছাউনি করে বিগত তিন দশক ধরে নামাজ পড়ে আসছিল ট্যাক্সি এবং অটোরিকশা চালকরা । ২০২৫ সালের এপ্রিলে এমএমআরডিএ কর্তৃক ওই ছাউনি ভেঙে ফেলা হয় । এরপর ট্যাক্সি-রিকশা-ওলা-উবার অ্যাসোসিয়েশন মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয় । তারা স্থানটি নামাজ পাঠের অনুমতির জন্য বোম্বে হাইকোর্টের কাছে আবেদন করে । কিন্তু বৃহস্পতিবার আদালত নিরাপত্তার কারনে তাদের সেই আবেদন প্রত্যাখ্যান করেছে ।।

