• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“বহিরাগত” প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে দলীয় কার্যালয়ে ভাঙচুর চালালো কালনার বিজেপি কর্মীরা 

Eidin by Eidin
March 21, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
“বহিরাগত” প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে দলীয় কার্যালয়ে ভাঙচুর চালালো কালনার বিজেপি কর্মীরা 
4
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কালনা(পূর্ব বর্ধমান),২১ মার্চ : পূর্ব বর্ধমান জেলার কালনা বিধানসভার ঘোষিত প্রার্থী সিদ্ধার্থ মজুমদারকে মেনে নিতে না পেরে ইতিমধ্যেই পথে নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং দলীয় কার্যালয়ের ভিতরে আইটি কর্মীদের আটকে রেখে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল । এবারে প্রার্থী বদলের দাবিতে আরও হিংসাত্মক হয়ে উঠল কালনার বিজেপি নেতাকর্মীরা । আজ শনিবার কালনার নিভুজি বাজার এলাকায় কাটোয়া সাংগঠনিক জেলা পার্টি অফিসে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ কর্মীরা । এই ঘটনাকে ঘিরে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । 

এবারের বিধানসভার ভোটে এবারে কালনা বিধানসভার আসনে কংগ্রেস থেকে আসা সিদ্ধার্থ মজুমদারকে প্রার্থী করেছে বিজেপি । তিনি ২০১৯ সালের লোকসভার ভোটে বর্ধমান-দুর্গাপুর আসনে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন । যদিও শোচনীয় ভাবে পরাজিত হন । সম্প্রতি তিনি দলবদল করে বিজেপিতে যোগ দেন । আর যোগ দিতেই মিলে গেছে টিকিট । আর এতেই ক্ষোভে ফুঁসছেন স্থানীয় নেতাকর্মীরা । প্রথমতঃ,সিদ্ধার্থ মজুমদার আদপে কলকাতার বাসিন্দা । এবং দ্বিতীয়তঃ,দলের পুরনো নেতাদের বাদ দিয়ে তাকে প্রার্থী করায় মেনে নিতে পারছেন না কালনার বিজেপির একটা বড় অংশ । 

গতকাল প্রাক্তন মণ্ডল সভাপতি ও সাংগঠনিক কাটোয়া জেলার সদস্য সৌরভ রায় বলেন, ‘২০১৯ সালের লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর আসনে কংগ্রেসের প্রার্থী ছিলেন সিদ্ধার্থ মজুমদার । তিনি কলকাতার বাঁশদ্রোণীর বাসিন্দা । শীর্ষ নেতৃত্বের সঙ্গে সমঝোতা করে ৬ মাস ধরে কালনায় আছেন । কার সাথে যোগাযোগ করে টিকিট পেয়েছে আমরা জানতে চাই।’ তার অভিযোগ,’২০১৯ থেকে ২০২৬ সাল অব্দি প্রতি বিধানসভা ও লোকসভা ভোটে বাইরে থেকে এনে কালনায় দাঁড় করানো হয় । ২১ সালে তৃণমূল থেকে আসা লোককে টিকিট দেওয়া হয়েছিল । এবারে কংগ্রেসের লোককে দাঁড় করিয়েছে । আমরা মানব না । আমরা ভূমিপূত্রকে চাই ।’

বৃহস্পতিবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই রাতে সড়কপথে টায়ার জ্বেলে একপ্রস্ত বিক্ষোভ হয় । পরের দিন শুক্রবার কালনার নিভুজি বাজার এলাকায় দলের জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল বিজেপির নেতা ও কর্মীরা । আজ শনিবার আন্দোলন আরও হিংসাত্মক হয়ে ওঠে । কালনা ২,৩ এবং ৪ নম্বর মণ্ডল সভাপতিদের নেতৃত্বে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা জেলা পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালায় । 

যদিও দলের একাংশের এই অসন্তোষকে ‘টাকা দিয়ে তৃণমূল এসব করাচ্ছে’ বলে উড়িয়ে দিয়েছেন কালনা বিধানসভায় বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার । আজও যথারীতি তিনি কালনা শহরে নেমে জোরকদমে প্রচারে নেমে পড়েন ।।

Previous Post

ভবানীপুর দাপিয়ে বেড়ালেন শুভেন্দু ; বললেন : ” পেয়েছে মমতা, জেনে গেছে জনতা” 

Next Post

কাটোয়ার প্রায় ১,৫০০ পিঁয়াজ ও ধান চাষিকে পথে বসিয়ে দিল টানা ঘন্টা পাঁচেক বৃষ্টি ও শিলাবৃষ্টি 

Next Post
কাটোয়ার প্রায় ১,৫০০ পিঁয়াজ ও ধান চাষিকে পথে বসিয়ে দিল টানা ঘন্টা পাঁচেক বৃষ্টি ও শিলাবৃষ্টি 

কাটোয়ার প্রায় ১,৫০০ পিঁয়াজ ও ধান চাষিকে পথে বসিয়ে দিল টানা ঘন্টা পাঁচেক বৃষ্টি ও শিলাবৃষ্টি 

No Result
View All Result

Recent Posts

  • কাটোয়ার প্রায় ১,৫০০ পিঁয়াজ ও ধান চাষিকে পথে বসিয়ে দিল টানা ঘন্টা পাঁচেক বৃষ্টি ও শিলাবৃষ্টি 
  • “বহিরাগত” প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে দলীয় কার্যালয়ে ভাঙচুর চালালো কালনার বিজেপি কর্মীরা 
  • ভবানীপুর দাপিয়ে বেড়ালেন শুভেন্দু ; বললেন : ” পেয়েছে মমতা, জেনে গেছে জনতা” 
  • ঈদের অনুষ্ঠান মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করায় মমতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য খেলাফত কমিটির কাছে আহ্বান জানালেন শুভেন্দু ; বললেন : “যদি ব্যবস্থা না নেয় তাহলে বুঝবো মৌলবাদে উস্কানি, ঘৃণা ছড়ানোর  কাজে মুখ্যমন্ত্রীর প্রতি তাদেরও সমর্থন আছে”
  • ব্যাপক প্রশংসিত রণবীর সিংয়ের “ধুরন্ধর ২” ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে  ‘সময় ও অর্থ নষ্ট’ না করার পরামর্শ দিলেন সেকুলার অভিনেত্রী রম্যা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.