• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটোয়ার গঙ্গায় তলিয়ে যাওয়া ২ তরুনের দেহ উদ্ধার, অবশেষে টনক নড়ল পুলিশের, “বিপজ্জনক” দেবরাজঘাটে স্নান নিষিদ্ধ করে দেওয়া হল 

Eidin by Eidin
October 29, 2025
in জেলার খবর, রাজ্যের খবর
কাটোয়ার গঙ্গায় তলিয়ে যাওয়া ২ তরুনের দেহ উদ্ধার, অবশেষে টনক নড়ল পুলিশের, “বিপজ্জনক” দেবরাজঘাটে স্নান নিষিদ্ধ করে দেওয়া হল 
6
SHARES
79
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৯ অক্টোবর : ছট পূজোর জন্য মঙ্গলবার সকালে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় ভাগীরথীর দেবরাজঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া দুই তরুন শিবম সাউ (২৫) ও সুজন সাউ(১৮)য়ের দেহ উদ্ধার হয়েছে । আ বুধবার সকালে প্রথমে দাঁইহাটের নয়াচরের কাছে শিবমের দেহ উদ্ধার হয় । বিকেল নাগাদ কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাটের কাছে উদ্ধার হয় সুজনের দেহ । এদিকে দুটি তরতাজা প্রাণ চলে যাওয়ার পর অবশেষে টনক নড়ল পুলিশের । দেবরাজঘাটকে পুলিশ বিপজ্জনক ঘোষণা করে স্নান নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে । “খুবই বিপজ্জনক” লেখা সাইনবোর্ড লাগানোর পাশাপাশি দেবরাজঘাটের নির্দিষ্ট সীমানা পর্যন্ত বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। পুলিশের লাগানো সাইনবোর্ডে জানানো হয়েছে যে দেবরাজঘাটের সামনেই জলের মধ্যে রয়েছে “গভীর খাদ” । 

কাটোয়া ন্যাশনালপাড়ার বাসিন্দা শিবম সাউ ও সুজন সাউ খুড়তুতো ভাই । মঙ্গলবার ছটপূজোর জন্য পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কাটোয়ায় ভাগীরথীর দেবরাজঘাটে গিয়েছিলেন তারা । সকলে একে একে স্নান ও পূজো সম্পন্ন করে উঠে এলেও ওই দুই ভাই আর উঠতে পারেননি। প্রবল স্রোতে তলিয়ে যায় তারা । সম্ভবত পুলিশের উল্লিখিত “গভীর খাদ”-এর মধ্যে পড়েন ।

 দুর্ঘটনার পর থেকেই পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাসিভিযান চালিয়ে যাচ্ছিল। কিন্তু কতকাল দুই তরুনের কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ তাদের মৃতদেহ দুটি উদ্ধার হয় । দুটি দেহকেই পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুই তরুনের দেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজন ও প্রতিবেশীরা।। 

Previous Post

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে পুলিশ ও মাদক পাচারকারীদের তুমুল লড়াই, মৃত অন্তত ৬৪ 

Next Post

কোলে নাড়ুগোপালের মূর্তি নিয়ে ধার্মিক সেজে ৪০ লক্ষ টাকা প্রতারণা, মহিলার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ কাটোয়ার একাধিক প্রতারিত 

Next Post
কোলে নাড়ুগোপালের মূর্তি নিয়ে ধার্মিক সেজে ৪০ লক্ষ টাকা প্রতারণা, মহিলার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ কাটোয়ার একাধিক প্রতারিত 

কোলে নাড়ুগোপালের মূর্তি নিয়ে ধার্মিক সেজে ৪০ লক্ষ টাকা প্রতারণা, মহিলার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ কাটোয়ার একাধিক প্রতারিত 

No Result
View All Result

Recent Posts

  • সীমিত সামরিক ক্ষমতা নিয়েই দেদার পাকিস্তানি সেনা খতম করছে তালিবান যোদ্ধারা 
  • সিপিএমপন্থী আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা দায়ের করলেন তারই এক জুনিয়র মহিলা আইনজীবী ! 
  • বামফ্রন্ট ও কংগ্রেস শাসিত কেরালা কিভাবে ইসলামপন্থী সন্ত্রাবাদের এপিসেন্টার হয়ে উঠেছে তার পরিসংখ্যান তুলে ধরলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 
  • পথে মসজিদ থাকার কারণে হিন্দু ধর্মীয় শোভাযাত্রার বিরোধিতা ; তামিলনাড়ুর উথামাপালায়মে উত্তেজনা 
  • চট্টগ্রাম নগরীতে হিন্দু যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.