• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কালীপূজোয় একাধিক মন্দিরে চুরির ঘটনায় ধৃত ৩ দুষ্কৃতীকে আদালতে তুলে ফের হেফাজতে নিল ভাতার থানার পুলিশ

Eidin by Eidin
November 28, 2024
in জেলার খবর, রাজ্যের খবর
কালীপূজোয় একাধিক মন্দিরে চুরির ঘটনায় ধৃত ৩ দুষ্কৃতীকে আদালতে তুলে ফের হেফাজতে নিল ভাতার থানার পুলিশ
9
SHARES
129
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),২৮ নভেম্বর : বিগত কালীপূজোর আবহে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানা এলাকার একাধিক মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে । দেবদেবীর সোনারূপার গহনাসহ বেশ কিছু পূজার উপকরণ চুরি হয় । ওই সমস্ত ঘটনায় উদয় বেদ, পবন বেদ ও সুলতান বেদ নামে ৩ দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছিল পুলিশ । ধৃতদের মধ্যে একজনের বাড়ি পশ্চিম বর্ধমানের জামুরিয়ায় ও বাকি দুজনের বাড়ি বীরভূমের সাঁইথিয়া এলাকায় । চুরি করা সামগ্রী উদ্ধারের পাশাপাশি চক্রের বাকি সদস্যদের চিহ্নিত করতে পুলিশ ধৃতদের নিজের হেফাজতে নেয় । হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর আজ তাদের বৃহস্পতিবার বর্ধমান আদালতে তোলা হয় । পুলিশ ধৃতদের ফের হেফাজতে চেয়ে আবেদন জানায় । বিচারক ধৃতদের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন বলে জানা গেছে ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা বানজারা দলের সদস্য। গ্রামে গ্রামে ঘুরে বাদুড় বা চামচিকি ধরা ও মধু সংগ্রহ করে বেড়ায় তারা । কালীপুজোর মরশুমে বিভিন্ন গ্রামে খাবার সংগ্রহের অছিলায় গিয়ে রেইকি করছিল । তারপর গভীর রাতে হানা দিয়ে একের পর এক মন্দিরের তালা ভেঙে দেবদেবীর গহনা ও নিত্যসেবার কাজে ব্যবহৃত কাঁসাপিতলের যাবতীয় বাসনপত্র নিয়ে চম্পট দেয় ৷ এভাবে ভাতার থানার আমরুণ এলাকায় একাধিক মন্দির, আউশগ্রামের ব্রজপুর ও দেয়াশা এলাকায় কালীমন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় ওই দলটি ।
পুলিশ সূত্রে খবর,অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে একটি দল গঠন করা হয় । দলটি সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ দেখে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়। গোপন সূত্রে খবর পেয়ে গত ১০ই নভেম্বর রাত্রে আউডগ্রামের ভেদিয়ায় সেতুর নিচে অভিযান চালায় পুলিশের একটা দল । সেখান থেকেই পবন, উদয় ও সুলতানকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির কথা কবুল করে তারা । এরপরই তাদের গ্রেফতার করে আদালতে তুলে ১৪ দিনের হেফাজতের আবেদন জানায় ভাতার থানার পুলিশ৷ হেফাজতে থাকাকালীন ধৃতদের সঙ্গে নিয়ে পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া বেশ কিছু অলংকার উদ্ধার করেছে বলে জানা গেছে । বাকি অলংকার উদ্ধার করতে বা এই ঘটনার সঙ্গে আর আর কেউ যুক্ত আছে জানতে আজ পুনরায় ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বর্ধমান আদালতে পেশ করে ।।

Previous Post

ওয়াকফ বিলকে ‘জনবিরোধী’ আখ্যা দিলেন মমতা ব্যানার্জি, ‘তোষণের রাজনীতি’: বললেন অগ্নিমিত্রা পাল

Next Post

প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয়ের উদ্দেশ্যে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে গ্রেফতার চিন্ময় কৃষ্ণ প্রভুর এক ভক্ত

Next Post
প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয়ের উদ্দেশ্যে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে গ্রেফতার চিন্ময় কৃষ্ণ প্রভুর এক ভক্ত

প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয়ের উদ্দেশ্যে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে গ্রেফতার চিন্ময় কৃষ্ণ প্রভুর এক ভক্ত

No Result
View All Result

Recent Posts

  • জানি না আমাদের ক্রিকেট আর কত নিচে নামবে’- বাংলাদেশের কাছে পরাজয়ের পর পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটেরের হাহুতাশ 
  • ‘প্রিয় বান্ধবী’র স্বামী সোহেল খাতুরিয়াকে বিয়ের মাত্র ৪ বছর পর বিবাহবিচ্ছেদ করলেন কন্নড় অভিনেত্রী হংসিকা মোতওয়ানি
  • ইরাক উপকূলে তেল ট্যাঙ্কারে ইরানের আত্মঘাতী হামলায় ভারতীয় নাগরিক নিহত
  • দক্ষিণা মূর্তি স্তোত্রম  : আদি শঙ্করের একটি প্রহেলিকাময় স্তোত্র ; তিনি তার জীবনের সমস্ত দর্শন শিক্ষার সারসংক্ষেপ বর্ণনা করেছেন এই স্তোত্রে
  • ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে গুলি ; হামলাকারী বলেছেন : “২০ বছর ধরে ওকে মারার চেষ্টা করছি, বরাত জোরে বেঁচে গেছে” ; ৯০-এর দশকে পন্ডিত নরসংহার নিয়ে পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ?
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.