• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাতারে দলীয় পতাকা টাঙাতে গিয়ে আক্রান্ত বিজেপি নেতা, আক্রান্তের বিরুদ্ধে উলটে শ্লীলতাহানির অভিযোগ দায়ের

Eidin by Eidin
May 5, 2024
in জেলার খবর, রাজ্যের খবর
ভাতারে দলীয় পতাকা টাঙাতে গিয়ে আক্রান্ত বিজেপি নেতা, আক্রান্তের বিরুদ্ধে উলটে শ্লীলতাহানির অভিযোগ দায়ের
13
SHARES
189
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৫ মে : দলীয় পতাকা টাঙাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক বিজেপি নেতা । ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় ভাতার থানার বালসিডাঙ্গা গ্রামে । আক্রান্ত বিজেপি নেতার নাম সৌমেন কার্ফা ।  বালসিডাঙ্গার পার্শ্ববর্তী বেলেন্ডা গ্রামের বাসিন্দা সৌমেন ভাতার ব্লক বিজেপির যুবমোর্চার কনভেনর পদে রয়েছেন । বর্তমানে তিনি বর্ধমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন । তার অবস্থা গুরুতর বলে জানা গেছে  । এই ঘটনায় ভাতার ব্লক বিজেপির আর এক কনভেনার গৌরব রায় এনিয়ে আজ রবিবার বালসিডাঙ্গা গ্রামের বাসিন্দা ফিরোজ মন্ডল,সাদ্দাম মন্ডল,আলো মোল্লা ও মহসিন মন্ডল নামে ৪ জনের বিরুদ্ধে হত্যার চেষ্টা, ছিনতাই,লুটপাটের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন । এদিকে শনিবার সন্ধ্যায় হামলার কয়েক ঘন্টার মধ্যেই হামলাকারীরা বিজেপি নেতা সৌমেন কার্ফার বিরুদ্ধে থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে । 

ভাতার থানায় দায়ের করা অভিযোগে গৌরব রায় জানিয়েছেন,শনিবার সন্ধ্যা ৭ টা নাগাদ তারা বেলেণ্ডার পাশের গ্রাম বালসিডাঙ্গায় দলীয় পতাকা টাঙাচ্ছিলেন।   তিনি,সৌমেন কার্ফা ছাড়াও বালসিডাঙ্গা গ্রামের কয়েকজন বিজেপি কর্মী তাদের সাথে ছিল। সেই সময় ওই গ্রামের বাসিন্দা মফিজুল শেখ ও নিয়মত মন্ডল নামে দুই দুষ্কৃতকারীর নেতৃত্বে একজন মহিলাসহ ৮-১০ জনের দল তাদের উপর হামলা চালায় । অকথ্য ভাষায় গালাগালির পাশাপাশি তাদের ব্যাপক মারধর শুরু করে তারা । হামলাকারীদের হাত ফস্কে তিনি সেখান থেকে কোনো রকমে পালিয়ে ভাতার থানায় এসে পুলিশকে ঘটনার কথা জানান । খবর পেয়ে পুলিশ গিয়ে সৌমেন কার্ফাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ভাতার হাসপাতালে ভর্তি করে । সেখান থেকে তাকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।  কিন্তু হামলাকারীরা তার কাছ থেকে নগদ ১,৫০০ টা ছিনিয়ে নেয় এবং পুলিশ যাওয়ার আগেই সৌমেনের সোনার আংটি, নগদ ২৫,০০০  টাকা এবং দুটি মোবাইল ফোন ছিনতাই করে নেয় বলে অভিযোগ তার । 

অভিযোগকারী আরো জানান যে কিছুদিন আগে মফিজুল শেখ আমারুন এলাকায় এক নাবালিকার শ্লীলতাহানি করে । নাবালিকা ও তার পরিবারের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি এবং সৌমেন কার্ফা ।  তাদের আন্দোলনের জেরেই পুলিশ অভিযুক্ত মফিজুলকে গ্রেফতার করতে বাধ্য হয় । ওই অপরাধের জন্য  ২৫ মাস জেল খাটে মফিজুল ।  সেই আক্রোশেই তাদের শনিবার সন্ধ্যায় প্রাণে মারার চেষ্টা হয় বলে অভিযোগ তার ।  অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ । যদি আজ দুপুর পর্যন্ত কোনো আটক বা গ্রেপ্তারির খবর নেই ।।

Previous Post

মানুষ হত্যা মুসলিমদের বৈশিষ্ট্য, কাফেরদের হত্যার উপরই ইসলামের টিকে থাকা নির্ভর করে : আফগানি মোল্লা

Next Post

কাটোয়া হাসপাতালে মৃত ঘোষণা করা কিশোর জীবিত ছিল বলে দাবি, চিকিৎসায় গাফেলতির অভিযোগে বিক্ষোভ

Next Post
কাটোয়া হাসপাতালে মৃত ঘোষণা করা কিশোর জীবিত ছিল বলে দাবি, চিকিৎসায় গাফেলতির অভিযোগে বিক্ষোভ

কাটোয়া হাসপাতালে মৃত ঘোষণা করা কিশোর জীবিত ছিল বলে দাবি, চিকিৎসায় গাফেলতির অভিযোগে বিক্ষোভ

No Result
View All Result

Recent Posts

  • লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৫০০ টাকা বৃদ্ধিতে রাজ্য জুড়ে শবুজ আবীর খেলে ও নেচে  উদযাপন করল  তৃণমূলের প্রমীলা বাহিনী
  • গ্রিস জুড়ে বন্ধ করে দেওয়া হচ্ছে অবৈধ মসজিদ ও মাদ্রাসা ; বহিষ্কার করা হচ্ছে মুসলিম শরণার্থীদের 
  • প্রধানমন্ত্রী মোদী মালয়েশিয়া সফর করবেন, পলাতক জাকির নায়েককে প্রত্যর্পণের দাবি জানাবে ভারত 
  • ইরানে বিক্ষোভ দমনের নামে ২ দিনে খুন হওয়া ১৬৩ শিশু ও কিশোরের তালিকা প্রকাশ করেছে শিক্ষক ইউনিয়ন ; ইরানের দমন-পীড়নের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করল অস্ট্রেলিয়ান সিনেট 
  • পাকিস্তান খেলবে না, তাহলে কি মাঠেই যাবে না টিম ইন্ডিয়া? স্পষ্ট করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.