• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মমতা ব্যানার্জিকে ‘ওপেন চ্যালেঞ্জ’ বিজেপির, ভবানীপুরে প্রার্থী শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
March 16, 2026
in কলকাতা, রাজ্যের খবর
মমতা ব্যানার্জিকে ‘ওপেন চ্যালেঞ্জ’ বিজেপির, ভবানীপুরে প্রার্থী শুভেন্দু অধিকারী 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ মার্চ : কলকাতার ভবানীপুরর হল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্বাচনী ক্ষেত্র । ২০২১ সালে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে তিনি পরাজিত হয়ে এই কেন্দ্রে উপনির্বাচনে জয়লাভ করেন । শুভেন্দু বারবার চ্যালেঞ্জ জানিয়ে এসেছেন যে তিনি মমতাকে ভবানীপুরেও পরাজিত করবেন, তাতে দল যাকেই প্রার্থী করুক না কেন । অবশেষে আজ সোমবার (১৬ মার্চ), বিজেপি আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যে ১৪৪ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে তাতে দেখা গেছে যে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্রেও শুভেন্দুকে প্রার্থী করা হয়েছে । একটা মমতাকে বিজেপির ‘ওপেন চ্যালেঞ্জ’ হিসাবেই দেখছেন রাজনৈতিক মহল । পাশাপাশি ভবানীপুরে বিজেপির একটা মাস্টারস্ট্রোক হিসাবেও দেখা হচ্ছে । প্রার্থী তালিকা ঘোষণার পর ভবানীপুরে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় । বিজেপির এই সিদ্ধান্ত রাজ্য জুড়ে কর্মীদের মনোবল বাড়াবে বলে মনে করা হচ্ছে । যদিও তৃণমূলের তরফে এখনো প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি । তাই এখনো এটা স্পষ্ট নয় যে মমতা আদপেই ভবানীপুরে লড়বেন কিনা । 

রাজ্যে ২৩শে এপ্রিল এবং ২৯শে এপ্রিল, এই দুটি ধাপে মোট ২৯৪টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে । ১৪৮টি আসন প্রাপ্ত দল পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে। আজ বিজেপি শুভেন্দু ছাড়াও বেশ কয়েকজন শীর্ষ দলীয় নেতা এবং বিশিষ্ট ব্যক্তিত্বকে নির্বাচনী টিকিট দিয়েছে। এর মধ্যে খড়গপুর সদর থেকে পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে প্রার্থী করা হয়েছে । ময়না আসন থেকে প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দাকে টিকিট দেওয়া হয়েছে এবং শিবপুর আসন থেকে অভিনেতা রুদ্রনীল ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করবেন।আসানসোল দক্ষিণ আসন থেকে বিধানসভা নির্বাচনে লড়বেন বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল। রাসবিহারী আসন থেকে প্রার্থী হয়েছেন সাংবাদিক স্বপন দাস গুপ্ত।।

Author : Eidin Desk.

Tags: Bhabanipur ConstituencyMamata BanarjeeSuvendu AdhikaryWestBengal Election 2026
Previous Post

ইউপির সাহারানপুরে গ্রেপ্তার আইএসআইএস সন্ত্রাসী হারিস আলী ; সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল বিডিএস দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া

No Result
View All Result

Recent Posts

  • মমতা ব্যানার্জিকে ‘ওপেন চ্যালেঞ্জ’ বিজেপির, ভবানীপুরে প্রার্থী শুভেন্দু অধিকারী 
  • ইউপির সাহারানপুরে গ্রেপ্তার আইএসআইএস সন্ত্রাসী হারিস আলী ; সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল বিডিএস দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া
  • ভাতার বিডিও অফিসের সামনে টাঙানো মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া সরকারি প্রকল্পের সাইনবোর্ড খোলার দাবিতে সিপিএমের বিক্ষোভ 
  • তৃণমূলের উপপ্রধানের জামাইকে ভাতারের প্রার্থী করায় ক্ষোভ বিজেপির অন্দরে ; ২১ সালের প্রার্থীর কথায় : “আসনটা তৃণমূলের হাতে তুলে দেওয়া হল” 
  • মুখ্যমন্ত্রীর ধর্না মঞ্চে কে ওই ‘রহস্যময় গেরুয়াধারী’ ?  রামকৃষ্ণ মিশন সাফ জানিয়ে দিয়েছে আমাদের কেউ নয় 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.